Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
‘নির্যাতিত হয়েছি, এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক’: ইশরাককে মেয়র ঘোষণার পর হিরো আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট  
27 March, 2025, 06:00 pm
Last modified: 27 March, 2025, 07:08 pm

Related News

  • জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে হাতাহাতি, কিল-ঘুসি
  • ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

‘নির্যাতিত হয়েছি, এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক’: ইশরাককে মেয়র ঘোষণার পর হিরো আলম

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, তাই হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক।’
টিবিএস রিপোর্ট  
27 March, 2025, 06:00 pm
Last modified: 27 March, 2025, 07:08 pm
হিরো আলম। ফাইল ছবি

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে আদালত। এদিকে, ইশরাককে ঢাকার মেয়র ঘোষণার পরপরই নিজের সংসদীয় আসনের 'এমপি পদ' ফেরত দাবি করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম বিএনপির প্রার্থী ইশরাক হোসেন্নের পক্ষে এ রায় ঘোষণা করেন। 

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান।

গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার।

এর ধারাবাহিকতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয় এবং একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

আদালত ইশরাককে বিজয়ী ঘোষনা করলে বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, 'যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, তাই হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।'

হিরো আলমের এই দাবিকে ফেসবুকে অনেকেই সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার পক্ষে মতামত জানিয়ে লিখেছেন, 'হিরো আলমের দাবি যৌক্তিক', আবার কেউ মন্তব্য করেছেন, 'ইশরাক যদি মেয়র হতে পারেন, তবে হিরো আলম কেন নয়?'

এর আগে হিরো আলম বলেছিলেন, তিনি রাজনীতি থেকে বিরতি নিয়েছেন এবং কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বা নির্বাচনে অংশ নেবেন না। তিনি মিডিয়া জগতের মানুষ এবং সেখানেই থাকতে চান।

তবে বৃহস্পতিবার তিনি নতুন করে এমপি পদ ফিরে পাওয়ার দাবি তুলেছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৭ জানুয়ারি, ২০২৪) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আস‌নে বাংলা‌দেশ কং‌গ্রেসের হ‌য়ে 'ডাব' প্রতীক নি‌য়ে নির্বাচনে অংশ নি‌য়ে‌ছি‌লেন তিনি। তবে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। বর্তমানে দেশে কার্যত কোনো জাতীয় সংসদ ব্যবস্থা নেই।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে তিনি নির্বাচনের আয়োজন করতে চান।

 

Related Topics

টপ নিউজ

হিরো আলম / ইশরাক হোসেন / এমপি / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে হাতাহাতি, কিল-ঘুসি
  • ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net