Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
খাদ্য উৎপাদন সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা: বিবিএস জরিপ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 August, 2026, 05:15 pm
Last modified: 04 August, 2026, 05:19 pm

Related News

  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • এগ্রোকেমিক্যাল কাঁচামাল আমদানির সোর্স উন্মুক্ত: বিনিয়োগ বাড়ার আশা ব্যবসায়ীদের
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব কৃষি খাতে

খাদ্য উৎপাদন সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা: বিবিএস জরিপ

দেশব্যাপী মোট খাদ্য উৎপাদকদের মধ্যে ৫৩.৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক।
টিবিএস রিপোর্ট
04 August, 2026, 05:15 pm
Last modified: 04 August, 2026, 05:19 pm
প্রতীকী ছবি

বাংলাদেশে খাদ্য উৎপাদকদের সিংহভাগই ক্ষুদ্র কৃষক, কিন্তু বড় কৃষকদের তুলনায় তাঁদের আয় অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত জরিপ অনুযায়ী, দেশব্যাপী মোট খাদ্য উৎপাদকদের মধ্যে ৫৩.৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক, যা দেশের খাদ্য নিরাপত্তায় তাঁদের কেন্দ্রীয় ভূমিকার বিষয়টিই ফুটিয়ে তোলে।

উৎপাদনশীলতার নিরিখে জাতীয় পর্যায়ে শ্রম-দিবস প্রতি গড় আয় ১,৮৬৮ টাকা।

তবে ক্ষুদ্র উৎপাদকরা আয় করছেন তুলনামূলক অনেক কম—শ্রম-দিবস প্রতি ১,৪৯৪ টাকা। অন্যদিকে বড় কৃষকদের ক্ষেত্রে এ আয় ২,৩০১ টাকা।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি উৎপাদনশীলতা মৎস্য চাষে (অ্যাকুয়াকালচার)—শ্রম-দিবস প্রতি ১১,৩৮২ টাকা। এরপরেই রয়েছে স্থায়ী বা বহুবর্ষজীবী ফসল (৬,৫৩০ টাকা) এবং বনায়ন (৫,৩৯০ টাকা)।

অন্যদিকে গবাদিপশু বা প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা সর্বনিম্ন—শ্রম-দিবস প্রতি ১,৪৫৯ টাকা।

'সার্ভে অন ইনকাম অ্যান্ড প্রোডাক্টিভিটি অব স্মল-স্কেল ফুড প্রডিউসার্স ২০২৫' শীর্ষক এই জরিপটি দেশের আটটি বিভাগের ফসল, বনায়ন, গবাদিপশু এবং মৎস্য চাষসহ পাঁচটি কৃষি খাতের ১২,৮৭৯টি খানার ওপর পরিচালনা করা হয়।

বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম (৫৯.৮১%) এবং রংপুরে (৫৯.২৯%) ক্ষুদ্র কৃষকদের অনুপাত সবচেয়ে বেশি। অন্যদিকে সিলেটই (৩৯.৯৯%) একমাত্র বিভাগ, যেখানে বৃহৎ খাদ্য উৎপাদকরা সংখ্যাগরিষ্ঠ।

জরিপটিতে কৃষি খাতের নেতৃত্বে লিঙ্গবৈষম্যের বিষয়টিও সামনে এসেছে: ক্ষুদ্র কৃষক খানাগুলোর মাত্র ১০.৭ শতাংশের প্রধান নারী, যেখানে বৃহৎ উৎপাদকদের ক্ষেত্রে নারী প্রধান খানা মাত্র ৪.৭ শতাংশ।

যেসব ক্ষেত্রে বড় কৃষকদের চেয়ে এগিয়ে ক্ষুদ্র উৎপাদকরা

কিছু কিছু নির্দিষ্ট খাতে আবার বড় কৃষকদের চেয়েও ভালো পারফর্ম করছেন ক্ষুদ্র উৎপাদকরা।

স্থায়ী বা বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে ক্ষুদ্র উৎপাদকরা যেখানে শ্রম-দিবস প্রতি ৯,১৮২ টাকা উপার্জন করেন, সেখানে বড় উৎপাদকদের আয় ৪,৬০৩ টাকা।

বনায়ন খাতেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। যেখানে ক্ষুদ্র কৃষকদের শ্রম-দিবস প্রতি আয় ৬,৫১৮ টাকা এবং বড় কৃষকদের ক্ষেত্রে তা ৪,৬৫৬ টাকা।

আঞ্চলিক বিচারে, ক্ষুদ্র কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদনশীলতা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগে—শ্রম-দিবস প্রতি ২,০৯৩ টাকা। আর এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বিভাগ (১,১৩৫ টাকা)।

তবে আয়ের বৈষম্যের চিত্রটি আরও বেশি প্রকট।

দেশের সব ধরনের খাদ্য উৎপাদকদের গড় বার্ষিক আয় ৭৮,২৮৬ টাকা। অথচ ক্ষুদ্র কৃষকরা বছরে আয় করেন মাত্র ৩৩,৬৩৯ টাকা, যা বৃহৎ উৎপাদকদের বার্ষিক গড় আয় ১,২৯,৯৫৬ টাকার তুলনায় প্রায় চার গুণ কম।

ক্ষুদ্র কৃষকদের আয়ের প্রধান উৎস হিসেবে উঠে এসেছে গবাদিপশু বা প্রাণিসম্পদ খাত, যা তাঁদের মোট আয়ের ৮৪.৫ শতাংশ বা বার্ষিক ২৮,৪২১ টাকা জোগান দেয়।

সামগ্রিকভাবে সব খাদ্য উৎপাদকের ক্ষেত্রেও প্রাণিসম্পদ খাত থেকেই বার্ষিক সর্বোচ্চ আয় (৭০,৪৩২ টাকা) আসে; এর পরেই রয়েছে মৎস্য পালন ও বনায়ন।

বিভাগীয় পর্যায়ে, রাজশাহী ক্ষুদ্র উৎপাদকদের সর্বোচ্চ বার্ষিক আয়ের দিক থেকেও শীর্ষে রয়েছে, যা ৪৪,৭০৭ টাকা। অন্যদিকে সিলেট সবচেয়ে কম আয় রেকর্ড করা হয়েছে ২৪,৬৩৬ টাকা।

জরিপটি দেশের খাদ্য ব্যবস্থার সুরক্ষায় ক্ষুদ্র কৃষকদের অপরিসীম ভূমিকা এবং তাঁদের উৎপাদনশীলতা ও আয়ের মধ্যকার দীর্ঘদিনের ব্যবধানকে স্পষ্ট করে তুলেছে। একইসঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তাঁদের জীবনমান উন্নয়নের মাধ্যমে—সুনির্দিষ্ট নীতি সহায়তার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

Related Topics

টপ নিউজ

কৃষি খাত / আয় / বিবিএস জরিপ / ক্ষুদ্র কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • এগ্রোকেমিক্যাল কাঁচামাল আমদানির সোর্স উন্মুক্ত: বিনিয়োগ বাড়ার আশা ব্যবসায়ীদের
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব কৃষি খাতে

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net