Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
সৌর বিদ্যুৎ: পর্যাপ্ত জায়গা নেই? মহাসড়কই হতে পারে সমাধান

মতামত

শাহরিয়ার খান
18 April, 2021, 04:10 pm
Last modified: 18 April, 2021, 09:34 pm

Related News

  • ২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী   
  • চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • পাকিস্তানে চীনের সোলার প্যানেলের বিপ্লব! বিয়েতেও এখন যৌতুক সোলার প্যানেল!
  • উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা, গাড়ির চাপ থাকলেও নেই যানজট
  • বেহাল মহাসড়ক: বন্দর-বাণিজ্যে স্থবিরতা, পর্যটনে সীমাহীন দুর্ভোগ

সৌর বিদ্যুৎ: পর্যাপ্ত জায়গা নেই? মহাসড়কই হতে পারে সমাধান

বাংলাদেশের নীতি-নির্ধারণী পর্যায়ে সৌর মহাসড়ক নিয়ে আলোচনা হলেও এ বিষয়টি গুরূত্বের সাথে খতিয়ে দেখা হয়নি।
শাহরিয়ার খান
18 April, 2021, 04:10 pm
Last modified: 18 April, 2021, 09:34 pm
দক্ষিণ কোরিয়ার দেজং ও সেজংয়ের মধ্যবর্তী ৩২ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক সোলার প্যানেলের ব্যবহার। ছবি: সংগৃহীত

বিগত দশকে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে উঠলেও বেশ কিছু সমস্যার কারণে পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পগুলো বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন পূরণ হয়নি।

বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল সৌর শক্তির জন্য অপর্যাপ্ত ভূমি বরাদ্দ- এক মেগাওয়াট শক্তি উৎপাদনের জন্য তিন একর ভূমির প্রয়োজন পড়ে; বায়ুশক্তির সম্ভাবনা বোঝার সীমাবদ্ধতাও এক্ষেত্রে দায়ী। অন্যান্য পরিবেশবান্ধব শক্তির উৎসও বাংলাদেশে অবহেলিত।

গত দশকে সরকার বেশ কয়েকটি সৌর শক্তি প্রকল্পে অর্থায়ন করে। কিন্তু খুব অল্প সংখ্যক প্রকল্পই বাস্তবায়িত হয়েছে। অব্যবহৃত চর বা ডুবোচরে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র স্থাপনের জন্য কিছু কন্ট্রাক্ট বিজেতা সরকারি সংস্থাগুলোর সাথে একত্রে কাজ করার চেষ্টা করে। কিন্তু তাও কাজে আসেনি। 

স্থানীয় বিশেষজ্ঞদের মতে সৌর বিদ্যুৎ প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন না আসলে বাংলাদেশে কখনোই সৌর বিদ্যুতের অর্থবহ ব্যবহার শুরু হবে না। বাংলাদেশে জমি অত্যন্ত মূল্যবান, এর দামও বেশি। বিদ্যুৎ উৎপাদনের জন্য আবাদযোগ্য জমি সোলার প্যানেল দিয়ে ছেয়ে ফেলাও কাজের কথা নয়।

কিন্তু বিশ্বজুড়ে বাস্তবায়িত অনেক প্রকল্প থেকে ধারণা নিতে পারে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়া দেজং ও সেজংয়ের মধ্যবর্তী সড়কে সোলার প্যানেল আচ্ছাদিত বাইক লেনসহ মহাসড়ক তৈরি করেছে, সড়কটির দৈর্ঘ্য ৩২ কিলোমিটার।

সোলার প্যানেল আচ্ছাদিত বাইক লেন। ছবি: সংগৃহীত

গত দশকে বিভিন্ন দেশে সৌর মহাসড়কের ধারণাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। ২০১৯ সালে নেদারল্যান্ডসে মহাসড়কে পাইলট প্রকল্প উন্মোচিত হয়। বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেল মহাসড়কে ৪৭ মেগাওয়াট সোলার সিস্টেম তৈরির প্রস্তাবনা দেয়, প্রকল্পটি এখনো সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। 

জার্মানির ১৩ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের অটোবান মহাসড়ক ক্যানোপি সংযুক্ত সৌরশক্তি সিস্টেমের আওতায় আনা যায় কিনা তা জানতে ৩ বছর মেয়াদী গবেষণা চালাচ্ছে জার্মান ও অস্ট্রিয়ান গবেষকরা। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন ৫৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সিস্টেম নির্মাণ সম্ভব হবে।

জার্মানির ফ্রেইনহোফার ইনস্টিটিউট ফর সোলার এনার্জি সিস্টেমসের (আইএসই) পিভি মডিউল প্রোডাক্ট  দলের প্রধান মার্টিন হেনরিখের মতে, এ পরিমাণ ফটোভোলটাইক ক্যানোপি প্রতি বছর প্রায় ৪৭ টেরাওয়াট ঘণ্টা শক্তি উৎপাদন করতে পারে।  

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গত বছর আরেকটি ফটোভোলটাইক রোডওয়ে সিস্টেম উন্মোচিত হয়। এর মাধ্যমে সৌর শক্তিচালিত বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশনের জন্য বিদ্যুৎ উৎপাদিত হয়।

দক্ষিণ কোরিয়া সরকারের বর্তমান কাজ থেকে বাংলাদেশের নিবিড় পর্যবেক্ষণ ও শেখার অনেক কিছুই আছে। কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন পরিচালিত বেশ কয়েকটি নিষ্ক্রিয় সাইটে বর্তমানে দেশটির ভূমি মন্ত্রণালয় ১৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রায় ৩১৯ টি সৌর অ্যারে পরিচালনা করছে।

শাহরিয়ার খান।

বেসরকারি সংস্থাগুলোকে তাদের প্রকল্প স্থাপনের জন্য ২০ বছর ধরে নিষ্ক্রিয় পড়ে থাকা সাইট লিজ দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া সরকার ২০২১ সালে প্রায় ৩০ মেগাওয়াট এবং ২০২৫  সালের মধ্যে ২৪৩  মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করেছে।

সৌর মহাসড়ক ভূমি সংকটের সমাধান হলেও এর নেতিবাচক দিক হল এক্ষেত্রে ব্যবহৃত সৌর প্যানেলের রক্ষণাবেক্ষণে তুলনামূলক বেশি সময় ও অর্থ প্রয়োজন। মহাসড়কে দূষণের কারণে ধূলাবালি বেশি, ফলে সহজেই প্যানেলে ধূলাবালি জমে যায়- কার্যক্ষমতাও কমে আসে। প্যানেলগুলো পরিষ্কার রাখতে বাড়তি খরচের প্রয়োজন হয়।

বাংলাদেশের নীতি-নির্ধারণী পর্যায়ে সৌর মহাসড়ক নিয়ে আলোচনা হলেও এ বিষয়টি গুরূত্বের সাথে খতিয়ে দেখা হয়নি।

কয়েকটি মহাসড়ক নির্মাণ ও সম্প্রসারণসহ এই মুহূর্তে বাংলাদেশে বিপুল সংখ্যক উন্নয়ন প্রকল্প চলমান। মহাসড়কে সৌর প্যানেল সংযুক্ত করার, পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের দিকে অগ্রসর হওয়ার এবং মোট উৎপাদিত শক্তির অন্তত ১০ শতাংশ পরিবেশবান্ধব শক্তি উৎপাদন শুরু করার ব্যাপারে সরকারের চিন্তা করার এখনই সময়।


  • লেখক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক
  • লেখাটি ইংরেজিতে পড়ুন: Solar power: Not enough land? Consider the highways

Related Topics

টপ নিউজ

সৌর বিদ্যুৎ / মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • ২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী   
  • চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • পাকিস্তানে চীনের সোলার প্যানেলের বিপ্লব! বিয়েতেও এখন যৌতুক সোলার প্যানেল!
  • উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা, গাড়ির চাপ থাকলেও নেই যানজট
  • বেহাল মহাসড়ক: বন্দর-বাণিজ্যে স্থবিরতা, পর্যটনে সীমাহীন দুর্ভোগ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net