Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
অবশেষে ডেপ-হার্ড মামলা নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক

বিনোদন

হিন্দুস্তান টাইমস
29 May, 2022, 02:10 pm
Last modified: 29 May, 2022, 03:01 pm

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি

অবশেষে ডেপ-হার্ড মামলা নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক

টুইটারে জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মামলা নিয়ে এমআইটির গবেষক বিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের করা একটি টুইটের জবাব দিয়েছেন ইলন মাস্ক।
হিন্দুস্তান টাইমস
29 May, 2022, 02:10 pm
Last modified: 29 May, 2022, 03:01 pm
জনি ডেপ, অ্যাম্বার হার্ড ও ইলন মাস্ক (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা জনি ডেপ ও অভিনেত্রী অ্যাম্বার হার্ড যখন মানহানি মামলার লড়াই চালিয়ে যাচ্ছেন, টেসলার সিইও ইলন মাস্ক তখন টুইটার কেনাবেচা নিয়ে চমক জাগানো খবরের শিরোনাম হচ্ছেন। কিন্তু ডেপ-হার্ডের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে মাস্কেরও যে ভূমিকা আছে, তা ইতোমধ্যেই জেনে গেছে বিশ্ব। তবুও এতদিন যাবত এই হাই-প্রোফাইল মামলার ব্যাপারে টুঁ শব্দটি করেননি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। 

সম্প্রতি এই মানহানি মামলায় পক্ষ-বিপক্ষের লড়াই তুঙ্গে পৌছেছে এবং আগামী সপ্তাহেই রায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তারই মধ্যে নীরবতা ভঙ্গ করলেন ইলন মাস্ক। টুইটারে এই দুজনের মামলা নিয়ে এমআইটির গবেষক বিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের করা একটি টুইটের জবাব দিয়েছেন তিনি।

টুইটার বার্তায় লেক্স লিখেছিলেন- "জনি ডেপ ও অ্যাম্বার হার্ড মামলা নিয়ে আমার কয়েকটি পর্যবেক্ষণ: ১. খ্যাতি একদম তীব্র নেশার মতো (কারো কারো ক্ষেত্রে), ২. মনোবিজ্ঞানী ও আইনজীবীরা নানা বিচিত্র দক্ষতাসম্পন্ন মানুষ ৩. লাখ লাখ লোকের সামনে মিথ্যা বলা শুধুমাত্র মানুষের পক্ষেই সম্ভব ৪. ভালোবাসা অনেক সময় নোংরা হয়ে উঠতে পারে ৫. মেগা পাইট অব ওয়াইন।"

লেক্সের এই টুইটের উত্তরে ইলন মাস্ক লেখেন- "আমি আশা করছি, তারা দুজনেই ঘুরে দাঁড়াবেন এবং ভালো সময়ে তারা দুজনেই অসাধারণ।"

My takeaways from Johnny Depp vs Amber Heard trial:
1. Fame is one hell of a drug (for some).
2. Psychiatrists & lawyers come in drastically varying levels of skill.
3. Lying to millions of people is something humans are capable of.
4. Love can be messy.
5. Mega pint of wine.

— Lex Fridman (@lexfridman) May 27, 2022

জনি ডেপের সাথে বিচ্ছেদের পর বছরখানেক একসাথে ডেটিং করেছিলেন ইলন মাস্ক ও অ্যাম্বার হার্ড। যদিও এক বছর পরেই ২০১৭ সালে তারা আলাদা হয়ে যান। কিন্তু ২০১৮ সালে আবারও দুজন একসাথে হন এবং কয়েক মাস পরে আবার তাদের সম্পর্কের অবসান ঘটে। 

ডেপের সাথে থাকাকালীন নিজেকে 'গৃহ-সহিংসতার শিকার' বলে দাবি করেছিলেন অ্যাম্বার হার্ড। আর তাতেই পুরো হলিউড জনির বিপক্ষে চলে যায়। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দাবি করে হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা আনেন জনি ডেপ। বর্তমানে সেই মামলার শুনানি চলছে এবং খুব শিগগিরই এই সাড়া জাগানো মামলার রায় আসতে পারে।
 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / জনি ডেপ / অ্যাম্বার হার্ড / লেক্স ফ্রিডম্যান / টুইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net