Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
সবার জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বিমা চালুর সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 05:05 pm
Last modified: 05 May, 2025, 05:56 pm

Related News

  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • গাড়িতে ভ্রমণের সময় ঘন ঘন বমি হয় কেন? এ সমস্যা কি নারীদের বেশি?
  • ৪১ দফা ইশতেহার: স্বাস্থ্যবিমা ও ডিজিটাল হেলথ কার্ড চালু করবে জামায়াত
  • স্বাস্থ্য খাতের চারশো’র বেশি সুপারিশের মধ্যে বাস্তবায়িত মাত্র ছয়টি: টিআইবি

সবার জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বিমা চালুর সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

প্রতিবেদনে বলা হয়, সামাজিক স্বাস্থ্য বিমা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের পথকে আরও স্পষ্ট, শক্তিশালী ও টেকসই করে তুলবে।
টিবিএস রিপোর্ট
05 May, 2025, 05:05 pm
Last modified: 05 May, 2025, 05:56 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

বাধ্যতামূলক সামাজিক স্বাস্থ্য বিমা চালু এবং সরকারি-বেসরকারি চাকরিজীবী ও দরিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ব্যয়বহুল চিকিৎসায় আর্থিক সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

এর আগে আজ সোমবার (৫ মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সদস্যরা এ প্রতিবেদন জমা দেন। পরে ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলোর কথা তুলে ধরেন কমিশনের সদস্যরা।

বাধ্যতামূলক স্বাস্থ্য বিমার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বাধ্যতামূলক সামাজিক স্বাস্থ্য বিমা (সোশ্যাল হেলথ ইনস্যুরেন্স বা এসএইচআই) চালু করতে হবে। এ বিমার মাধ্যমে ক্যান্সার, কিডনি বিকল, জটিল অস্ত্রোপচার এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের (যা বিপর্যয়কর চিকিৎসা ব্যয়ের ঝুঁকি তৈরি করে) চিকিৎসায় আর্থিক সুরক্ষা প্রদান করতে হবে। 

আরও বলা হয়, প্রাথমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি পেশাজীবীদের বাধ্যতামূলকভাবে এই বিমায় অন্তর্ভুক্ত করা এবং নিয়োগকর্তা ও কর্মচারীর যৌথ প্রিমিয়ামের ভিত্তিতে বিমা পরিচালনা করা। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে এ বিমার আওতায় আনা। পরবর্তী পর্যায়ে টার্গেটেড ভর্তুকি ও আংশিক অর্থ প্রদানের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতের কর্মীদের অন্তর্ভুক্ত করা।

জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম বাধ্যতামূলক প্রিমিয়াম, ভর্তুকি ও বহুমাত্রিক তহবিল একীভূত করে সামাজিক স্বাস্থ্য বিমা কার্যকর করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, রুয়ান্ডা প্রাতিষ্ঠানিক খাতে এই বিমা চালুর পাশাপাশি কমিউনিটিভিত্তিক বিমার মাধ্যমে অনানুষ্ঠানিক খাতকেও অন্তর্ভুক্ত করেছে। এসব অভিজ্ঞতা এটাই স্পষ্ট করে যে সামাজিক স্বাস্থ্য বিমা ধাপে ধাপে চালু করা সম্ভব, এমনকি স্বল্প সম্পদের দেশেও।

আরও বলা হয়, বাংলাদেশে সামাজিক স্বাস্থ্য বিমা চালুর মাধ্যমে উচ্চ ব্যয়ের চিকিৎসা সেবায় প্রবেশাধিকার বাড়বে, ব্যয়জনিত দারিদ্র্য হ্রাস পাবে এবং স্বাস্থ্যখাতে পূর্বানুমেয়, সমন্বিত ও স্থিতিশীল অর্থায়নের ভিত্তি তৈরি হবে। এটি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের পথকে আরও স্পষ্ট, শক্তিশালী ও টেকসই করে তুলবে।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য / বিমা / স্বাস্থ্যখাত / স্বাস্থ্যখাত সংস্কার কমিশন / সুপারিশ / চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • গাড়িতে ভ্রমণের সময় ঘন ঘন বমি হয় কেন? এ সমস্যা কি নারীদের বেশি?
  • ৪১ দফা ইশতেহার: স্বাস্থ্যবিমা ও ডিজিটাল হেলথ কার্ড চালু করবে জামায়াত
  • স্বাস্থ্য খাতের চারশো’র বেশি সুপারিশের মধ্যে বাস্তবায়িত মাত্র ছয়টি: টিআইবি

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net