Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
২০২৪-এর সেরা ভারতীয় সিনেমা এক প্রেমের গল্প, লাভে ছাড়িয়ে গেছে পুষ্পা ২, স্ত্রী ২-কেও

বিনোদন

মিন্ট
05 January, 2025, 01:05 pm
Last modified: 06 January, 2025, 03:37 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • লাইট, ক্যামেরা, অ্যালগরিদম: যেসব কারণে ভারতীয় সিনেমায় এআই-এর প্রভাব বাড়ছে
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব

২০২৪-এর সেরা ভারতীয় সিনেমা এক প্রেমের গল্প, লাভে ছাড়িয়ে গেছে পুষ্পা ২, স্ত্রী ২-কেও

মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ১৩১.১৮ কোটি রুপি। এর লাভের হার সিনেমার বাজেটের প্রায় ৪৪ গুণ।
মিন্ট
05 January, 2025, 01:05 pm
Last modified: 06 January, 2025, 03:37 pm
ছবি: আইএমডিবি

বড় বাজেটের চলচ্চিত্রগুলোর বড় আয় সত্ত্বেও, ২০২৪ সালের সবচেয়ে লাভজনক ভারতীয় সিনেমা একটি ছোট বাজেটের প্রেমের গল্প। এই সিনেমাটি তার বাজেটের প্রায় ৪৪ গুণ লাভ করেছে। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত এবং বিভিন্ন ভাষায় স্ট্রিম করা এই সিনেমাটি ছোট বাজেটের ভারতীয় সিনেমার সাফল্যকে তুলে ধরেছে।

মালায়ালম ভাষায় নির্মিত রোমান্টিক ড্রামা 'প্রেমালু' ২০২৪ সালের সবচেয়ে লাভজনক ভারতীয় সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছে। লাভের হিসেবে এটি বড় বাজেটের ব্লকবাস্টার সিনেমা পুষ্পা ২, কাল্কি ২৮৯৮ এডি এবং স্ত্রী ২-কে ছাড়িয়ে গেছে।

স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ১৩১.১৮ কোটি রুপি। এর লাভের হার সিনেমার বাজেটের প্রায় ৪৪ গুণ। কিছু সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি ৯ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল। তবুও, এটি তার বাজেটের ১৪.৫ গুণ বেশি আয় করেছে।

বলিউডের সিনেমা স্ত্রী ২ আয় করেছে ৮৭৫ কোটি রুপি। ৬০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মোট খরচের ১৪.৫ গুণ লাভ করেছে। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এর বাজেট ছিল ৯০ কোটি রুপি। তবে প্রেমালুর লাভের হার একটি বিরল সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে, বিশেষ করে কোনো বড় তারকা ছাড়াই একটি ছোট বাজেটের সিনেমা হিসেবে বিপুল লাভ করার জন্য।

গিরিশ এডি পরিচালিত প্রেমালু একটি রোমান্টিক ড্রামা। সিনেমায় তরুণ প্রেমের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত নাসলেন কে. গফুর এবং মমিতা বাইজু। সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীত প্রতাপ, আখিলা ভার্গবন, শ্যাম মোহন, মীনাক্ষী রবীন্দ্রন, ম্যাথিউ থমাস এবং আলতাফ সালিম।

থিয়েটারে প্রেমালুর শুরুটা ধীরগতির হলেও জোরালো প্রচারণার ফলে সিনেমার টিকেট বিক্রি বেড়ে যায়। প্রদর্শন শেষ হওয়ার পর এটি কেবল ২০২৪ সালের অন্যতম সর্বাধিক আয়কারী মালায়ালম সিনেমাই হয়নি, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সবচেয়ে লাভজনক সিনেমা বনে যায়।

'সিক্রেট সুপারস্টার' সিনেমাও বাজেট অনুযায়ী সমান সাফল্য অর্জন করেছিল। ২০১৬ সালে ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি আয় করেছিল ৯১২.৭৫ কোটি রুপি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জাইরা ওয়াসিম। তিনি পরবর্তীতে ১৯ বছর বয়সে অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।

এর বিপরীত, বড় বাজেটের সিনেমা পুষ্পা ২ বিশ্বব্যাপী ১,৮০০ কোটি রুপি আয় করলেও, লাভের হার ছিল ৩৫০ কোটি বাজেটের মাত্র পাঁচ গুণ। একইভাবে, কাল্কি ২৮৯৮ এডি ১,২০০ কোটি রুপি আয় করলেও, ৬০০ কোটি রুপি বাজেটের দ্বিগুণ লাভ করেছে।

প্রেমালু ২০২৪ সালের ফেব্রুয়ারিতে থিয়েটারে মুক্তি পায়। এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটির স্ট্রিমিং শুরু হয়। ডিজনি+ হটস্টার সিনেমাটি মালায়ালম, তামিল এবং হিন্দি ভাষায় স্ট্রিম করছে। তেলুগু ভাষায় সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আহা-তে স্ট্রিম হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ভারতীয় সিনেমা / বাজেট / লাভের হার / পুষ্পা ২ / স্ত্রী ২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • লাইট, ক্যামেরা, অ্যালগরিদম: যেসব কারণে ভারতীয় সিনেমায় এআই-এর প্রভাব বাড়ছে
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net