Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
22 July, 2025, 07:30 pm
Last modified: 22 July, 2025, 08:46 pm

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

গতকাল দুর্ঘটনার কিছুক্ষণ পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে ফোন করেন এবং যেকোনো দরকারে ভারত সহায়তা করতে প্রস্তুত বলে জানান।  
টিবিএস ডেস্ক
22 July, 2025, 07:30 pm
Last modified: 22 July, 2025, 08:46 pm
গতকাল সোমবার রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও বিশেষায়িত কিছু চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত।  

বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এ পদক্ষেপ চূড়ান্ত হয়েছে। 

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছেন, 'আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক– যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।'

তিনি আরও বলেন, 'মেডিক্যাল ইকুইপমেন্টও পাঠানো হচ্ছে। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক যাবেন।"

প্রতিবেদনে আরও বলা হয়, গতকালের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে ফোন করেন এবং যেকোনো দরকারে ভারত সহায়তা করতে প্রস্তুত বলে জানান।  

এদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। গতকাল এক্সে এক পোস্টে তিনি বলেন, এই সংকটে 'ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত'।

এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। 

ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল যে বেশিরভাগ ভুক্তভোগীরই শরীর পুড়ে গেছে। তাই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্সসহ দু'জন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এরপর ঢাকাতে ভারত থেকে আরও ডাক্তার ও নার্স পাঠানোর প্রক্রিয়াও অব্যাহত রয়েছে আছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে।
 
Related Topics

টপ নিউজ

বিক্রম মিশ্রি / ভারত / বিমান / দুর্ঘটনা / মাইলস্টোনে বিমান বিধ্বস্ত / সহায়তা / আহত / চিকিৎসা / চিকিৎসক / নার্স / পররাষ্ট্রসচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net