Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
মাগুরায় শিশু ধর্ষণের বিচার এক সপ্তাহের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2025, 03:45 pm
Last modified: 13 March, 2025, 04:02 pm

Related News

  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: কারাবন্দী মায়েদের সঙ্গে ৪৫ শিশুর ঈদ
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা

মাগুরায় শিশু ধর্ষণের বিচার এক সপ্তাহের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

আজ (১৩ মার্চ) বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এ কথা জানান।
টিবিএস রিপোর্ট
13 March, 2025, 03:45 pm
Last modified: 13 March, 2025, 04:02 pm
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আছিয়া ঘটনার মামলার বিচার এক সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

আজ (১৩ মার্চ) বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, 'অতীতে দেখা গেছে বিচার কাজ শুরুর ৭/৮ দিনের মধ্যে বিচারের রায় হয়েছে। ফলে আছিয়ার মামলার ক্ষেত্রে আদালত চাইলে দ্রুত রায় দিতে পারবে সেটা আমরা আশা করি। এরকম নজিরতো আছে।'

তিনি আরও বলেন, 'আজকেই দাফনের জন্য হেলিকপ্টারে তার মরদেহ মাগুরা নিয়ে যাওয়া হবে।'

আসিফ নজরুল বলেন, 'আছিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদ শোকাহত, সংক্ষুদ্ধ, মর্মাহত। চিকিৎসক, পুলিশ সবাই এ ঘটনার দ্রুত বিচার চাইছে। খুব দ্রুততম সময় এ মামলার বিচার হবে ও দোষীদের শাস্তি হবে।'

তিনি বলেন,  আছিয়ার দ্রুত পোস্টমর্টেম এর জন্য চিকিৎসকরা ছুটে গেছেন। আজকেই আছিয়ার পোস্টমর্টেম রিপোর্ট হবে। পাঁচ দিনের মধ্যে তার ডিএনএ রিপোর্ট প্রস্তূত করা হবে। পুলিশ চাইছে তারা যেন আরও দ্রুত তাদের রিপোর্টটা জমা দিতে পারে।'

আইন উপদেষ্টা বলেন, 'সরকার বিচার করার জন্য বদ্ধপরিকর। সরকার উদাহরণ সৃষ্টি করতে চায়, যাতে ভবিষ্যতে আর কেউ আছিয়ার পরিণতি শিকার না করে।'

তিনি বলেন, 'কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না। একটি গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। সরকার সেটা বরদাস্ত করবে না। সরকারের ভুল হতে পারে। ভুল হলে শোধরানোর পরামর্শ দিবেন, আমরা শোধরাবো। কিন্তু নৈরাজ্য নয়।'

আইন উপদেষ্টা বলেন, 'নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে সেখানে শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনা দ্রুত বিচার করার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করার বিধান করা হবে।'

Related Topics

টপ নিউজ

আইন উপদেষ্টা / আসিফ নজরুল / মাগুরা / ধর্ষণের শিকার / শিশু / আছিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: কারাবন্দী মায়েদের সঙ্গে ৪৫ শিশুর ঈদ
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net