Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বার্ষিক করমুক্ত আয়সীমা ৫ লাখ এবং সর্বোচ্চ করহার ২৫% করার সুপারিশ ডিসিসিআইয়ের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2025, 04:05 pm
Last modified: 18 March, 2025, 04:08 pm

Related News

  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত

বার্ষিক করমুক্ত আয়সীমা ৫ লাখ এবং সর্বোচ্চ করহার ২৫% করার সুপারিশ ডিসিসিআইয়ের

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভাপতির সভাপতিত্বে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট তাসকীন আহমেদ।
টিবিএস রিপোর্ট
18 March, 2025, 04:05 pm
Last modified: 18 March, 2025, 04:08 pm
ছবি: টিবিএস

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকায় বাড়ানোর সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভাপতির সভাপতিত্বে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট তাসকীন আহমেদ।

তিনি বলেন, বর্তমানে ব্যক্তি পর্যায়ে বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা এবং সর্বোচ্চ কর হার ৩০% করা হয়েছে। আমাদের প্রস্তাবনা হলো করমুক্ত আয় সীমা পাঁচ লাখ টাকা করা এবং সর্বোচ্চ করহার ২৫% রাখা। 

মূল্যস্ফীতির ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব সংগঠনটির । 

ডিসিসিআইয়ের প্রস্তাবে আরও রয়েছে, করমুক্ত আয় পাঁচ লাখ টাকার পরবর্তী স্লাব ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ৫% করহার করা। যেটা এখন এক লাখ টাকার উপর ৫%  আছে।  

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, 'উন্নত দেশে ব্যক্তি শ্রেণির কর ৫০-৫৫ শতাংশ। এটাকে কমানো ঠিক হবে না। বাড়াতে হবে। নইলে বৈষম্য কমবে না। উন্নত দেশে ব্যক্তির কর বেশি হওয়ায় বৈষম্য কম। এটা ঠিক তারা বেশি কর দিয়ে বেশি সেবা পান।'

তিনি আরও বলেন, 'আমাদেরও সেবা নিশ্চিত করতে হবে। তাহলে মানুষ হাতে কম টাকা রাখবে।' 

২০২৫-২৬ অর্থবছরের জন্য ডিসিসিআইয়ের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি আনানুষ্ঠানিক খাত ব্যতীত একক মূসক হার এর প্রস্তাব দেন।

তাসকীন আহমেদ বলেন, 'বর্তমানে স্ট্যান্ডার্ড মূসক (ভ্যাট) হার ১৫%, তবে বিভিন্ন খাতে তা কমিয়ে ১০%, ৭.৫% এবং ৫% করা হয়েছে। এভাবে বিভক্ত হার থাকার ফলে ব্যবসয়ীদের জন্য জটিলতা সৃষ্টি হয়, কর প্রশাসনের দক্ষতা ব্যাহত হয় এবং অনেক ক্ষেত্রে বিরোধ দেখা দেয়।  এর পরও উপকরণ রেয়াতের সুবিধা সবক্ষেত্রে নিশ্চত না হওয়ায় অনেক ব্যবসায়ী বাড়তি করের বোঝা বহন করতে বাধ্য হন।'

তিনি বলেন, 'একক ১০% মূসক হার এবং অনানুষ্ঠানিক খাতের ব্যবসায়ীদের জন্য ১%নির্ধারণ করলে বর্তমান জলিলতা ও বিভ্রন্তি দূর হবে, কর আহরণ সহজ এবং রাজস্ব আদায় বাড়বে।'

অনুষ্ঠানে ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান জানান, 'তারাই এখন ভুগছে। সবাই একমত হলে হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। এফবিসিসিআইয়ের মাধ্যমে প্রস্তাব দেওয়া যেতে পারে। দরকার হলে ব্যবসায়ীদের জন্য সফটওয়্যারও করে দিব। যত ঝগড়া ভ্যাটের অনেক হারের কারণে।'

Related Topics

টপ নিউজ

এনবিআর / বার্ষিক করমুক্ত আয়সীমা / ডিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net