Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ইশরাককে মেয়র নিয়োগে এখনো আইন মন্ত্রণালয়ের মতামত পায়নি স্থানীয় সরকার বিভাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 May, 2025, 06:40 pm
Last modified: 17 May, 2025, 08:27 pm

Related News

  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়

ইশরাককে মেয়র নিয়োগে এখনো আইন মন্ত্রণালয়ের মতামত পায়নি স্থানীয় সরকার বিভাগ

২০২০ সালে ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগও ছিল বিস্তর।
টিবিএস রিপোর্ট
17 May, 2025, 06:40 pm
Last modified: 17 May, 2025, 08:27 pm
ইশরাক হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়োগ দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত এখনও পায়নি স্থানীয় সরকার বিভাগ। মতামত কখন জানানো হবে, সেটিও স্পষ্ট করে বলতে পারছে না আইন মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ইশরাককে মেয়র ঘোষণা করে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে।

এক্ষেত্রে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর ধারা ৬ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনি জটিলতা আছে কি না, তা চিঠিতে জানতে চাওয়া হয়। 

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা 'মতামত প্রদান সংক্রান্ত' শিরোনামের চিঠিতে বলা হয়, নির্বাচনি ট্রাইব্যুনালে ইসিকে বিবাদী করে মামলা হলেও তাতে কমিশন প্রতিদ্বন্দ্বিতা করেনি। মামলায় একতরফা রায় হয়েছে। আবার মামলার আরজি সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায় আমলে না নিয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে রায় হয়। এ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। অথচ বরিশাল সিটি করপোরেশনের পরাজিত মেয়রপ্রার্থীর একই ধরনের আবেদন নির্বাচনি ট্রাইব্যুনালে খারিজ হয়েছে। আবার সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের মেয়াদকাল–সংক্রান্ত জটিলতা নিরসনে আইনি বাধা রয়েছে কি না, সে বিষয়েও মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।

আজ বিকাল সাড়ে ৪টার দিকে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি টিবিএসকে বলেন, 'স্থানীয় সরকার বিভাগের চিঠির জবাব এখনো আসেনি।'

এর আগে আইন ও বিচার বিভাগের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এ নিয়ে আলাপ হয়। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, 'বিষয়টি অনেক দিক থেকেই জটিল। ইশরাককে এখন মেয়র নিয়োগ করা হলে তার মেয়াদ কতদিন হবে? তার নিয়োগ পাওয়ার সময় আছে কি না এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর আইন মন্ত্রণালয়ের আর মতামত দেওয়ার সুযোগ আছে কি না, সেটিও এখন পর্যালোচনা করতে হচ্ছে।'

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন আওয়ামী লীগপ্রার্থী ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। বিপরীতে বিএনপির প্রার্থী ইশরাক পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ভোট। ওই নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগও ছিল বিস্তর।

চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে রায় দেন। একইসঙ্গে শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে অবৈধ ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন আদালত।

Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / মেয়র / ডিএসসিসি / চিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net