Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
আগামী বাজেটে বেসরকারিখাতকে বিনিয়োগে উৎসাহিত করা হবে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 07:10 pm
Last modified: 25 March, 2025, 07:14 pm

Related News

  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা
  • বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আগামী বাজেটে বেসরকারিখাতকে বিনিয়োগে উৎসাহিত করা হবে: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, ‘‘অনেক ব্যবসায়ী মনে করছেন, এখন বিনিয়োগ করলে পরবর্তীতে তাদের সমস্যা হতে পারে। আমি তাদের বলছি, আপনারা তো আর সালমান এফ রহমান হতে পারবেন না। তারপরও তাদের মধ্যে সংশয় আছে।’’
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 07:10 pm
Last modified: 25 March, 2025, 07:14 pm
সালেহ উদ্দিন আহমেদ। স্কেচ: টিবিএস

নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে ভয় কাজ করছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী বাজেটে বেসরকারিখাতকে বিনিয়োগে উৎসাহী করা হবে। কারণ, প্রাইভেট সেক্টর ভালো করলে সরকারের রাজস্ব আহরণও বাড়বে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় অর্থ উপদেষ্টা এ কথা বলেন। 

তিনি বলেন, ''অনেক ব্যবসায়ী মনে করছেন, এখন বিনিয়োগ করলে পরবর্তীতে তাদের সমস্যা হতে পারে। আমি তাদের বলছি, আপনারা তো আর সালমান এফ রহমান হতে পারবেন না। তারপরও তাদের মধ্যে সংশয় আছে।''

এসময় অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম উপস্থিত ছিলেন।

ড. সালেহউদ্দিন বলেন, আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং বেসরকারিখাতকে বিনিয়োগে উৎসাহীত করাই হবে প্রধান লক্ষ্য। ব্যবসাবান্ধব কর ব্যবস্থা করা হবে।

''বাজেটে বিরাট বিরাট আশ্বাস দেব না। কোন মনুমেন্টাল প্রকল্প নেওয়া হবে না। বাজেট বক্তব্য হবে নির্যাস, কোন অবতারণা ও বন্দনা থাকবে না। ৫০-৬০ পৃষ্টার বক্তব্য থাকবে।''

এক বছরে যা করতে পারব, তার উল্লেখ থাকবে। ফুটপ্রিন্ট হিসেবে আরও কিছু বিষয় উল্লেখ করবো, যা পরবর্তী সরকারের মেয়াদে হবে। নতুন সরকার যদি সেগুলো না করে, তাহলে জনগণই তখন তার প্রতিবাদ করবে— যোগ করেন উপদেষ্টা।

আগামী বাজেটে কিছু কিছু ক্ষেত্রে কর যৌক্তিকীকরণ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, "কোন কোন ক্ষেত্রে ফেজ আউট করব। রাজস্ব ব্যবস্থা ডিজিটালাইজেশন করব। তবে অগ্রিম আয়কর হিসেবে পরিশোধ করা— অতিরিক্ত কর কতোটা ফেরত দিতে পারব, তা এখনও নিশ্চিত নই।"

নতুন অর্থবছর নতুন নতুন হাসপাতাল করার বদলে বিভিন্ন হাসপাতাল সম্প্রসারণের উদ্যোগ থাকবে বলে জানান উপদেষ্টা। অপরাধ সংক্রান্ত ঘটনা চিহ্নিত করতে একটি ফরেনসিক হাসপাতাল স্থাপন করা হবে বলেও জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছর মেগা প্রজেক্ট বা মনুমেন্টাল প্রজেক্ট নেওয়া হবে না। স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করে এমন বাস্তবভিত্তিক প্রকল্প নেওয়া হবে। প্রকল্পগুলোতে সর্বোচ্চ বরাদ্দের পরিমাণ হবে ৫০০-৬০০ কোটি টাকা।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বলেন, আগামী অর্থবছর শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটিখাতে বরাদ্দ বাড়ানো হবে। কিন্তু শিক্ষা ও স্বাস্থ্যখাতের বরাদ্দ ব্যয় করার মতো সক্ষমতা নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর। তারা যাতে বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় করতে পারে, সেজন্য অর্থ মন্ত্রণালয় তাদের সহায়তা করবে বলেও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কর রেশনালাইজ করার ক্ষেত্রে এনবিআরের সদিচ্ছা আছে। আমরা কর ব্যবস্থা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করবো এবং কিছু ক্ষেত্রে কর কমানো হবে। 

ওয়েলথ ট্যাক্স আরোপ করার ক্ষেত্রে ভ্যালুয়েশন একটি সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে অধিক সম্পদের উপর সারচার্জ আরোপ করা আছে। ভবিষ্যতে এটি বাদ দিয়ে ওয়েলথ ট্যাক্স চালু করা যেতে পারে।

 

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / বেসরকারি খাত / বিনিয়োগ / বাজেট ২০২৫-২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা
  • বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net