Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কিউয়ের ‘জুয়েল’ সিনেমার স্বত্ত্ব পেল চরকি

বিনোদন

টিবিএস রিপোর্ট
11 December, 2023, 03:15 pm
Last modified: 11 December, 2023, 03:42 pm

Related News

  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • সোশ্যাল মিডিয়ায় পরিচয় ফাঁস ঠেকাতে নেমট্যাগ খুলে রেখে যন্তর মন্তরের বিক্ষোভ দমন করল দিল্লি পুলিশ
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কিউয়ের ‘জুয়েল’ সিনেমার স্বত্ত্ব পেল চরকি

সিনেমাটির গল্প জুয়েল নামে এক তরুণ টিকটকারের শূন্য থেকে ভিলেইন হয়ে ওঠা নিয়ে। সিনেমাটির এখন প্রোডাকশন পরবর্তী কাজ চলছে। 
টিবিএস রিপোর্ট
11 December, 2023, 03:15 pm
Last modified: 11 December, 2023, 03:42 pm
‘জুয়েল’ সিনেমার একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৌশিক মুখার্জীর ('কিউ' নামে পরিচিত) 'জুয়েল' সিনেমার স্বত্ত্ব পেয়েছে বাংলাদেশি ওটিটি প্লাটফরম চরকি।

মার্কিন ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে, তাসবীর ফেস্টিভালের কিউরেটর ও লুমিনারি পিকচারস্ (সিয়াটল) এর প্রধান নির্বাহী রিতা মেহেরের পাশাপাশি চরকিও সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছে।

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান অডজয়েন্ট প্রযোজিত এই সিনেমাটির এখন প্রোডাকশন পরবর্তী কাজ চলছে।

সিনেমাটি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশে শুট করা হয়েছে। সিনেমাটির গল্প জুয়েল নামে এক তরুণ টিকটকারের শূন্য থেকে ভিলেইন হয়ে ওঠা নিয়ে। সিনেমার প্রধান চরিত্র জুয়েলের স্বপ্ন টিকটকে হিরো হওয়ার। টিকটকে তার ফলোয়ার ১৫ হাজার। সে একজন ফায়ারস্টার্টার (যিনি দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নানা ধরনের ভেলকি দেখাতে পারদর্শী)।

জুয়েল ও তার ভাই জীবন দুজনই দিনমজুর। তারা দুজনই একটি ভাল কারখানায় কাজের জন্য কাতার যাওয়ার পরিকল্পনা করছিল। একপর্যায়ে জীবন মাদক বিক্রয়ের সাথে জড়িয়ে পড়ে। এ কারণে জুয়েলের জীবিকা নির্বাহের সব দরজা বন্ধ হয়ে যায়। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জুয়েল। উপায় না পেয়ে সে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশি দেশ ভারতে চলে যায়। কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবেনি, সামনে কি ভয়ানক এক ট্রাজেডি তার জন্য অপেক্ষা করছে। এ ঘটনাকে ঘিরে এগিয়ে যায় সিনেমাটির গল্প।

এক বিবৃতিতে কিউ বলেন, 'দুই বাংলার ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত এলাকা নিয়েই জুয়েল সিনেমাটি। নতুন তরুণ প্রজন্ম নতুন এক পরিচয়কে গ্রহণ করছে।'

তিনি যোগ করেন, 'জুয়েল খুবই সরল, মানবিক এবং দুর্বল প্রকৃতির। আমি নান্দনিকতার মাঝে আসল পরিবর্তনটি খোঁজার চেষ্টা করেছি, যা বিশ্বের কে-পপ ম্যানিয়াকে প্লাবিত করছে।'

কিউ বলেন, 'জুয়েল' আমার সিনেমাটিক প্রক্রিয়ার নতুন একটি ধারা। উপমহাদেশীয় তরুণদের যে আবেগ এবং সামাজিক-সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার বর্তমান পরিধি চলচ্চিত্রটিতে প্রতিফলিত হয়েছে। ফোনের ক্যামেরা তাদের উপর যে বোঝা চাপিয়ে দেয়, সেটি দেখানোর চেষ্টা করা হয়েছে।'

অনন্য পদ্ধতিতে সিনেমায় গল্প ফুটিয়ে তোলার জন্য কিউয়ের বেশ নাম রয়েছে। তিনি অডজয়েন্ট আর্ট প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। 'গান্ডু' ও 'গার্বেজ' সিনেমারও পরিচালক তিনি।

Related Topics

টপ নিউজ

চরকি / অডজয়েন্ট / সিনেমা / টিকটক / বাংলাদেশ / ভারত / ভারতীয় চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • সোশ্যাল মিডিয়ায় পরিচয় ফাঁস ঠেকাতে নেমট্যাগ খুলে রেখে যন্তর মন্তরের বিক্ষোভ দমন করল দিল্লি পুলিশ
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net