Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
মাই এইম ইন লাইফ (২০২৫ সংস্করণ)

ইজেল

শাহরিয়ার
20 August, 2025, 03:45 pm
Last modified: 20 August, 2025, 05:13 pm

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • বোকা বাকশোর কথকতা
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

মাই এইম ইন লাইফ (২০২৫ সংস্করণ)

আমি পড়তে পছন্দ করি না–কারণ এতে আবার ব্রেন ব্যাথা পায়। সংবাদপত্র তো পড়ি না–তাদের ওয়েবসাইটেও যাই না। এতো কষ্ট করে পড়ার সময় আমার নেই। তবে আমি ফেসবুকে কমেন্ট করতে পছন্দ করি। নিউজ পড়া লাগে না–নিউজ কার্ড দেখেই আমি কমেন্ট করে দিতে পারি! কারণ আমি সব জানি!
শাহরিয়ার
20 August, 2025, 03:45 pm
Last modified: 20 August, 2025, 05:13 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

সূচনা

প্রতিটি মানুষ জীবনে কিছু না কিছু হতে চায়। আগেকার মানুষরা ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট হতে চাইতো। কেউ কেউ বাবা-মায়ের চাপে পড়ে আমলা কিংবা সেনাবাহিনীর সদস্য হতে চাইতো। এই কিছু একটা হতে চাওয়াটা একটা মানুষকে পড়াশোনা আর পরিশ্রম করতে তাড়িত করে। তাই অন্যান্য জেনারেশনের মতো আমিও কিছু একটা হতে চাই।

আমি কী হতে চাই

আমি বড়োলোক হতে চাই। আগেকার জেনারেশনের মতো আমি কোনো তাল-বাহানায় বিশ্বাসী না। ওরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায় বলে পরীক্ষায় রচনা লিখলেও আসলে ওরাও বড়োলোক হতে চাইতো–কিন্তু একটা ভালোমানুষির ভান ধরতো। আমি এতসব অভিনয় করি না–কারণ আমি কিছু কেয়ার করি না! আমি বড়োলোক হতে চাই–এটাই আসল কথা। কারণ বড়োলোক হলে সন্মান কেনা যায়; সবাই খাতির করে আর আমি যা খুশি করতে পারবো।

আমি কীভাবে জীবনের লক্ষ্য অর্জন করবো: আমি বড়োলোক হতে যা যা করা লাগে (শর্তসাপেক্ষ–নিচের চ্যাপ্টারে ব্যাখ্যা করা আছে) – তাই করবো। যদি প্রয়োজন হয়:

১. এয়ারপোর্টের সুইপার হয়ে সোনা চোরাচালান করবো;

২. বিপ্লবী নীতিবাগীশ রাজনৈতিক দলে যোগ দিয়ে চাঁদাবাজি করবো;

৩. ২০ লক্ষ টাকা দিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্ন কিনে আরও ১০ লক্ষ দিয়ে আরেকজনকে দিয়ে পরীক্ষায় পাশ করে সরকারি চাকরি নেব–তারপর প্রথম ৬ মাসেই ঘুষ খেয়ে সব টাকা উঠাবো;

৪. কাস্টমস এ চাকরি করে ঘুষ খেয়ে ভাসিয়ে দেব| কেউ বাধা দিলে তার ব্যবসা ফাঁসিয়ে দেব।

৫. রাজনৈতিক আশীর্বাদ নিয়ে ব্যাংক দখল করে বিলিয়ন-বিলিয়ন ডলার সিঙ্গাপুর-দুবাই-লন্ডন-আমেরিকা-কানাডায় পাচার করে দেব;

৬. ব্যবসায়ীদের মিথ্যা হত্যা মামলায় নাম ঢুকিয়ে ব্ল্যাকমেল করে চাঁদা আদায় করবো;

৭. সরকারি এবং অন্যের জমি দখল করে প্লট বানিয়ে বিক্রি করবো;

৮. ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে রাজনৈতিক প্রভাব আর ঘুষ দিয়ে বড় বড় ব্যাংক লোন নিয়ে ফুর্তি করবো–টাকা দেব না;

৯. টেন্ডার জিততে যতরকম চালাকি করা যায় করবো; যথা: কর্তৃপক্ষ সবার সামনে বাক্স থেকে দরপত্র খুলবে। সবার সামনে কীভাবে আমার মামা চিফ ইঞ্জিনিয়ার বুঝবে আমার দরপত্র কোনটা? আমি সারারাত ডিপ ফ্রিজে আমার খামটা রেখে সেটাকে ঠান্ডা করে সকালে সবার সামনে বক্সে খামটা ঢোকাবো। মামা সবার সামনে একগাদা খাম হাতিয়ে ঠান্ডা খামটা পেয়ে যাবে এবং সেটা ওঠাবে। আমি কাজ পেয়ে যাবো। কাজ হবে আসল খরচের ১০গুণ বাজেটে–যাতে আমি দ্রুত বড়োলোক হয়ে যেতে পারি।

১০. আমি চিংড়ি রপ্তানিকারক হলে চিংড়িগুলোতে ইনজেকশন দিয়ে জেল ভরবো–যাতে অল্প চিংড়ির ওজন অনেক বেড়ে যায়। ৫ টন চিংড়িতে ৫ টন জেল। ডাবল লাভ!

এবং এই রূপ যা যা যখন প্রয়োজন–তা করবো!

লক্ষ্য অর্জন করতে আমি কী কী করবো না

আমি সেকেলে মানুষ না। আমি পড়াশোনা, খাটাখাটনিতে বিশ্বাসী না–কারণ আমি সব জানি।

আমি লেখাপড়ায় বিশ্বাসী না। আমি অটোপাস পছন্দ করি। এই এআই-এর যুগে পড়াশোনা করে গাধারা। বিল গেটস ড্রপ আউট ছিল–সে পড়াশোনা শেষ করলে কি মাইক্রোসফট বানাতে পারতো? নিশ্চয় না–সে বড়োজোর শিক্ষক হতো! 

আমি পড়তে পছন্দ করি না–কারণ এতে আবার ব্রেন ব্যাথা পায়। সংবাদপত্র তো পড়ি না–তাদের ওয়েবসাইটেও যাই না। এতো কষ্ট করে পড়ার সময় আমার নেই। তবে আমি ফেসবুকে কমেন্ট করতে পছন্দ করি। নিউজ পড়া লাগে না–নিউজ কার্ড দেখেই আমি কমেন্ট করে দিতে পারি! কারণ আমি সব জানি!

আমি খাটতে পছন্দ করি না! খাটতে কে পছন্দ করে–আমাকে দেখিয়ে দেন; তাকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেব! বুদ্ধিমান লোক খাটে না–খাটায়! আমি অন্যদের খাটিয়ে ফল খেতে পছন্দ করি!

আমি কোনো 'আত্ম উন্নয়ন' সংক্রান্ত লেকচার শুনতে আগ্রহী না! আমি ইতোমধ্যেই অনেক উন্নত এবং আপনাদের চেয়ে বেটার! বয়স কম বলে অবজ্ঞা করবেন না!

আমার কোনো আত্মসম্মান নেই। আত্মসম্মান আসলে আমার শত্রু। আত্মসম্মান থাকলে ঘুষ খাওয়া যায় না, দুর্নীতি-অপকর্ম করা যায় না, অন্যের ক্ষতি করা যায় না, বড়দের অসম্মান করা যায় না, ছোটদের পিটানি দেওয়া যায় না, সাধারণ মানুষদের সম্মান করা যায় না এবং যেভাবে-সেভাবে বড়োলোক হওয়া যায় না!

আমি বড়লোক হয়ে কী করবো

প্রথমে দেশে-বিদেশে ৫০০ বাড়ি আর এপার্টমেন্ট কিনবো। নিজে থাকতে পারি আর না পারি–এতগুলা বাড়ির মালিক আমি, এটা শুনেই লোকজন আমার পা চাটবে। আর পাশের বাড়ির মফিজ ভয় পাবে। আমার বন্ধুরা এবং মামাতো-চাচাতো ভাই বোনেরা হিংসা করবে! তাতে আমি খুব খুশি হবো!

আমি সন্মান কিনতে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান বানাবো এসিসহ! 

দামি দামি ঘড়ি-জুতো-গাড়ি কিনবো। প্রতিবেশীরা হিংসা করে বলবে, 'ব্যাটা কী করে রাতারাতি এতো বড়লোক হলো!' এতে আমার আত্মা সুখ পাবে।

প্রতিদিন বাজার করতে ব্যাংকক-সিঙ্গাপুরের কাঁচাবাজারে আমার চাকরদের পাঠাবো। বিদেশি খানা খেতে ভালো।

অনেকগুলা আইফোন কিনবো। কয়েকটা চেংড়া অ্যাসিস্ট্যান্ট থাকবে মোবাইল বহন করার জন্য।

আমি যেখানে যাবো, আমার কেনা গোলামরা পথ পরিষ্কার করে দেবে 'এই স্যার আসছে' এই বলে। আমার জন্য লিফ্ট ধরে রাখা হবে।

আমি যখন রাস্তা দিয়ে যাব, ট্রাফিক পুলিশ সিগন্যাল বন্ধ করে আমার রাস্তা ক্লিয়ার রাখবে। টাকা দিয়ে দেব।

রাজনীতি করবো একটা ট্যাক্স ফ্রি গাড়ির জন্য।

গুলশান-বনানী কিংবা বারিধারায় একটা বাড়ি থাকতেই হবে। লন্ডন-দুবাইয়ে বাড়ি থাকলেও, ঢাকার এসব এলাকায় বাড়ি না থাকা মানে আমি জীবনে ব্যর্থ!

আমার যা খুশি করবো–কারণ আমি মোটামুটি আইনের ঊর্ধ্বে থাকবো!

বি.দ্র: স্যার, এই রচনা আমি এআই দিয়ে তৈরি করেছি। ফুল মার্ক দেবেন (খাতার সাথে আপনার জন্য ৫০০ টাকার নোট দিয়ে দিয়েছি)! না দিলে মব দিয়ে আপনাকে সাইজ করবো!
 

Related Topics

টপ নিউজ

এইম ইন লাইফ / স্যাটায়ার / ব্যঙ্গাত্মক / দুর্নীতি / ইজেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • বোকা বাকশোর কথকতা
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net