Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
প্রধানমন্ত্রী মোদিকে গাড়ি ধার দিয়েছিলেন শাহরুখ! 

বিনোদন

টিবিএস ডেস্ক
22 January, 2022, 01:55 pm
Last modified: 22 January, 2022, 03:53 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জনগণের নেতা’, বিদ্যমান সমস্যা সমাধানে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
  • ‘দেশের ভবিষ্যতের চেয়েও গায়ের চামড়া বেশি উজ্জ্বল’: মোদির ভিডিও নিয়ে ককরোচ পার্টির অভিজিতের ব্যঙ্গ
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি

প্রধানমন্ত্রী মোদিকে গাড়ি ধার দিয়েছিলেন শাহরুখ! 

নিজের পরিবারের সদস্য ছাড়া মোদিই নাকি একমাত্র ব্যক্তি যিনি শাহরুখের লিমুজিনে চেপেছিলেন!
টিবিএস ডেস্ক
22 January, 2022, 01:55 pm
Last modified: 22 January, 2022, 03:53 pm

বলিউডে প্রায় তিরিশ বছর কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান। তিনিই নাকি বলিউডের অলিখিত 'বাদশা'। অনেকে আবার তাকে 'কিং খান'-এর তকমাও দিয়ে ফেলেছেন।

তবে খানসাহেব যে আসলেও কত শক্তিধর, তা কি জানেন! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নাকি তিনি একবার ধার দিয়েছিলেন! 

দেশের প্রধানমন্ত্রীকে ধার! অবিশ্বাসে চোখ কপালে উঠলেও কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের তেমনটাই দাবি।তবে টাকাপয়সা নয়; মোদিকে নাকি আস্ত একটি গাড়ি ধার দিয়েছিলেন খানসাহেব! তাও আবার যে সে গাড়ি নয়। নিজের শখের গাড়ি।

গাড়ির শখ শাহরুখের বহু পুরনো। তার গ্যারাজে যে বুগাতি ভেরন রয়েছে, আজকের বাজারে তার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা। সঙ্গে প্রায় ৪ কোটি টাকার বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং একটি রোলস রয়েস ফ্যান্টম ক্যুপেও রয়েছে। যার দাম প্রায় ৮ কোটি টাকা।

এখানেই শেষ নয়। বিএমডব্লিউ আই-৮ মডেলের গাড়ির কথা তো বলাই হল না। সেটির দাম ৩ কোটিরও বেশি। আর একটি সাজানো-গোছানো লাক্সারি ভ্যানিটি ভ্যানও রয়েছে। যেটি কিনতেই ১৪ লাখ টাকা লেগেছে। সঙ্গে ভ্যানের সাজগোজের খরচ আলাদা।  

এবার যে গাড়ি নিয়ে এত কাণ্ড, তার কথা বলা যাক! শাহরুখের কাছে একটি লিমুজিন রয়েছে। হলিউডি ফিল্মে যে দেখা যায়, সাঙ্গপাঙ্গদের নিয়ে বড় বড় সব মেশিনগান হাতে মাফিয়ারা বসেন কালো কাচ ঢাকা গাড়িতে, খানিকটা সে রকম!

তবে শাহরুখের লিমুজিন হলিউডের মারকাটারি ফিল্মের দেখানো গাড়িগুলোর থেকেও বড়। 

২০১৪ সালে সেই লিমুজিনে চড়েই দুবাইতে নিজের একটি রিয়েল এস্টেট প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ এবং গৌরী খান। সৌদির মুদ্রায় সে সময় প্রকল্পের দর ছিল ২৩০ কোটি দিরহাম। সৌদির তো বটেই পাকিস্তান, কানাডা এবং গ্রেট ব্রিটেনের হোমড়াচোমড়াও সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন।

সেই লিমুজিন গাড়িটিকেই নাকি মোদির ব্যবহারের জন্য ধার দিয়েছিলেন শাহরুখ। ২০১৮ সালে কমনওয়েলথ সম্মেলনে অংশগ্রহণ করতে তাতে চেপে গ্রেট ব্রিটেনে গিয়েছিলেন মোদি।

নিজের পরিবারের সদস্য ছাড়া মোদিই নাকি একমাত্র ব্যক্তি যিনি শাহরুখের লিমুজিনে চেপেছিলেন!

প্রধানমন্ত্রীর যাতাযাতের জন্য নিজস্ব কনভয় রয়েছে। তা তিনি সে সব বাদ দিয়ে শাহরুখের লিমুজিনের চড়তে গেলেন কেন? এ প্রশ্ন করতে পারেন। তবে দু'পক্ষের কেউই তা নিয়ে কিছু খোলাসা করেননি।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 
     
Related Topics

টপ নিউজ

শাহ্রুখ খান / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জনগণের নেতা’, বিদ্যমান সমস্যা সমাধানে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
  • ‘দেশের ভবিষ্যতের চেয়েও গায়ের চামড়া বেশি উজ্জ্বল’: মোদির ভিডিও নিয়ে ককরোচ পার্টির অভিজিতের ব্যঙ্গ
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net