Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
এলডিসি গ্র্যাজুয়েশনের পর বৈদেশিক ঋণে খরচ বাড়বে: ফাহমিদা খাতুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2025, 01:10 pm
Last modified: 15 March, 2025, 01:13 pm

Related News

  • বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? 
  • এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে এফটিএ নিয়ে সমঝোতা হবে: বাণিজ্যমন্ত্রী
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • এসডিজি বাস্তবায়ন ও এলডিসি উত্তরণ একসঙ্গে এগিয়ে নিতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

এলডিসি গ্র্যাজুয়েশনের পর বৈদেশিক ঋণে খরচ বাড়বে: ফাহমিদা খাতুন

টিবিএস রিপোর্ট
15 March, 2025, 01:10 pm
Last modified: 15 March, 2025, 01:13 pm
ড. ফাহমিদা খাতুন। স্কেচ: টিবিএস

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, এলডিসি তালিকা থেকে গ্র্যাজুয়েশনের পর বৈদেশিক ঋণ নেওয়ার খরচ বেড়ে যাবে।

আজ শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি-র আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ফাহমিদা খাতুন বলেন, 'অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণের ক্ষেত্রে আমরা গ্রেস পিরিয়ড পাই বা কম সুদ ধরা হয়। গ্র্যাজুয়েট হয়ে গেলে গ্রেস পিরিয়ড কমে যাবে। একইসঙ্গে কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট পেমেন্ট করতে হবে। ফলে আমাদের খরচ বেড়ে যাবে। বিষয়টি নিয়ে আমাদের আগে থেকেই চিন্তাভাবনা করা উচিত।'

বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে রিটার্ন নিয়ে পরিকল্পনা থাকা উচিত মন্তব্য করে এ অর্থনীতিবিদ বলেন, 'বিগত ১৬ বছরের মতো যদি এখনও ঋণ দিয়ে দুর্নীতি এবং অপচয় করতে থাকি, তাহলে বৈদেশিক ঋণ রিপেমেন্ট নিয়ে আমাদের সমস্যায় পড়তে হতে পারে। ঋণ নেওয়ার সময়েই সেটার ব্যবহার ও রিটার্ন সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। দীর্ঘমেয়াদে ঋণ ব্যবস্থাপনা ভালো না হলে আমরা ঋণের ফাঁদে পড়তে পারি।'

ম্যানিপুলেটেড তথ্য কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়, বাংলাদেশ তার প্রকৃষ্ট উদাহরণ উল্লেখ করে তিনি আওয়ামী লীগ সরকারের দিকে ইঙ্গিত করে বলেন, 'আগে বিভিন্ন উপায়ে ডেটা ম্যানিপুলেশন করা হয়েছে। আমরা বড় জিডিপি দেখতাম, কিন্তু সেটা কোথা থেকে আসছে আমরা জানতাম না। কারণ উল্লেখযোগ্য বিনিয়োগ ছিল না। যদিও বিবিএস পরবর্তীতে ডাটা ম্যানিপুলেশনের কথা স্বীকার করেছে।'

এলডিসি থেকে উত্তরণের দেশের অর্থনীতি টেকসই ও মসৃণ থাকবে কি না, সেটাই মূল আলোচনার বিষয় মন্তব্য করে ফাহমিদা খাতুন বলেন, 'আমাদের ট্যারিফ নীতি ও বাণিজ্য নীতি নিয়ে আলাদা করে ভাবতে হবে। রপ্তানিতে যে প্রণোদনা দেওয়া হচ্ছে, এটি চালু রাখা যাবে কি না সেটাও বিবেচনায় নিতে হবে। এছাড়া দেশের শিল্পগুলোকে প্রথমদিকে শুল্কছাড় দেওয়ার গুরুত্ব থাকলেও বছরের পর বছর শুল্কছাড় থাকা উচিত নয়। এটা বন্ধ করতে হবে।'
 

Related Topics

টপ নিউজ

এলডিসি উত্তরণ / এলডিসি গ্র্যাজুয়েশন / সিপিডি / ফাহমিদা খাতুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? 
  • এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে এফটিএ নিয়ে সমঝোতা হবে: বাণিজ্যমন্ত্রী
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • এসডিজি বাস্তবায়ন ও এলডিসি উত্তরণ একসঙ্গে এগিয়ে নিতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net