Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে জনপ্রিয় হয়ে উঠেছে যেসব বিখ্যাত হেয়ারস্টাইল!

বিনোদন

টিবিএস ডেস্ক
07 July, 2023, 04:55 pm
Last modified: 07 July, 2023, 05:36 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • লাইট, ক্যামেরা, অ্যালগরিদম: যেসব কারণে ভারতীয় সিনেমায় এআই-এর প্রভাব বাড়ছে
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে জনপ্রিয় হয়ে উঠেছে যেসব বিখ্যাত হেয়ারস্টাইল!

বর্তমানের মতো সোশ্যাল মিডিয়ার দাপট ছিল না যখন, সেই সময়ই পাড়ার সেলুনে বা বিউটি পার্লারে শোভা পেত বলিউডের বিখ্যাত তারকাদের হেয়ারস্টাইলের ছবি। ছোটবেলায় কোনো বন্ধুকে হয়তো আপনি সেই হেয়ারস্টাইল অনুকরণও করতে দেখেছেন।
টিবিএস ডেস্ক
07 July, 2023, 04:55 pm
Last modified: 07 July, 2023, 05:36 pm
ছবি: ভোগ ইন্ডিয়া

ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে প্রভাব রাখার মতো একটি চালিকাশক্তি বললে বোধহয় অত্যুক্তি করা হয় না। এই ইন্ডাস্ট্রির ব্যাপকতা, বৈচিত্র্য এবং সৌন্দর্য্য, স্টাইল ও ফ্যাশন ট্রেন্ড প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করে এসেছে। এসব ফ্যাশনের অন্তর্ভুক্ত রয়েছে চুলের স্টাইল। যখন বড় পর্দায় একটি অভিনব এবং ভিন্নধর্মী হেয়ারস্টাইল দেখে দর্শকরা, তারা সেটিকে লুফে নেয়। বলিউডের এমন অনেক হেয়ারস্টাইল বিভিন্ন দেশে জনপ্রিয় হয়েছে, এমনকি বাংলাদেশেও। ভোগ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে তেমনই কিছু বিখ্যাত হেয়ারস্টাইলের কথা তুলে ধরা হয়েছে যেগুলো জনপ্রিয় ট্রেন্ড তৈরি করেছিল।

বর্তমানের মতো সোশ্যাল মিডিয়ার দাপট ছিল না যখন, সেই সময়েই পাড়ার সেলুনে বা বিউটি পার্লারে শোভা পেত বলিউডের বিখ্যাত তারকাদের হেয়ারস্টাইলের ছবি। ছোটবেলায় কোনো কোনো বন্ধুকে হয়তো আপনি সেই হেয়ারস্টাইল অনুকরণও করতে দেখেছেন। পঞ্চাশের দশকে সাধনা শিবদাসনির হেয়ারস্টাইল থেকে শুরু করে নব্বইয়ের দশকে রানী মুখার্জির হেয়ারব্যান্ড স্টাইল... একেক প্রজন্ম ঘুরেফিরে দেখেছে বলি-তারকাদের ফ্যাশন ট্রেন্ডের প্রভাব।

সাধনার 'ফ্রিঞ্জ হেয়ারকাট' (১৯৫৮)

View this post on Instagram

A post shared by Timeless Indian Melodies (@timelessindianmelodies)

'লাভ ইন শিমলা' বলিউডের এমন একটি চলচ্চিত্র যা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেয় এবং সোনিয়া চরিত্রে সাধনা শিবদাসনির বিখ্যাত 'ফ্রিঞ্জ হেয়ারকাট' বা কপালের ওপর ছোট চুল রাখার স্টাইল ছিল ছবিটি হওয়ার একটি কারণ! 'সাধনা কাট' নামে পরিচিত এই হেয়ারকাট 'লেস ইজ মোর'-এর গুরুত্ব আরও ফুটিয়ে তোলে। সেসময় অড্রে হেপবার্ন থেকে অনুপ্রাণিত হয়ে এই হেয়ারকাট দেওয়া হয়েছিল।

শর্মিলা ঠাকুরের ব্যুফো (১৯৬৬)

View this post on Instagram

A post shared by Sharmila Tagore (@s_h_a_r_m_i_l_a___t_a_g_o_r_e)

ভারি মেকাপ এবং লম্বা চুল ষাটের দশকের স্টাইল স্টেটমেন্ট হয়ে ওঠে। শর্মিলা ঠাকুর এই ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করেন ব্যুফো স্টাইলের মাধ্যমে। চুলকে ফুলিয়ে উঁচুতে গোলাকারভাবে বেঁধে, পাশে কিছু চুল ছেড়ে দেওয়া হয় এই স্টাইলে। সাথে মেকাপে থাকবে চোখে উইংগড বোল্ড আইলাইনার। এই হেয়ারস্টাইল ইন্ডাস্ট্রিজুড়ে রাজত্ব করে। ওয়াহিদা রহমান ও সায়রা বানুর মতো তারকারাও এটি অনুসরণ করেন।

ডিম্পল কাপাডিয়ার 'লেয়ারড ব্লোআউট' (১৯৮৯)

View this post on Instagram

A post shared by Dimple Kapadia (@dimplekapadia_dk)

'রাম লক্ষণ' ছবিতে ডিম্পল কাপাডিয়ার ঢেউ খেলানো চুলের সৌন্দর্য্যে মুগ্ধ হননি এমন দর্শক পাওয়া কঠিন! বাউন্সি লেয়ারড ব্লোআউট ধাচের এই স্টাইলে চুলকে ঘন দেখায়। এর সঙ্গে গ্লসি লিপস্টিক- গোলাপি আভা রেখে লুক তৈরি করেছিলেন ডিম্পল। তার এই হেয়ারস্টাইল পরে ব্যাপক জনপ্রিয় হয়।

কাজলের 'শর্ট বব' (১৯৯৮)

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

'কুচ কুচ হোতা হ্যায়' সিনেমায় কাজলের শর্ট বব হেয়ারকাট ফ্যাশন জগতে অলটাইম ক্লাসিক হিসেবেই প্রমাণিত হয়েছে। নব্বইয়ের দশকের শেষভাগে এবং এর পরের দশকেও তুমুল জনপ্রিয় ছিল এই হেয়ারকাট। ছবিটি যেমন ব্যাপক সাড়া ফেলেছিল, তেমনই ছবিতে টমবয় রূপে কাজলকেও দর্শকরা ভীষণ পছন্দ করেছেন। গতানুগতিক স্টাইল থেকে বেরিয়ে ছিমছাম শর্ট বব হেয়ারকাটকে বেছে নিয়েছিল বিশ্বের লাখো কিশোরী-তরুণী।

রানী মুখার্জির 'হেয়ারব্যান্ড' (১৯৯৯)

View this post on Instagram

A post shared by boys (@boys.melb)

'কুচ কুচ হোতা হ্যায়' সিনেমায় রানী মুখার্জির মাথায় রাউন্ড ব্যান্ড দিয়ে স্টাইলও হয়ে ওঠে ব্যাপক জনপ্রিয়। তার এই স্টাইল একইসাথে স্ট্রেইট চুল রাখাকেও জনপ্রিয় করে তোলে।

প্রীতি জিনতার 'কোকড়া চুল' (২০০১)

View this post on Instagram

A post shared by Edits in best quality ? (@itsbollywood_timee)

'দিল চাহতা হ্যায়' সিনেমায় প্রীতি জিনতার কোকড়ানো চুলের সৌন্দর্য্য দেখানো হয়েছিল। আর সেটাই হয়ে ওঠে ট্রেন্ড। আয়রন বা অন্যান্য উপায়ে নিজের চুলকেও একই রূপ দেওয়ার চেষ্টা করেন অনেক নারী। খোলা, কোকড়া চুলে প্রীতি জিনতাকে যে লাস্যময়ী লেগেছে তাতে কোনো সন্দেহ নেই।

বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে যেসব হেয়ারস্টাইল:

মনরো বব (১৯৪৭)

View this post on Instagram

A post shared by Marilyn Monroe (@marilynmonroe)

 

অড্রে হেপবার্নের 'পিক্সি কাট' (১৯৫৩)

View this post on Instagram

A post shared by Audrey Hepburn (@rareaudreyhepburn)

র‌্যাচেল গ্রিন হেয়ারকাট (১৯৯৪) 

View this post on Instagram

A post shared by pop_culture_edition (@pop_culture_editon)

Related Topics

টপ নিউজ

বলিউড / ভারতীয় সিনেমা / ইন্ডাস্ট্রি / জনপ্রিয় / হেয়ারস্টাইল / তারকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • লাইট, ক্যামেরা, অ্যালগরিদম: যেসব কারণে ভারতীয় সিনেমায় এআই-এর প্রভাব বাড়ছে
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net