Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
'কমিউনিস্ট' মামদানি মেয়র হলে নিজেই নিউইয়র্ক চালাবেন, হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

সিএনএন
13 July, 2025, 09:50 am
Last modified: 13 July, 2025, 09:58 am

Related News

  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • ‘ইহুদিরা তোমার ওপর বিরক্ত, বিবি’: গাজা শান্তি চুক্তির আগে নেতানিয়াহুকে ধমক দেন ট্রাম্প
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ

'কমিউনিস্ট' মামদানি মেয়র হলে নিজেই নিউইয়র্ক চালাবেন, হুমকি ট্রাম্পের

নিউইয়র্কবাসী কাকে মেয়র নির্বাচিত করবেন, সে পছন্দের বিরুদ্ধে প্রেসিডেন্টের এমন হুমকি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।
সিএনএন
13 July, 2025, 09:50 am
Last modified: 13 July, 2025, 09:58 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও জোহরান মামদানি | ছবি: রয়টার্স/এপি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জোহরান মামদানি জিতে গেলে সরাসরি হোয়াইট হাউস থেকে শহরটি 'চালানোর' হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কবাসী যদি 'একজন কমিউনিস্ট' মেয়র বেছে নেয়, তাহলে তিনি নিজেই শহরটির নিয়ন্ত্রণ নিতে পারেন—এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের 'অসাধারণ ক্ষমতা'র কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, 'আমাদের অনেক ক্ষমতা আছে, প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গা চালাতে পারি।'

তবে যাকে লক্ষ্য করে এসব মন্তব্য—জোহরান মামদানি—তিনি কোনো কমিউনিস্ট নন। বরং, তিনি একজন ডেমোক্রেটিক সোশালিস্ট, যিনি সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের আদর্শের অনুসারী।

ট্রাম্পের কাছে মামদানি যেন এক আদর্শ 'খলনায়ক'—যার মাধ্যমে তিনি দেখাতে চান, ডেমোক্রেটিক পার্টি এখন পুরোপুরি 'উগ্র বামপন্থীদের' দখলে। এই বয়ান জোরদার করতে গিয়ে ট্রাম্প মামদানিকে কটাক্ষ করে বলেন, 'এই লোকটার তেমন কোনো যোগ্যতা নেই, শুধু একটা ভালো ভাঁওতাবাজির ভাষা আছে।'

এমনকি, কোনো ভিত্তি ছাড়াই মামদানির নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ওবামার জন্ম নিয়ে পূর্বের 'বার্থার' ষড়যন্ত্রের মতোই, এবার মামদানিকেও অবৈধ অভিবাসী হিসেবে সন্দেহ ছড়ানোর চেষ্টা করেন তিনি।

সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, নিউইয়র্কবাসী কাকে মেয়র নির্বাচিত করবেন, সে পছন্দের বিরুদ্ধে প্রেসিডেন্টের এমন হুমকি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

ব্রেনান সেন্টার ফর জাস্টিসের প্রেসিডেন্সিয়াল পাওয়ার বিশেষজ্ঞ এলিজাবেথ গয়েটিন বলেন, 'মেয়র পছন্দ না হওয়ায় কোনো শহরের নির্বাচিত সরকারকে বাতিল করার কোনো আইনি সুযোগ প্রেসিডেন্টের নেই। কোনো জরুরি ক্ষমতার মাধ্যমে প্রেসিডেন্ট একটি শহর দখল করতে পারেন না।'

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ১৮০৭ সালের 'ইনসারেকশন' আইন ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে বিদ্রোহ বা বিশৃঙ্খলার সময় ফেডারেল সেনা মোতায়েনের সুযোগ আছে। তবে, শুধুমাত্র কোনো পছন্দ না হওয়া মেয়র নির্বাচিত হওয়ার কারণে এ আইনের প্রয়োগের কোনো নজির নেই।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের (এনওয়াইইউ) অধ্যাপক ডোমিঙ্গো মোরেল বলেন, ট্রাম্প নিউইয়র্কবাসীর উদ্দেশে মূলত এই বার্তাই দিচ্ছেন: 'তোমাদের ভোটে কিছু যায় আসে না; আমাদের পছন্দ না হলে আমরা তোমাদের শাসনের অধিকার কেড়ে নেব।'

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এসব বক্তব্য হয়তো রাজনৈতিক চমক হিসেবেই রয়ে যাবে। তবে, অতীতে তার কর্মকাণ্ড বলে দেয়, এ ধরনের হুমকিকেও হালকাভাবে নেওয়া ঠিক হবে না। তিনি এক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছিলেন, যুদ্ধকালীন আইন ব্যবহার করে সীমান্ত দেয়ালের জন্য বাজেট পুনর্নির্দেশ করেছিলেন এবং অভিবাসন নীতিতে সমর্থন আদায়ে বিভিন্ন রাজ্যকে চাপ দিয়েছিলেন।

অন্যদিকে, জোহরান মামদানি তার মূল রাজনৈতিক অবস্থান থেকে একচুলও সরেননি। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হওয়ার পর তিনি গৃহনির্বাসিতদের অধিকার, ভাড়াটিয়াদের সুরক্ষা ও ধনীদের ওপর কর বাড়ানোর মতো ইস্যুতে জোরালো অবস্থান নিয়েছেন। জলবায়ু পরিবর্তন, আবাসন সংকট ও অর্থনৈতিক সমতার দাবিতে গড়ে ওঠা এক তরুণ, তৃণমূল ভিত্তিক আন্দোলনের তিনি অন্যতম মুখ হয়ে উঠেছেন।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / জোহরান মামদানি / নিউইয়র্ক / মেয়র / কমিউনিস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • ‘ইহুদিরা তোমার ওপর বিরক্ত, বিবি’: গাজা শান্তি চুক্তির আগে নেতানিয়াহুকে ধমক দেন ট্রাম্প
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net