Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্যের চাপ; শ্রমিক সংকটে চালানে বিঘ্ন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2025, 10:25 pm
Last modified: 11 June, 2025, 10:31 pm

Related News

  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্যের চাপ; শ্রমিক সংকটে চালানে বিঘ্ন

বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঈদের আগে রপ্তানিকারকরা অধিক হারে পণ্য আইসিডি-তে জমা করেন। এতে ১৯টি বেসরকারি আইসিডি-তে রপ্তানি পণ্যে বোঝাই কনটেইনারের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ২০ হাজার টিইইউ, যেখানে সাধারণত গড়ে ৮ হাজার টিইইউ থাকে।
টিবিএস রিপোর্ট
11 June, 2025, 10:25 pm
Last modified: 11 June, 2025, 10:31 pm
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস

ঈদুল আজহার আগে পাঠানো রপ্তানি পণ্য জমে যাওয়ায় চট্টগ্রামের বেসরকারি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলো (আইসিডি) ব্যাপক চাপের মুখে পড়েছে। নিয়মিত সক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি রপ্তানি কার্গো আইসিডিতে পাঠানো হয়েছে। এতে বিঘ্ন ঘটছে চালান কার্যক্রমে।

আজ (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) জানায়, ঈদের আগে ও পরে শ্রমিক সংকট দেখা দেওয়ায় চট্টগ্রাম বন্দরে রপ্তানি চালান কার্যক্রমে বড় বাধার সম্মুখীন হতে হয়।

বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঈদের আগে রপ্তানিকারকরা অধিক হারে পণ্য আইসিডি-তে জমা করলেও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কোনো জাহাজ নির্ধারণ করা হয়নি। ফলে ১৯টি বেসরকারি আইসিডি-তে রপ্তানি পণ্যে বোঝাই কনটেইনারের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ২০ হাজার টিইইউ (২০ ফুট মাপের কনটেইনার ইউনিট), যেখানে সাধারণত গড়ে ৮ হাজার টিইইউ থাকে।

রুহুল আমিন সিকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এ চাপের কারণে কমপক্ষে ৩০ শতাংশ রপ্তানি চালানে বিলম্ব হয়েছে। এসব কনটেইনার পরে প্রায় ২৪ ঘণ্টা দেরিতে জাহাজে তোলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও সাতটি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়, যেগুলোর ফলে আইসিডির কার্যক্রম ব্যাহত হয়েছে। এর মধ্যে রয়েছে কাস্টমস কর্মকর্তাদের কলমবিরতি কর্মসূচি, যা আমদানিকৃত পণ্যে বোঝাই কনটেইনারের জট তৈরি করেছে চট্টগ্রাম বন্দরে। এতে বন্দরের জাহাজগুলোর টার্নঅ্যারাউন্ড টাইম কমে যায় এবং ঈদের আগের অতিরিক্ত রপ্তানি পণ্য সামাল দিতে পর্যাপ্ত জাহাজ পাওয়া যায়নি।

এছাড়া, বিভিন্ন আইসিডি-তে প্রাইম মুভার চালক ও হেলপারদের ধর্মঘট রপ্তানি কনটেইনার জমার হার আরও বাড়িয়ে দেয়। দীর্ঘ ঈদ ছুটির পর শ্রমিক সংকট আরও প্রকট হয়ে ওঠে, ফলে আনলোডিং ও স্টাফিং কার্যক্রমে বিঘ্ন ঘটে, যা রপ্তানি শৃঙ্খলে বড় প্রভাব ফেলেছে।

চট্টগ্রাম ইপিজেড ও পতেঙ্গা এলাকার আইসিডিগুলোতে সল্টগোলা ক্রসিং থেকে ইপিজেড পর্যন্ত রাস্তার খারাপ অবস্থা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

এর মধ্যে পর্যায়ক্রমিক ভারি বৃষ্টিও পণ্য হ্যান্ডলিং কার্যক্রমে বিঘ্ন ঘটায়।

বিকডার বিজ্ঞপ্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পর্যাপ্ত প্রি-স্ট্যাকিং ইয়ার্ডের অভাব। এতে প্রায় ৮৫ শতাংশ রপ্তানি কনটেইনার সরাসরি জাহাজের হুক পয়েন্টে পাঠাতে হয়, ফলে জাহাজ ছাড়ার সময় শেষ মুহূর্তে অনেক কনটেইনার বাদ পড়ে যায়।

Related Topics

টপ নিউজ

কনটেইনার জট / চট্টগ্রাম বন্দর / বেসরকারি আইসিডি / রপ্তানি পণ্য / রপ্তানি পণ্যবাহী কন্টেইনার / বিকডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net