Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
১৮ মে-র মধ্যে হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 02:45 pm
Last modified: 04 May, 2025, 02:46 pm

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ; হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাতে ঐকমত্য
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি

১৮ মে-র মধ্যে হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

দুদকের নথি অনুযায়ী, হাসিনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে ছয়টি আবাসিক প্লট—প্রতিটি ১০ কাঠার—অবৈধভাবে বাগিয়ে নেন।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 02:45 pm
Last modified: 04 May, 2025, 02:46 pm
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। কোলাজ: টিবিএস

পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন আগামী ১৮ মে-র মধ্যে দাখিল করতে ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আদালতে পুলিশের পক্ষ থেকে কোনো অগ্রগতি প্রতিবেদন দাখিল না করায় আজ (৪ মে) এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। 

গত ১০ এপ্রিল আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই সময় আদালত ঢাকা ও অন্যান্য অঞ্চলের সংশ্লিষ্ট থানাগুলোকে ২৮ এপ্রিলের মধ্যে পরোয়ানা জারির বিষয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিলেন।

এর আগে গত ২৫ মার্চ তদন্ত কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আসামিদের পলাতক দেখিয়ে চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তদের কেউই কোনো আদালত থেকে জামিন পাননি উল্লেখ করে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আবেদন করেন। 

দুদকের নথি অনুযায়ী, হাসিনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে ছয়টি আবাসিক প্লট—প্রতিটি ১০ কাঠার—অবৈধভাবে বাগিয়ে নেন।

হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে পুতুল, বোন শেখ রেহানা এবং রেহানার ছেলেমেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল।

এই প্লটগুলোর বরাদ্দ-সংক্রান্ত ছয়টি পৃথক দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে।

হাসিনা, পুতুল ও আরও ১৬ জনকে অভিযুক্ত করে মামলাটি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে ১২ জানুয়ারি দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, প্রধান আসামি পুতুল রাজউকে তার ও তার পরিবারের সম্পত্তির থাকার কথা গোপন করেছেন।

মামলার বাকি ১৬ জন আসামির মধ্যে রয়েছেন সরকারি ও রাজউক কর্মকর্তারা: সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, কাজী ওয়াসী উদ্দিন, শহীদুল্লাহ খন্দকার, আনিসুর রহমান মিয়া, মো. খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মো. নাসির উদ্দিন, শামসুদ্দিন আহমেদ চৌধুরী (অব.), মো. হাফিজুর রহমান, মো. হাবিবুর রহমান, শেখ শাহিনুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মোহাম্মদ সালাহউদ্দিন ও শরিফ আহমেদ।

দুদক একই প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে আরও পাঁচটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে।

ওই মামলাগুলোতে জয়, রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ১৩ ও ১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Related Topics

টপ নিউজ

পূর্বাচল প্লট / প্লট জালিয়াতি / হাসিনা / শেখ হাসিনা / গ্রেপ্তারি পরোয়ানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ; হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাতে ঐকমত্য
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net