Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্য ঘাটতি বেড়ে ৩ বিলিয়ন ডলার

অর্থনীতি

এ.এস.এম. সাদ
10 April, 2026, 11:20 am
Last modified: 10 April, 2026, 11:18 am

Related News

  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়ায় চলতি হিসাবের ঘাটতি বেড়েছে
  • রমজানের আমদানিতে জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার
  • আমদানি বেড়ে যাওয়ায় জুলাই–সেপ্টেম্বরে চলতি হিসাবে ঘাটতি
  • বাণিজ্য ঘাটতি সত্ত্বেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহে চলতি হিসাবে উদ্বৃত্ত

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্য ঘাটতি বেড়ে ৩ বিলিয়ন ডলার

এ.এস.এম. সাদ
10 April, 2026, 11:20 am
Last modified: 10 April, 2026, 11:18 am
ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অভ পেমেন্টসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩ বিলিয়ন ডলারের বেশি। মূলত আমদানি বৃদ্ধি ও রপ্তানি আয় কমে যাওয়ার কারণে এ ঘাটতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩.২০ বিলিয়ন ডলার।

তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৯১ বিলিয়ন ডলার, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩.৭১ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, মূলত দেশে আমদানি বেড়ে যাওয়া ও রপ্তানি কমে যাওয়ার কারণে ব্যালান্স অভ পেমেন্টের ঘাটতি বেড়েছে। 

২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ। তৈরি পোশাক খাতে দুর্বল রপ্তানি এবং গেল ফেব্রুয়ারিতে তীব্র মন্থরতার প্রভাবেই এ সংকোচন দেখা দিয়েছে, বলছেন অর্থনীতিবিদরা। 

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, 'মূলত দেশের আমদানি আগের চেয়ে বেড়েছে। তবে রপ্তানি আশানুরূপ হচ্ছে না, ফলে দুটির ঘাটতির কারণে বাণিজ্য ঘাটতি আগের চেয়ে ৩ বিলিয়নের বেশি বেড়েছে।'

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ২৯.২৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরেবছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩০.০৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম আট মাসে আমদানি হয়েছে ৪৬.১৭ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময় ছিল ৪৩.৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের মধ্যে আমদানি বেড়েছে ৫.৬০ শতাংশ। 

জাহিদ হোসেন বলেন, 'খাদ্যপণ্য ও সার আমদানি আগের চেয়ে বেড়েছে। এমনও হতে পারে যে ইরান যুদ্ধের আগেই খাদ্যপণ্য ও সার আমদানি করা হয়েছে। তাতে সামনে যে কোনো ধরনের সংকট তৈরি হওয়ার কথা বলা হচ্ছে, সেটা না-ও হতে পারে।'

চলতি হিসাবে ঘাটতি কমে ১ বিলিয়ন ডলার

বাণিজ্য ঘাটতি বাড়লেও দেশের চলতি হিসাবের ব্যালান্সে সামান্য উন্নতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলার—গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৪৭ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের আগস্ট মাসে চলতি হিসাবে ব্যালান্স ছিল ধনাত্মক ৪৮৩ মিলিয়ন ডলার। সাধারণত বাণিজ্য ঘাটতি কম থাকলে চলতি হিসাবের অবস্থার উন্নতি হয়। বাণিজ্য ঘাটতি কমার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়লে চলতি হিসাবের অবস্থার আরও উন্নতি হয়।

তবে জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেলেও বিপুল রেমিট্যান্স আসায় চলতি হিসাবে ঘাটতি ১ বিলিয়ন ডলারে  রাখা গেছে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১.৪২ বিলিয়ন ডলার।

জাহিদের হোসেন বলেন, এই ঘাটতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ।

তিনি বলেন, 'এটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে প্রায় ১৭ বিলিয়নের ওপরে বাণিজ্য ঘাটতি, যা এক বছরের ব্যবধানে ৩ বিলিয়নের ওপর বেড়েছে, তবুও কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্সে ঘাটতি ১ বিলিয়ন ডলারের ঘরে আছে। 

'এটার প্রধান কারণ হচ্ছে রেমিট্যান্স বেশি এসেছে। নতুবা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্সে ঘাটতি আরো বেশি থাকতে পারত।'

২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২২.৪৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮.৪৯ বিলিয়ন ডলার।

একটি দেশের ব্যালান্স অভ পেমেন্টসের অন্যতম প্রধান উপাদান হলো চলতি হিসাব। মূলত পণ্য ও সেবার নিট বাণিজ্য, বিদেশি আয় ও রেমিট্যান্সের মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। 

আর্থিক হিসাবে অনেকটা উন্নতি

আলোচ্য সময়কালে দেশের আর্থিক হিসাবেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে আর্থিক হিসাবে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪.০৮ বিলিয়ন ডলার—আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৩৫ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, মূলত ট্রেড ক্রেডিটের সুবাদে এই উন্নতি সম্ভব হয়েছে।

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ট্রেড ক্রেডিটের পরিমাণ দাঁড়িয়েছে ২.৫৬ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এটি ঋণাত্মক ১.১২ বিলিয়ন ডলার ছিল।

ট্রেড ক্রেডিট ধনাত্মক হওয়ার অর্থ, আগের রপ্তানির বকেয়া অর্থ  দেশে ঢুকেছে। আর এই পরিসংখ্যান ঋণাত্মক হওয়ার অর্থ, রপ্তানি আয়ের বকেয়া বেড়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অভ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম জানান, চলতি অর্থবছরে দেশের আর্থিক হিসাবের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। 'পজিটিভ আর্থিক হিসাবের অর্থ হলো, এই পরিমাণ অর্থ দেশে প্রবেশ করেছে। তবে একটা সময় যাওয়ার পর এ পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

চলতি হিসাব / আর্থিক হিসাব / বিওপি / ব্যালান্স অভ পেমেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়ায় চলতি হিসাবের ঘাটতি বেড়েছে
  • রমজানের আমদানিতে জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার
  • আমদানি বেড়ে যাওয়ায় জুলাই–সেপ্টেম্বরে চলতি হিসাবে ঘাটতি
  • বাণিজ্য ঘাটতি সত্ত্বেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহে চলতি হিসাবে উদ্বৃত্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net