Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2026, 04:05 pm
Last modified: 16 March, 2026, 04:17 pm

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়দের বাসায়, নইলে থানার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, “মার্কেটে রিকশাচালককে আটক ও হত্যার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এই গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনতাকে উত্তেজিত করে লুটপাটের চেষ্টা চালিয়েছে। সহিংস এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।”
টিবিএস রিপোর্ট
16 March, 2026, 04:05 pm
Last modified: 16 March, 2026, 04:17 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার 'উত্তরা স্কয়ার' শপিং মলে এক রিকশাচালককে মারধর, আটক ও হত্যার খবরটি ছিল 'ভিত্তিহীন গুজব'। এই গুজবকে কাজে লাগিয়ে একদল দুর্বৃত্ত উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে লুটপাটের চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৬ মার্চ) সকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ওই শপিং মলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, "মার্কেটে রিকশাচালককে আটক ও হত্যার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এই গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনতাকে উত্তেজিত করে লুটপাটের চেষ্টা চালিয়েছে। সহিংস এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।"

নজরুল ইসলাম আরও জানান, গতকাল রাতের সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের অন্তত ছয়জন কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে মার্কেটটি বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকারও বেশি।

উত্তরা স্কয়ারের মালিক এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী জানান, ঘটনার সূত্রপাত হয় একজন রিকশাচালক ও মার্কেটের নিরাপত্তা প্রহরীর মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি থেকে। তিনি বলেন, "এই ভাঙচুর ও লুটপাটে আমাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা আজই এ বিষয়ে মামলা করব।"

মজিবুর রহমান চৌধুরী আরও অভিযোগ করেন, "ধস্তাধস্তির পর একটি পক্ষ আরও লোক জড়ো করে পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা ভবনটি ভাঙচুর করে এবং বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায়। পুলিশ এসে ৪-৫ জনকে আটক করার পরপরই গুজব ছড়ানো হয় যে মার্কেটের ভেতরে একজনকে হত্যা করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী নিয়ে আমরা পুরো মার্কেটে তল্লাশি চালিয়েছি, কিন্তু হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।"

তিনি জানান, হামলাকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় শুরুতে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের ঝগড়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক রিকশাচালক জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন এবং মার্কেটে ভাঙচুর শুরু করেন। তাদের দাবি ছিল, ওই চালককে পিটিয়ে হত্যা করে লাশ ভেতরে লুকিয়ে রাখা হয়েছে।

শতাধিক রিকশাচালক শপিং মলটি ঘিরে ফেলে বিভিন্ন তলায় ভাঙচুর চালায় এবং বিচার চেয়ে স্লোগান দেয়। তারা বাইরে থেকে মার্কেটে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার পাশেই ঘটনাস্থল হওয়া সত্ত্বেও শুরুতে পুলিশের উপস্থিতি দেখা যায়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। রাত আড়াইটা পর্যন্ত টিবিএস-এর পক্ষ থেকে উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে আজ ভোর ৪টা ৩০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে এবং কিছু রিকশাচালককে সেখানে অবস্থান করতে দেখা গেছে। ব্যবসায়ীরা বর্তমানে তাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন।

Related Topics

টপ নিউজ

উত্তরা / রিকশাচালক / শপিং মল / হামলা / ভাঙচুর / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়দের বাসায়, নইলে থানার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net