Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক ছাঁটাইয়ের জেরে দুই কারখানায় হামলা-ভাঙচুর, আহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2025, 02:50 pm
Last modified: 06 April, 2025, 02:53 pm

Related News

  • সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু: ‘বিষাক্ত গ্যাসের’ কারণে উদ্ধার তৎপরতা স্থগিত 
  • সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক ছাঁটাইয়ের জেরে দুই কারখানায় হামলা-ভাঙচুর, আহত ১০

আহতদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টিবিএস রিপোর্ট
06 April, 2025, 02:50 pm
Last modified: 06 April, 2025, 02:53 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে দুটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার কারখানা দুটি হলো এক্সেল শিওর সুজ ও জে ডব্লিউ অ্যাপারেলস।

পুলিশ জানায়, এক্সেল শিওর সুজ কারখানায় ৪০ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। আজ রোববার সকালে কারখানার গেট বন্ধ দেখতে পেয়ে তারা আবারও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা গেট ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের ওপর হামলা চালান এবং ভাঙচুর করেন। এতে ৭ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন—বাবুল (৩২), আব্দুল হাকিম (৬০), বিপ্লব (২৫), সাইমুল ইসলাম (২৩), কামরুল হাসান (৪০), শাকিল (৩৫) ও মামুনুর রশিদ (৩২)।

এদিকে, দুপুর ১২টার দিকে জে ডব্লিউ অ্যাপারেলস কারখানায় কয়েকজন শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্রমিকরা ভাঙচুর চালান। এতে আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন টিবিএসকে বলেন, "শ্রমিক ছাঁটাইয়ের জেরে দুটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৮-১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে নগর পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।"

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানা দুটি ঘিরে রেখেছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / হামলা / চট্টগ্রাম ইপিজেড / শ্রমিক ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু: ‘বিষাক্ত গ্যাসের’ কারণে উদ্ধার তৎপরতা স্থগিত 
  • সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net