Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
অস্কারে থাপ্পড়-বিতর্ক: উইল স্মিথের ছবির কাজ স্থগিত রাখলো নেটফ্লিক্স

বিনোদন

টিবিএস ডেস্ক
03 April, 2022, 06:05 pm
Last modified: 03 April, 2022, 06:13 pm

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত

অস্কারে থাপ্পড়-বিতর্ক: উইল স্মিথের ছবির কাজ স্থগিত রাখলো নেটফ্লিক্স

প্রতিবেদনে বলা হয়, অস্কারের আগে ছবিটির কাজ পুরোদমে চলছিল এবং উইল স্মিথকে ৪০ পৃষ্ঠার একটি স্ক্রিপ্টও দেওয়া হয়েছিল।
টিবিএস ডেস্ক
03 April, 2022, 06:05 pm
Last modified: 03 April, 2022, 06:13 pm
ছবি: সংগৃহীত

রাগের মাথায় এক চড় মেরে বসার খেসারত যে এমন নির্মমভাবে দিতে হবে, তা হয়তো ভাবতেও পারেননি উইল স্মিথ! জনসম্মুখে ক্ষমা চাওয়া, হলিউডের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে স্বেচ্ছায় পদত্যাগ- কোনোকিছুতেই রক্ষা হচ্ছে না তার। এবার উইল স্মিথের ছবি 'ফাস্ট অ্যান্ড লুজ' এর কাজ স্থগিত রাখলো নেটফ্লিক্স।

গত ২৭ মার্চ অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারেন উইল স্মিথ। নিজের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করায় এ প্রতিক্রিয়া দেখান 'দ্য পারস্যুট অব দ্য হ্যাপিনেস' অভিনেতা। এর কিছুক্ষণ পরেই 'কিং রিচার্ড' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা শাখায় অস্কার জেতেন উইল স্মিথ।

অস্কারে এই থাপ্পড়-কান্ডের সপ্তাহখানেক আগেই 'ফাস্ট অ্যান্ড লুজ' সিনেমার প্রজেক্টটি থেকে সরে আসেন পরিচালক ডেভিড লিচ। এর বদলে তিনি রায়ান গসলিং অভিনীত 'ফল গাই' পরিচালনা করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার। 

অস্কারে উইল স্মিথের ওই বিতর্কিত আচরণের পর ডেভিড লিচের বদলি পরিচালক খুঁজছে নেটফ্লিক্স। তবে ডেভিড লিচ যে অনিচ্ছাকৃতভাবে হলেও একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছিলেন, সেকথা বলাই বাহুল্য!

'ফাস্ট অ্যান্ড লুজ' চলচ্চিত্রে অপরাধ জগতের মাফিয়ার ভূমিকায় অভিনয় করার কথা ছিল উইল স্মিথের, যে কিনা একটি আক্রমণের পর নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।

প্রতিবেদন অনুযায়ী, অস্কার-বিতর্কের পর সনি'র 'ব্যাড বয়েজ' এর কাজও থেমে আছে। যদিও অস্কারের আগে ছবিটির কাজ পুরোদমে চলছিল এবং উইল স্মিথকে ৪০ পৃষ্ঠার একটি স্ক্রিপ্টও দেওয়া হয়েছিল।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার    

Related Topics

টপ নিউজ

অস্কার / উইল স্মিথ / থাপ্পড়-বিতর্ক / নেটফ্লিক্স / স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net