Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
সাতক্ষীরায় অ্যালকোহল পানের পর স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2025, 07:25 pm
Last modified: 02 April, 2025, 07:23 pm

Related News

  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮

সাতক্ষীরায় অ্যালকোহল পানের পর স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭

আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির বলেন, ‘ঈদের রাতে নেশা জাতীয় কিছু পান করে তারা। এতে দুইজন মারা গেছে এবং কয়েকজন অসুস্থ। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
টিবিএস রিপোর্ট
02 April, 2025, 07:25 pm
Last modified: 02 April, 2025, 07:23 pm
জাকির হোসেন টিটু (বাঁয়ে) ও নাজমুল হোসেন (ডানে)। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনিতে অ্যালকোহল পানের পর স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুই জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সাত নেতাকর্মী চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২ এপ্রিল) ভোররাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- কাঁদাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও শাহনগর গ্রামের মৃত জাফর খাঁর ছেলে জাকির হোসেন টিটু (৪০) এবং স্বেচ্ছাসেবক দলকর্মী ও তেঁতুলিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে নাজমুল হোসেন মিত্র (২৫)।

গুরুতর অসুস্থরা হলেন- বর্তমান কাঁদাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলকর্মী লিপটন, তুহিন গাজী, ইসমাইল গাজী ও রবিউল ইসলাম।

স্থানীয়রা জানান, ঈদের দিন রাতে বন্ধুরা মিলে শ্মশান ঘাটে ২০-২২ জন বন্ধুরা মিলে অ্যালকোহল পান করেন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা থেকে একে একে অসুস্থ হতে শুরু করেন। পরে একে একে দুইজন মারা যান।

কাঁদাকাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তুহিন উল্লাহ্ তুহিন বলেন, 'জাকির হোসেন টিটু ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, আর নাজমুল হোসেন কোনো পদে নেই। এই দুইজন মারা গেছেন। বাকিরা সবাই দলের নেতাকর্মী, তারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন।'

তিনি আরও বলেন, 'শুনছি সবাই একসঙ্গে মিলে অ্যালকোহল জাতীয় কিছু পান করেছিলেন। এরপর এ ঘটনা ঘটেছে।'

আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির বলেন, 'ঈদের রাতে নেশা জাতীয় কিছু পান করে তারা। এতে দুইজন মারা গেছে এবং কয়েকজন অসুস্থ। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, 'পরিবারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দিচ্ছে না। তদন্ত করে বিস্তারিত আমরা বের করার চেষ্টা করছি।'

Related Topics

টপ নিউজ

স্বেচ্ছাসেবক দল / অ্যালকোহল পান / মৃত্যু / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net