Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসসহ পাওনা পরিশোধের সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2025, 08:45 am
Last modified: 13 March, 2025, 08:56 am

Related News

  • শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়
  • কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করেই কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, অচলাবস্থায় চট্টগ্রাম বন্দর
  • চাকরি হারানোর আশঙ্কায় টেক্সটাইল মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শ্রমিকদের

২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসসহ পাওনা পরিশোধের সিদ্ধান্ত

বুধবার (১২ মার্চ) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৮৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 
টিবিএস রিপোর্ট
13 March, 2025, 08:45 am
Last modified: 13 March, 2025, 08:56 am
প্রতীকী ছবি: টিবিএস

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি আগামী ২০ রমজানের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত টিসিসির ৮৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, সভায় দেশের শ্রম পরিস্থিতি, শ্রমিকদের বেতন-বোনাস, ছুটি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্পাঞ্চলে টিসিবির পণ্য বিতরণ নিয়ে আলোচনা করা হয়।

টিসিসির সভায় ৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো:

১। কোনো শ্রমিককে ঈদের আগে চাকরিচ্যুত বা ছাঁটাই করা যাবে না।

২। কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে শ্রম আইন অনুযায়ী দ্রুত ঈদ-উল-ফিতর এর ছুটি কখন থেকে শুরু হবে, তা নির্ধারণ করবেন। এক্ষেত্রে পার্শ্ববর্তী কারখানার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।

৩। ২০ রমজানের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া বেতন, বোনাস পরিশোধ করতে হবে। শ্রমিকদের মার্চ মাসের বেতনের কমপক্ষে ১৫ দিনের বেতন মালিকপক্ষ তাদের সক্ষমতা অনুযায়ী প্রদান করবে। 

৪।বিজিএমইএ ও বিকেএমইএ'র ক্যাশ ইনসেনটিভ বাবদ সরকারের কাছে পাওনা দ্রুত পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হবে।

৫। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে।

৬। শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম) এর নেতৃত্বে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে, যেখানে শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা থাকবেন।

৭। শিল্পাঞ্চলের ব্যাংকসমূহ ২৮-২৯ মার্চ খোলা রাখা হবে, যাতে শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো সমস্যা না হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা, শিল্পাঞ্চল পুলিশ, সেনাবাহিনীর প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

শ্রমিকদের বেতন / বেতন-বোনাস / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়
  • কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করেই কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, অচলাবস্থায় চট্টগ্রাম বন্দর
  • চাকরি হারানোর আশঙ্কায় টেক্সটাইল মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শ্রমিকদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net