Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
আমিরের ৫০ কোটির যে সিনেমার আয় ১৭৪ কোটি রুপি, অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, সালমান

বিনোদন

ডিএনএ
28 October, 2024, 07:50 pm
Last modified: 29 October, 2024, 01:31 pm

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • খাদ্য উৎপাদন সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা: বিবিএস জরিপ

আমিরের ৫০ কোটির যে সিনেমার আয় ১৭৪ কোটি রুপি, অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, সালমান

২০১২ সালের নভেম্বরে মুক্তি পাওয়া এ সিনেমা কেবল সমালোচকদের কাছ থেকেই প্রশংসা কুড়ায়নি, বরং বক্স অফিসেও ব্যাপক সাড়া জাগিয়েছিল।
ডিএনএ
28 October, 2024, 07:50 pm
Last modified: 29 October, 2024, 01:31 pm
ছবি: ডিএনএ

ইন্ডাস্ট্রিতে সফল বহু সিনেমায় অভিনয় করেছেন বলিউড তারকা আমির খান। ২০১২ সালে থ্রিলার সিনেমা তালাশ: দি অ্যান্সার লাইস উইদিন-এ অভিনয়ের সময় খ্যাতির শীর্ষে ছিলেন এ তারকা। 

সিনেমাটির চিত্রনাট্যকার ও পরিচালক রীমা কাগতি। সহকারী চিত্রনাট্যকার জয়া আখতার। প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারে পাশাপাশি আমির খান নিজেও সিনেমাটির প্রযোজনা করেন।

এ সিনেমায় পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে দেখা যায় আমির খানকে। তার বিপরীতে অভিনয় করেন দুই বলিউড তারকা কারিনা কাপুর ও রানী মুখার্জী। এছাড়াও নাওয়াজউদ্দিন সিদ্দিকী, রাজকুমার রাও ও শেরনাজ প্যাটেলকেও দেখা যায় সিনেমাটিতে।

২০১২ সালের নভেম্বরে মুক্তি পাওয়া এ সিনেমা কেবল সমালোচকদের প্রশংসাই কুড়ায়নি, বরং বক্স অফিসেও ব্যাপক সাড়া জাগিয়েছিল। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১৭৪ কোটি রুপি, যা বাজেটের চেয়ে তিনগুণেরও বেশি।

এছাড়াও এটি ছিল ২০১২ সালে সবচেয়ে বেশি আয় করা অন্যতম ভারতীয় সিনেমা ও আমির খানের সবচেয়ে হিট সিনেমাগুলোর একটি। 

তবে ব্যবসাসফল এ সিনেমার নাম শুরুতে অবশ্য তালাশ: দি অ্যান্সার লাইস উইদিন ছিল না। তিন দফা পরিবর্তনের পর এ নাম পায় সিনেমাটি।

প্রথমে সিনেমাটির নাম ছিল দুয়া, তার পর অ্যাক্ট অব মার্ডার। দ্বিতীয়বার পরিবর্তনের পর সিনেমাটির নাম হয় জখমি। এর পর তৃতীয় দফায় নাম পাল্টে হয় তালাশ: দি অ্যান্সার লাইস উইদিন।

শুরুতে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখ খান, সাইফ আলী খান ও সালমান খানের মতো বলিউড তারকাদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউ আগ্রহ দেখাননি। পরে আমির খান নিজেই সিনেমাটির প্রযোজনা ও এতে অভিনয়ে রাজি হন।

এরপর একে একে কারিনা কাপুর, রানি মুখার্জীসহ অন্য শিল্পীরাও সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।    

সিনেমাটি শুধু ভারতেই নয়, বিদেশেও ব্যাপক হিট হয়েছিল। ২০১২ সালে এটি বিদেশের বাজারে চতুর্থ সর্বোচ্চ আয়কারী বলিউড সিনেমা ছিল তালাশ: দি অ্যান্সার লাইস উইদিন।

অনুবাদ: রেদওয়ানুল হক  

Related Topics

টপ নিউজ

সিনেমা / আমির খান / শাহরুখ খান / সালমান খান / বলিউড / বাজেট / আয় / বক্স অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • খাদ্য উৎপাদন সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা: বিবিএস জরিপ

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net