Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস বিডার, পুলিশ দিচ্ছে জরুরি হটলাইন সুবিধা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 05:45 pm
Last modified: 21 April, 2025, 07:10 pm

Related News

  • বিনিয়োগ বাড়াতে সুরক্ষা নীতি পরিহার ও বাস্তবায়নের ঘাটতি দূর করার তাগিদ বিডা প্রধানের
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • বিনিয়োগ সংস্থাগুলোকে ধাপে ধাপে একীভূতকরণের সুপারিশ, প্রথমে এক হবে বিডা-পিপিপিএ
  • জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা

বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস বিডার, পুলিশ দিচ্ছে জরুরি হটলাইন সুবিধা

আজ সোমবার (২১ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের যৌথ বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এ বৈঠকে কিছুদিন আগে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আন্দোলনের সময় ভাঙচুরের শিকার ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
টিবিএস রিপোর্ট
21 April, 2025, 05:45 pm
Last modified: 21 April, 2025, 07:10 pm
ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আইজিপি ও বিডার নির্বাহী চেয়ারম্যান। ছবি: প্রেস উইং

বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ জরুরি যোগাযোগ হটলাইন চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ—যার মাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো ঘটনা  তারা সরাসরি জানাতে পারবেন এবং তাৎক্ষণিক সহায়তা পাবেন।

আজ সোমবার (২১ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের যৌথ বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এ বৈঠকে কিছুদিন আগে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আন্দোলনের সময় ভাঙচুরের শিকার ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে তাঁর প্রেস উইং।

বিডা চেয়ারম্যান ও আইজিপির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন— নেসলে বাংলাদেশ, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা শু কোম্পানি, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো এবং জুবিলেন্ট ফুড ওয়ার্কস বাংলাদেশসহ প্রধান বিদেশি কোম্পানিগুলোর নির্বাহীরা।

গত ৭ থেকে ৮ এপ্রিল দেশের বেশ কয়েকটি শহরে এসব প্রতিষ্ঠানের স্থাপনায় ভাঙচুর, লুটের মতো ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসব ঘটনায় অন্তত ১৪০ জনকে গ্রেফতার এবং প্রায় এক ডজন মামলা করা হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিল্ক চৌধুরী বলেন, "একই ছাদের নিচে আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে এই বৈঠক কেবল সময়োপযোগীই নয়, বরং নজিরবিহীনও বটে। এটি কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, এটি একটি শক্ত বার্তা—বাংলাদেশ তার বিনিয়োগকারীদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দিচ্ছে, বিশেষত প্রতিকূলতা দেখা দিলে।"

তিনি আরও বলেন, "আমরা প্রতিবাদের অধিকারকে সম্মান করি, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো হাজারো মানুষের জীবিকা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করে— সেগুলো ধ্বংস করা কোনো সমাধান নয়।"

এসময় ভাঙচুর ও লুটপাটে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারের প্রশংসা করেন আশিক চৌধুরী।

বৈঠকে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রতিনিধিরা লুটপাট, ভাঙচুরে তাদের ক্ষয়ক্ষতি ও কার্যক্রম ব্যাহত হওয়ার চিত্র তুলে ধরেন।

এর প্রতিক্রিয়া আইজিপির কার্যালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি বিশেষ যোগাযোগের লাইন খোলা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, এতে করে প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাজনিত যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে জানাতে ও দ্রুত সহায়তা পেতে পারবে। 

আইজিপি বাহারুল আলম দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ী নেতাদের।

তিনি বলেন, "আমরা শুধু প্রতিক্রিয়া জানাতে আসিনি, বরং স্থায়ী আস্থার ভিত্তি গড়তেই এখানে এসেছি।"

বৈঠকে নতুন নিরাপত্তা প্রটোকল, র‍্যাপিড রেসপন্স ইউনিট এবং উন্নত সংকট-যোগাযোগ ব্যবস্থার বিষয়ে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এসব উদ্যোগ বিডা, বাংলাদেশ পুলিশ এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সম্মিলিত প্রয়াস। যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশে আস্থা ও স্থিতিস্থাপকতা বজায় রাখা।

বিডা চেয়ারম্যান বলেন, "এই আলোচনা ছিল প্রতিক্রিয়া নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের একটি পথচলা। সরকারের অঙ্গীকার হলো—শুধু ভালো সময় নয়, প্রতিকূল পরিস্থিতিতেও বিনিয়োগকারীদের পাশে থাকা।"

প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া ও দায়িত্বশীল অবস্থানের প্রশংসা করেন, এবং বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাওয়া ও ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের আগ্রহের কথা জানান।

এই উদ্যোগ বিডার বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য—বাংলাদেশকে একটি নিরাপদ, টেকসই ও বিনিয়োগ-বান্ধব গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে।
 
Related Topics

টপ নিউজ

বিদেশি বিনিয়োগকারী / নিরাপত্তা / বাংলাদেশ পুলিশ / বিডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • বিনিয়োগ বাড়াতে সুরক্ষা নীতি পরিহার ও বাস্তবায়নের ঘাটতি দূর করার তাগিদ বিডা প্রধানের
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • বিনিয়োগ সংস্থাগুলোকে ধাপে ধাপে একীভূতকরণের সুপারিশ, প্রথমে এক হবে বিডা-পিপিপিএ
  • জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net