Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 August, 2026, 06:45 pm
Last modified: 06 August, 2026, 07:48 pm

Related News

  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ১৫০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০ কোটি ডলার বাস্তবায়নের পর্যায়ে আনল বিডা
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী

নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান

বিডা চেয়ারম্যান বলেন, ‘আমাদের কাছে নিয়মিতভাবে বিদেশি বিনিয়োগকারী এবং গণমাধ্যম থেকে জানতে চাওয়া হতো, বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা কী। তাদের প্রধান উদ্বেগ ছিল—বাংলাদেশে নীতির ধারাবাহিকতা নেই, রাজনৈতিক ধারাবাহিকতাও নেই।’
টিবিএস রিপোর্ট
06 August, 2026, 06:45 pm
Last modified: 06 August, 2026, 07:48 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবারের বাজেটে দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি বলেন, 'বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ সম্পর্কে দুটি বড় উদ্বেগ প্রকাশ করে আসছেন—নীতি ধারাবাহিকতার অভাব এবং রাজনৈতিক ধারাবাহিকতার অনিশ্চয়তা। এর মধ্যে সরকার অন্তত নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার একটি শক্ত বার্তা বাজেটের মাধ্যমে দিতে চেয়েছে।'

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীতে 'বাংলাদেশ ইনভেস্টর বাজেট ব্রিফিং: ইনভেস্টমেন্ট-রিলেটেড বাজেট আউটকামস'- শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিডা চেয়ারম্যান বলেন, 'আমাদের কাছে নিয়মিতভাবে বিদেশি বিনিয়োগকারী এবং গণমাধ্যম থেকে জানতে চাওয়া হতো, বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা কী। তাদের প্রধান উদ্বেগ ছিল—বাংলাদেশে নীতির ধারাবাহিকতা নেই, রাজনৈতিক ধারাবাহিকতাও নেই।'

তিনি বলেন, 'বাজেট হলো এমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে সরকার বিনিয়োগকারীদের কাছে নীতির ধারাবাহিকতার বার্তা পৌঁছে দিতে পারে। তবে এই আস্থা একদিনে তৈরি হবে না।'

তিনি আরও বলেন, 'আজ একটি সংকেত দেব, কালই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ চলে আসবে—বিষয়টি এমন নয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমরা একবার, দুবার, তিনবার একই ধরনের ধারাবাহিক বার্তা দিলে তখন বিনিয়োগকারীরা বিশ্বাস করতে শুরু করবেন যে বাংলাদেশ সত্যিই যা বলছে, তা বাস্তবায়নে আন্তরিক।'

আশিক চৌধুরী বলেন, 'এবারের বাজেটে বিভিন্ন খাতে কর সুবিধার পাশাপাশি সামগ্রিকভাবে একটি বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে সরকার দীর্ঘমেয়াদি নীতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।'

তিনি জানান, পাঁচ বছরের করনীতির রোডম্যাপ বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা। ছয় মাস আগেও কেউ ভাবেনি যে সরকার পাঁচ বছরের করনীতি আগাম ঘোষণা করবে। আমাদের দেশ আগে কখনও এ ধরনের দীর্ঘমেয়াদি নীতিগত দিকনির্দেশনা দেয়নি। তাই এটিকে আমরা একটি 'টেস্ট কেস' হিসেবেও দেখছি।

তিনি বলেন, 'শূন্য থেকে পাঁচ বছরে আসাটাই বড় অগ্রগতি। ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণ করা যেতে পারে।'

জ্বালানি সংকট নিয়ে বিডা চেয়ারম্যান বলেন, 'জ্বালানি ও গ্যাস সংকট সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এই সংকটের রাতারাতি সমাধান সম্ভব নয়।'

তিনি বলেন, 'আমরা সবাই জানি সমস্যাটি কোথায় এবং সরকারও এটি নিয়ে প্রতিনিয়ত কাজ করছে। কিন্তু বাস্তবতা হলো, এর কোনো তাৎক্ষণিক সমাধান নেই। তাই দীর্ঘমেয়াদি সমাধান যত দ্রুত বাস্তবায়ন করা যায়, সেদিকেই গুরুত্ব দিতে হবে।'

তিনি জানান, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কীভাবে সহায়তা দেওয়া যায়, সেটিও সরকার বিবেচনা করছে।

সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এক বৈঠকে গ্যাস সংকটের কারণে উৎপাদনে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিষয়টি আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, 'অনেক বিনিয়োগকারী গ্যাস না পেলেও ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করে যাচ্ছেন। এ পরিস্থিতিতে সরকারের বিভিন্ন সেবার ফি বা চার্জে কোনো ধরনের ছাড় দেওয়া যায় কি না, তা সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।'

বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

বিডা চেয়ারম্যান সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে।

তিনি জানান, সম্প্রতি রাজশাহীতে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে দেখা গেছে, অনেক ক্ষুদ্র উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রণোদনা বা ঋণ সুবিধা সম্পর্কেই জানেন না। এছাড়া একজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, কাস্টমস হাউসে নতুন নীতির সুবিধা চাইতে গেলে কর্মকর্তারা জানিয়েছেন যে তারা এখনও সংশ্লিষ্ট নির্দেশনা পাননি।

আশিক চৌধুরী বলেন, 'ডিজিটাল যুগে এটি হওয়ার কথা নয়। কিন্তু এ ধরনের ঘটনা প্রমাণ করে যে নীতিগত সিদ্ধান্ত মাঠপর্যায়ে পৌঁছাতে এখনো সময় লাগে।'

তিনি বলেন, 'এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে এবং নীতিগত সিদ্ধান্ত যেন দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়, সেদিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।'

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, 'আমি শুধু একটি বিষয় বলতে চাই। বাজেট, নীতির ব্যাখ্যা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) দৃষ্টিকোণ থেকে শেষ পর্যন্ত বাস্তবায়নই মূল বিষয়।'

তিনি বলেন, 'আমরা সবাই বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে অবগত। নীতি বা বাজেটের পদক্ষেপ যতই ভালো হোক না কেন, সেগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলেই কেবল কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। এটি সরকারের অগ্রাধিকার এবং আমরা পুরোপুরি সচেতন যে সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করবে এর সুফল ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগকারীদের কাছে পৌঁছাবে কি না।'

Related Topics

টপ নিউজ

বিডা চেয়ারম্যান / বাজেট / আশিক চৌধুরী / বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ১৫০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০ কোটি ডলার বাস্তবায়নের পর্যায়ে আনল বিডা
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net