Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
অস্কারে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড গড়ল ‘সিনার্স’; সেরা অভিনেতার লড়াইয়ে ডিক্যাপ্রিও, টিমোথি, বি জর্ডান

বিনোদন

টিবিএস ডেস্ক
23 January, 2026, 11:10 am
Last modified: 23 January, 2026, 11:20 am

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ইতিহাস গড়ল ‘সিনার্স’
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা

অস্কারে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড গড়ল ‘সিনার্স’; সেরা অভিনেতার লড়াইয়ে ডিক্যাপ্রিও, টিমোথি, বি জর্ডান

আগামী ১৫ মার্চ হলিউডে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
টিবিএস ডেস্ক
23 January, 2026, 11:10 am
Last modified: 23 January, 2026, 11:20 am
‘সিনার্স’ সিনেমার একটি দৃশ্য। সেরা অভিনেতার মনোনয় পেয়েছেন সিনেমার প্রধান তারকা মাইকেল বি জর্ডান। ছবি: আইএমডিবি

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে একক কোনো সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে ভ্যাম্পায়ার হরর সিনেমা 'সিনার্স'। এর আগে রেকর্ড ছিল সর্বোচ্চ ১৪টি মনোনয়ন। খবর বিবিসি'র।

এবছর লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত থ্রিলার 'ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার' পেয়েছে ১৩টি মনোনয়ন। নিকটতম এই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে নতুন ইতিহাস তৈরি করল 'সিনার্স'।

'সিনার্স'-এর হয়ে মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছেন সিনেমার প্রধান তারকা মাইকেল বি জর্ডান। তার সঙ্গে আছেন ব্রিটিশ সহ-শিল্পী উনমি মোসাকু ও ডেলরয় লিন্ডো।

পুরস্কারের দৌড়ে থাকা অন্য বড় তারকাদের মধ্যে রয়েছেন টিমোথি শ্যালামে। এর আগে দুবার মনোনয়ন পেলেও এবার তৃতীয়বারের চেষ্টায় ভাগ্য বদলের আশায় আছেন তিনি। অন্যদিকে, 'হ্যামনেট' সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে এগিয়ে আছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি।

তবে 'হ্যামনেট'-এ উইলিয়াম শেক্সপিয়ারের চরিত্রে বাকলির বিপরীতে অভিনয় করা পল মেসকাল এবার মনোনয়ন পাননি। এছাড়া 'উইকেড: ফর গুড' সিনেমা এবং এর দুই তারকা সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্রান্দে পুরোপুরি মনোনয়ন থেকে বাদ পড়েছেন।

আগামী ১৫ মার্চ হলিউডে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা সিনেমাগুলো:

সিনার্স – ১৬

ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার – ১৩

মার্টি সুপ্রিম – ৯

ফ্রাঙ্কেনস্টাইন – ৯

সেন্টিমেন্টাল ভ্যালু – ৯

হ্যামনেট – ৮

'সিনার্স' কেবলই একটি হরর সিনেমা নয়

সাধারণত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হরর ঘরানার সিনেমাগুলো খুব একটা সাফল্য পায় না—এমন প্রচলিত ধারণা ভেঙে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া ফেলেছে 'সিনার্স'।

এর আগে ১৯৫১ সালে 'অল অ্যাবাউট ইভ', ১৯৯৮ সালে 'টাইটানিক' এবং ২০১৮ সালে 'লা লা ল্যান্ড'—এই তিনটি সিনেমা ১৪টি করে মনোনয়ন পেয়েছিল। সেই রেকর্ড এবার ভেঙে দিল 'সিনার্স'।

১৯৩০-এর দশকে মিসিসিপিতে ফিরে এসে একটি 'জুক জয়েন্ট' চালু করা দুই যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন মাইকেল বি জর্ডান। সিনেমার গল্পে দেখা যায়, তাদের সেই 'জয়েন্ট'-এ হানা দেয় রক্তচোষা ভ্যাম্পায়াররা।

'সিনার্স'-এর অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে ব্রিটিশ-নাইজেরিয়ান অভিনেত্রী উনমি মোসাকু এবং লন্ডনে বেড়ে ওঠা ডেলরয় লিন্ডোও মনোনয়ন পেয়েছেন। অভিনয় বিভাগে পুরস্কার জয়ের ক্ষেত্রে ব্রিটেনের আশা জিইয়ে রেখেছেন এই জুটি।

পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা—এই তিন বিভাগেই মনোনয়ন পেয়েছেন সিনেমাটির পরিচালক রায়ান কুগলার। পাশাপাশি অস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ 'সেরা চলচ্চিত্র'-তেও জায়গা করে নিয়েছে 'সিনার্স'।

বিবিসি রেডিও ১-এর চলচ্চিত্র সমালোচক আলী প্লাম্ব বলেন, 'সর্বশেষ নব্বইয়ের দশকের শুরুতে হরর ঘরানার সিনেমা হিসেবে দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল। সেটি তো বহু আগের কথা।'

তিনি আরও বলেন, 'পুরো ইন্ডাস্ট্রিজুড়ে সিনার্স-কে এভাবে প্রশংসিত ও সমাদৃত হতে দেখাটা সত্যিই দারুণ।'

আলী প্লাম্ব যোগ করেন, এটি 'কেবলই একটি হরর সিনেমার চেয়ে অনেক বেশি কিছু। যদিও এখানে ভ্যাম্পায়ার রয়েছে, কিন্তু এর বাইরেও সিনেমাটিতে আরও বহু স্তর ও অর্থ লুকিয়ে আছে।'

বিবিসির সংস্কৃতি বিষয়ক সম্পাদক কেটি রাজাল বলেন, 'আমার দৃষ্টিতে এটি রিভেঞ্জ থ্রিলারের সঙ্গে এক অনবদ্য মিশ্রণ। এখানে আমেরিকার বর্ণবাদ, অশুভের বিরুদ্ধে শুভর লড়াই, সঙ্গীতের শক্তি এবং পাপমোচনের বিষয়গুলো উঠে এসেছে এক আবেদনময় মিউজিক্যাল যাত্রার মধ্য দিয়ে।'

তিনি আরও বলেন, 'কে ভাবতে পেরেছিল—ভ্যাম্পায়ার, কে কে কে (বর্ণবাদী গোষ্ঠী), সাবেক গ্যাংস্টার যমজ ভাই (দুটি চরিত্রেই মাইকেল বি জর্ডান), মিসিসিপি বদ্বীপের লোককথা আর ব্লুজ সঙ্গীতের ইতিহাস—সবকিছু একসঙ্গে মিশে এমন দুর্দান্ত কিছু তৈরি হবে?'

লড়াইয়ে হারলেও কি যুদ্ধে জয়?

'সিনার্স' সিনেমায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বর্ণবাদের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হলেও 'ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার'-এ ফুটে উঠেছে দেশটির বর্তমান বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের এক স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করা এক বিপ্লবীর চরিত্রে অভিনয়ের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন। সিনেমায় তার চরিত্রটির অতীত স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়।

এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বেনিসিও ডেল তোরো, শন পেন ও তেয়ানা টেলর এবং পরিচালক পল থমাস অ্যান্ডারসনও মনোনয়ন পেয়েছেন।

‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: আইএমডিবি

পুরস্কার মৌসুমজুড়েই সেরা চলচ্চিত্র হিসেবে এগিয়ে ছিল 'ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার'। মার্চে মূল পুরষ্কার জয়ের লড়াইয়ে এটি 'সিনার্স'-কে পেছনে ফেলতেও পারে।

তবে মনোনয়নে এগিয়ে থাকা সিনেমাই যে সব সময় মূল মঞ্চে বড় বিজয়ী হয়—এমন নিশ্চয়তা নেই। গত ২১ বছরে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিনেমা সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মাত্র ছয়বার।

যেভাবেই দেখা হোক, এই মনোনয়নগুলো ওয়ার্নার ব্রাদার্সের জন্য নিঃসন্দেহে সুখবর। কারণ 'সিনার্স' ও 'ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার'—দুটি সিনেমাই তাদের প্রযোজনা। বর্তমানে প্রতিষ্ঠানটি বিক্রির প্রক্রিয়ায় রয়েছে; সম্ভাব্য ক্রেতা হিসেবে নেটফ্লিক্সের নামও শোনা যাচ্ছে।

প্রথম অস্কারের আশায় শ্যালামে

ডিক্যাপ্রিও ও জর্ডানকে কড়া প্রতিযোগিতায় ফেলছেন টিমোথি শ্যালামে। টেবিল টেনিস নিয়ে নির্মিত সিনেমা 'মার্টি সুপ্রিম'-এ অভিনয়ের জন্য নিজের প্রথম অস্কার জয়ের দৌড়ে তাকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

মার্লন ব্র্যান্ডোর পর ৩০ বছর বয়সী শ্যালামেই এখন সবচেয়ে কম বয়সী অভিনেতা, যিনি এই বয়সে তিনটি অস্কার মনোনয়ন পেলেন।

এ বছর সেরা অভিনেতা বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন ইথান হক—'ব্লু মুন'-এর জন্য এটি তার পঞ্চম মনোনয়ন। পাশাপাশি তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান অভিনেতা ওয়াগনার মৌরা ('দ্য সিক্রেট এজেন্ট')।

টেবিল টেনিস নিয়ে নির্মিত সিনেমা ‘মার্টি সুপ্রিম’-এ অভিনয়ের জন্য নিজের প্রথম অস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন টিমোথি শ্যালামে। ছবি: আইএমডিবি

'বুগোনিয়া'-তে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়ে ৩৭ বছর বয়সী এমা স্টোন সবচেয়ে কম বয়সী নারী হিসেবে সাতটি অস্কার মনোনয়নের রেকর্ড গড়েছেন।

সেরা অভিনেত্রী বিভাগে তার সঙ্গে মনোনীত হয়েছেন কেট হাডসন ('সং সাং ব্লু'), রোজ বার্ন ('ইফ আই হ্যাড লেগস আই'ড কিক ইউ') এবং নরওয়ের রেনাটে রেইনসভে ('সেন্টিমেন্টাল ভ্যালু')। তবে এই দৌড়ে বাকলিকেই সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

ইংরেজি ছাড়া অন্য ভাষার সিনেমায় অভিনয়ের জন্য রেকর্ড চারটি মনোনয়নের তালিকায় রয়েছেন মৌরা ও রেইনসভে। বাকি দুজন হলেন সুইডেনের স্টেলান স্কার্সগার্ড এবং নরওয়েজিয়ান অভিনেত্রী ইঙ্গা ইবসডোটার লিলিইয়াস। তারা দুজনেই 'সেন্টিমেন্টাল ভ্যালু' সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে মনোনয়ন পেয়েছেন।

কে-পপ চরিত্র বনাম রক স্টার

ভক্তদের প্রিয় অ্যানিমেটেড সিনেমা 'কে-পপ ডিমন হান্টার্স'-ও অস্কার মনোনয়নে জায়গা করে নিয়েছে। নেটফ্লিক্সের এই হিট সিনেমাটি সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে মনোনীত হয়েছে এবং এর মেগা-হিট গান 'গোল্ডেন' সেরা গানের পুরস্কার জয়ের দৌড়েও এগিয়ে আছে।

গানটির সহলেখক মার্ক সোনেনব্লিক বিবিসি নিউজবিটকে বলেন, বৃহস্পতিবার অ্যাকাডেমির এই স্বীকৃতি তাদের জন্য 'সোনায় সোহাগা'।

তিনি বলেন, 'গান বা সিনেমার মান যাই হোক না কেন, মনোনয়ন পাওয়া সম্ভব হয়েছে একমাত্র ভক্তদের কারণে। তারা এতে সাড়া দিয়েছে, অন্যদের দেখতে বলেছে, রিপোস্ট করেছে এবং ফ্যান ভিডিও তৈরি করেছে।'

Related Topics

টপ নিউজ

অস্কার / মনোনয়ন / সিনার্স / ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার / লিওনার্দো ডিক্যাপ্রিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ইতিহাস গড়ল ‘সিনার্স’
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net