Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
সাম্প্রদায়িক সহিংসতা রোধে বাংলাদেশের পদক্ষেপ এ অঞ্চলের জন্য মডেল হতে পারে: উপদেষ্টা মাহফুজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2025, 02:45 pm
Last modified: 18 March, 2025, 03:31 pm

Related News

  • যারা বউ পেটায়, তাদের চেহারা কি আলাদা হয়?
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক

সাম্প্রদায়িক সহিংসতা রোধে বাংলাদেশের পদক্ষেপ এ অঞ্চলের জন্য মডেল হতে পারে: উপদেষ্টা মাহফুজ

মাহফুজ আলম বলেন, যখন সাম্প্রদায়িক বিদ্বেষ, সহিংসতা ও ইসলামফোবিয়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, গণমাধ্যমের প্রচারে ও জনগণের উসকানির কারণে বৃদ্ধি পায় তখন তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।
টিবিএস রিপোর্ট
18 March, 2025, 02:45 pm
Last modified: 18 March, 2025, 03:31 pm
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এই অঞ্চলের জন্য একটি রোল মডেল হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

গতকাল সোমবার রাতে মাহফুজ আলম তার ফেসবুক ভেরিফায়েড পেইজে লেখেন, "এই অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা এবং ধর্মীয় অসহিষ্ণুতার বৃদ্ধি, ইসলামফোবিয়া দক্ষিণ এশিয়ার কোনো জাতির জন্যই ভালো ফল বয়ে আনবে না। মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা, ঘৃণা ও ইসলামফোবিক মনোভাব, বিশেষ করে মুসলিম নারী ও শিশুদের প্রতি বৈষম্য, এই অঞ্চলের সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে।"

তিনি আরও লেখেন, "জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছি। সহিংসতার প্রতিটি প্রতিবেদন আমরা যথাযথভাবে তদন্ত করেছি এবং প্রায় সব অপরাধীকে গ্রেপ্তার করেছি। তবে, বেশিরভাগ সহিংসতা সাম্প্রদায়িক কারণের পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা প্রভাবিত ছিল।"

মাহফুজ আলম সতর্ক করে বলেন, "যখন সাম্প্রদায়িক বিদ্বেষ, সহিংসতা ও ইসলামফোবিয়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, গণমাধ্যমের প্রচারে এবং জনতার উসকানিতে বাড়ে, তখন তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। কোনো রাষ্ট্র তার নিজ নাগরিক ও মুসলমানদের প্রতি ইসলামফোবিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারে না।"

তিনি বলেন, "বাংলাদেশের একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন। আমাদের নিজেদের কেবল গঙ্গার উত্তরপশ্চিম অংশে সীমাবদ্ধ না রেখে বঙ্গোপসাগর ও নিম্ন দক্ষিণ-পূর্ব অঞ্চলের দিকেও নজর দেওয়া উচিত। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক ও কৌশলগত সংযোগ গড়ে তুলতে হবে।"

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, "দারা শিকোহ, রাজা রাম মোহন রায় এবং কাজী নজরুল ইসলামের আদর্শ অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতিই প্রাধান্য পাওয়া উচিত। যেকোনো ধর্মের নামে চরমপন্থি বক্তব্য ও ইসলামোফোবিয়াকে এই অঞ্চলের সব সম্প্রদায়ের প্রত্যাখ্যান করা উচিত।'

মাহফুজ বলেন, এই অঞ্চলের সকল ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্প্রীতি ও সহযোগিতার মধ্যেই দেশের স্থিতিশীলতা নিহিত।

Related Topics

টপ নিউজ

তথ্য উপদেষ্টা / মাহফুজ আলম / সাম্প্রদায়িকতা / সহিংসতা / ফেসুবক পোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • যারা বউ পেটায়, তাদের চেহারা কি আলাদা হয়?
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net