Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
এনবিআর দুই ভাগ করার বিষয়ে সম্মতি দিয়েছেন আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তারা: জ্বালানি উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
13 July, 2025, 12:30 pm
Last modified: 13 July, 2025, 12:28 pm

Related News

  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি

এনবিআর দুই ভাগ করার বিষয়ে সম্মতি দিয়েছেন আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তারা: জ্বালানি উপদেষ্টা

টিবিএস রিপোর্ট 
13 July, 2025, 12:30 pm
Last modified: 13 July, 2025, 12:28 pm
মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করার বিষয়ে আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তারা সম্মতি দিয়েছেন জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সংস্থাটিকে দুই ভাগে ভাগ করতে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেটি সংশোধনের জন্য সুপারিশ করবে সরকারের গঠিত ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। কারণ এই অধ্যাদেশ প্রণয়নে কিছু চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। 

ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব সংগ্রহ কার্যক্রম অধিকতর গতিশীল করা সংক্রান্ত উপদেষ্টা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন। ২৯ জুন গঠিত পাঁচজন উপদেষ্টার সমন্বয়ে গঠিত এই কমিটির প্রধান তিনি। 

তিনি বলেন, 'এনবিআরকে ভাগ করে যে দুটি বিভাগ করা হয়েছে সেই দুটি বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগের জন্য নীতিমালা করা, কোন ধরনের যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাকে এই দুই বিভাগে নিয়োগ করা হবে তা নির্ধারণ করার সুপারিশ করা হবে। তবে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের যে দাবি, শুধু তাদের দুটি ক্যাডারের (শুল্ক ও আয়কর) কর্মকর্তাদের নিয়োগ করা, সেটিও রাখা হবে না; আবার এখানে যাতে প্রশাসন ক্যাডারের খবরদারি না থাকে সেটিও নিশ্চিত করা হবে।'

ফাওজুল কবির খান বলেন, 'কমিটি পাঁচটি বৈঠক করেছে—আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার কমিশনের সঙ্গে এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। এখন কমিটি মাঠ পর্যায়ে আয়কর ও শুল্ক-ভ্যাট কার্যক্রম পরিদর্শন করবে। কমিটি দেখবে যে এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের আগের মাসগুলোতে কী ধরনের রাজস্ব সংগ্রহ হয়েছে আর এখন কী ধরনের রাজস্ব সংগ্রহ হচ্ছে।'

তিনি আরও বলেন, 'কমিটির সঙ্গে আলোচনায় আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তারা এনবিআরকে দুই ভাগ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে তারা দাবি করেছেন যে এই দুই বিভাগে শুধু তাদের ক্যাডার থেকে নিয়োগ করতে হবে। আর ব্যবসায়ীরা কমিটিকে জানিয়েছে যে এনবিআরের কর্মকর্তাদের এই আন্দোলনে পরিপ্রেক্ষিতে তারা অর্থনৈতিক ও ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা এখনও এনবিআরের শুল্ক-ভ্যাট কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। সর্বোপরি ব্যবসায়ীরা সরকারের সংস্কার কর্মসূচিকে পূর্ণ সমর্থন করেন বলে জানিয়েছেন।'

উপদেষ্টা বলেন, 'কমিটির বিশ্লেষণে উঠে এসেছে যে, জাতীয় রাজস্ব বোর্ডে যে আন্দোলন হলো, তার সমস্যার সূত্রপাত বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ক্যাডারদের দ্বন্দ্ব। পরে আমরা চিন্তা করলাম যে এটা তো আগে থেকেই ছিল, তাহলে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশের পরে সেটি কেন হলো? 

'তখন আমরা দেখেছি যে এই অধ্যাদেশের মৌলিক কিছু ত্রুটি রয়েছে। এটি প্রণয়নে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। যেমন সচিব হবেন কে, সেক্ষেত্রে বলা হয়েছে—উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে সচিব করা যাবে। আবার অধ্যাদেশের ৭-এর ৩ ধারায় বলা হয়েছে, রাজস্ব আহরণ-সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সেখানে বলা হয়নি কোন ধরনের রাজস্ব। সেটি কি ভূমি রাজস্ব? পাসপোর্টের রাজস্ব? আমরা এই অস্পষ্টতাগুলো দূর করার পরামর্শ দেবো।' 

ফাওজুল কবির আরও বলেন, 'কমিটি অধ্যাদেশের ত্রুটি সংশোধনের পরামর্শ দেবে, তবে এনবিআর থাকবে না। কারণ এনবিআর শুনলেই মানুষ একটু হাসি দেয়। এনবিআর না থাকাই ভালো।'

'আমাদের কমিটি মনে করে, আয়কর ও শুল্ক-ভ্যাট এই দুই ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে নতুন বিভাগ গঠন করা গ্রহণযোগ্য হবে না। আবার প্রশাসন ক্যাডারের খবরদারিও গ্রহণযোগ্য হবে না। কমিটি দ্রুতই এই দুই বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা কারা হবেন, তার একটি নীতিমালা করার সুপারিশ করবে। সেই নীতিমালার আলোকে এখানে নিয়োগ হবে,' বলেন তিনি।

উপদেষ্টা বলেন, 'আমরা এখনও খবর পাচ্ছি যে এনবিআর কর্মকর্তারা কার্যক্রমে "গো স্লো" পদ্ধতিতে এগোচ্ছেন। সেটি দেখতে আমরা মাঠ পর্যায়ে যাব। এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অর্থনীতির ক্ষতি করেছে, রাজস্ব আহরণকে ব্যাহত করেছে।'

এ সময় তিনি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, 'আন্দোলনকারীরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন। আন্দোলনের নামে সরকারবিরোধী অবস্থান নেওয়া হয়েছে।' এই রিপোর্টটির বিষয়ে খতিয়ে দেখার জন্য অর্থ বিভাগ থেকে সুপারিশ করা হবে বলে জানান তিনি। 

ফাওজুল কবির খান আরও বলেন, 'এনবিআরের কর্মকর্তারা সরকারের অস্থায় নেই। কারণ তারা অকল্পনীয় কাজ করেছেন। চট্টগ্রাম বন্দরের মতন প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, রাজস্ব সংগ্রহ ব্যাহত হয়েছে। এখন তাদের রাজস্ব সংগ্রহ বাড়ানো, কনটেইনার জট কমানো ইত্যাদি কাজের মাধ্যমে সরকারের আস্থা অর্জন করতে হবে।' 

তিনি বলেন, 'ব্যবসায়ীরা আমাদের বলেছেন যে কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা ব্যবস্থা নিতে কেন সরকার এত দেরি করল। সরকার গণতান্ত্রিক পন্থায় এগোতে চায়। যে কারণে সরকার অপরিসীম ধৈর্য ধারণ করেছে।'

এনবিআরের কর্মকর্তাদের অভয় দেওয়ার মতো কোন বার্তা দেবেন কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির বলেন, 'তাদের অভয় দেওয়ার কিছু নাই। তারা শিশু না।'

বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বক পরিস্থিতির কারণে দেশ মন্দার মুখে পড়তে পারে—এই কমিটি সেরকম কিছু মনে করে কি না, এক সাংবাদিক জানতে চাইলে জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, 'এ ধরনের রিপোর্ট হয় আসলে পুরনো কিছু তথ্যের ভিত্তিতে। সেই সময় বাংলাদেশ পার করে এসেছে। আমি মনে করি, এখন তার উল্টোটাই ঘটবে। এখন ব্যাংকরাপ্টসি, মন্দা এগুলো আর ঘটবে না।'

সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / এনবিআর বিলুপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net