কনটেইনারে পণ্য নেই, তবে কাগজে রপ্তানি সাড়ে ৫ কোটি টাকার—যেভাবে ভুয়া রপ্তানি ঠেকালো কাস্টমস
কাস্টমসের স্বয়ংক্রিয় সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে পাঁচটি কনটেইনারকে রপ্তানি চালান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঘোষণায় কনটেইনারগুলোতে মোট ১ লাখ ২১ হাজার কেজি পণ্য থাকার কথা উল্লেখ করা হয়।
