Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
রমজানের আমদানিতে জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 December, 2025, 01:55 pm
Last modified: 16 December, 2025, 01:54 pm

Related News

  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • শিল্প প্রবৃদ্ধিতে স্থবিরতা: চার বছরে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ৪৫ শতাংশ; গতি হারাচ্ছে বিনিয়োগ
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭

রমজানের আমদানিতে জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার

গত এক বছরের অধিকাংশ সময়ে মাসিক আমদানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের নিচে থাকলেও, গত অক্টোবর মাসে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৫.৩ বিলিয়ন ডলারে পৌঁছে
টিবিএস রিপোর্ট
16 December, 2025, 01:55 pm
Last modified: 16 December, 2025, 01:54 pm
ছবি: সংগৃহীত

রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশের বাণিজ্য ঘাটতি অনেকটা বেড়ে ৭.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অভ পেমেন্টসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। ফলে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এই ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল ৫.৭ বিলিয়ন ডলার।

ব্যালান্স অভ পেমেন্টের অন্যতম প্রধান উপাদান হলো বাণিজ্য ভারসাম্য, যেখানে একটি দেশের আমাদানি-রপ্তানির কী পরিমাণ ঘাটতি রয়েছে তা উঠে আসে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত চার মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২২.১১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। 

অন্যদিকে এই চার মাসে রপ্তানির পরিমাণ ছিল ১৪.৫ বিলিয়ন ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের কারণেই বাণিজ্য ঘাটতি বড় হয়েছে।

গত এক বছরের অধিকাংশ সময়ে মাসিক আমদানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের নিচে থাকলেও, গত অক্টোবর মাসে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৫.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ চার মাসে আমদানি বেড়ে যাওয়ার মূল কারণ ছিল পেট্রোলিয়াম, ও সার আমদানি বৃদ্ধি  এবং একইসঙ্গে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি বৃদ্ধি।

 কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের চাহিদা রমজানে বেশি থাকে। এজন্য বেশি পরিমাণে আমদানি করতে সেপ্টেম্বর ও অক্টোবরে ঋণপত্র (এলসি) খোলা অনেকটাই বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এ সময় গত বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ ও খেজুরের আমদানি ২৩১ শতাংশ বেড়েছে।

একইসঙ্গে গত অর্থবছরের তুলনায় এই চার মাসে জ্বালানি তেল ও সারের আমদানি বেড়েছে যথাক্রমে ৫০ শতাংশ ও ২৫ শতাংশ।

চলতি হিসাবে ঘাটতি রয়ে গেছে

বাণিজ্য ঘাটতি বড় হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যালান্স অভ পেমেন্টের চলতি হিসাবেও। জুলাই-অক্টোবর সময়ে দেশের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৯ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৬৪০ মিলিয়ন ডলার।

অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও মূলত আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় চলতি হিসাব ঋণাত্মক রয়েছে। 

একটি দেশের পণ্য ও সেবা বাণিজ্য, বিদেশ থেকে পাওয়া আয় ও প্রবাসী আয়ের মতো লেনদেনের মোট হিসাব দেখানো হয় চলতি হিসাবে। 

তথ্যে দেখা যায়, জুলাই-অক্টোর সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ১০.১ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ৮.৯ বিলিয়ন ডলার ছিল। রেমিট্যান্স প্রবাহ এক বিলিয়ন ডলারেরও বেশি বাড়ার পরও মূলত বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় চলতি হিসাব হয়েছে। 

কর্মকর্তাদের মতে, আমদানি বেড়ে যাওয়াই চলতি হিসাবের এই ঘাটতির প্রধান কারণ।

ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে উদ্বৃত্ত

এর বিপরীতে, অর্থবছরের প্রথম চার মাসে দেশের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট উদ্বৃত্ত হয়েছে ২.১ বিলিয়ন ডলারের বেশি। মূলত ট্রেড ক্রেডিট (বাণিজ্য ঋণ) এবং মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ বাড়ার কারণে এমনটা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অরত্থবছরের একই সময়ে যেখানে ৪৫০ মিলিয়ন ডলার ঘাটতি ছিল, সেখানে এবার জুলাই-অক্টোবর সময়ে ট্রেড ক্রেডিট ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণের প্রবাহ বাড়ায় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ভিত্তি মজবুত হয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ট্রেড ক্রেডিট ও দীর্ঘমেয়াদি ঋণ বাড়ার কারণে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের অবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। 

তিনি বলেন, 'আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেডিট ফাইন্যান্সিংও বেড়েছে, যার ফলে ট্রেড ক্রেডিটে ইনফ্লো দেখা যাচ্ছে—যা সাধারণত আউটফ্লো থাকে।'

Related Topics

টপ নিউজ

বাণিজ্য ঘাটতি / ব্যালান্স অভ পেমেন্ট / অর্থনীতি / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • শিল্প প্রবৃদ্ধিতে স্থবিরতা: চার বছরে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ৪৫ শতাংশ; গতি হারাচ্ছে বিনিয়োগ
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net