Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার বিনিয়োগ জব্দে আদালতের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 04:15 pm
Last modified: 29 September, 2025, 05:33 pm

Related News

  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা
  • বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার বিনিয়োগ জব্দে আদালতের নির্দেশ

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছে। সরকারের পক্ষে সম্পত্তি বাজেয়াপ্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এসব সম্পত্তি জব্দ করা জরুরি।
টিবিএস রিপোর্ট
29 September, 2025, 04:15 pm
Last modified: 29 September, 2025, 05:33 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদারের তিন সন্তানের নামে থাইল্যান্ডের সাতটি কোম্পানিতে থাকা ১৩৩ কোটি টাকার বিনিয়োগ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

জয়নুল হকের তিন সন্তান: রন হক শিকদার, রিক হক সিকদার ও পারভীন হক সিকদার। তাদের নামে থাইল্যান্ডের সাত কোম্পানিতে থাই মুদ্রায় প্রায় ৩৫ কোটি ৩০ লাখ বাথের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৩ কোটি টাকা) বিনিয়োগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

জব্দের আদেশ পাওয়া কোম্পানিগুলো হলো—কেওআই রেস্টুরেন্ট কোম্পানি লিমিটেড, সিকদার গ্রুপ লিমিটেড, সিকদার হোল্ডিংস লিমিটেড, আর অ্যান্ড আর রেস্টুরেন্ট গ্রুপ লিমিটেড, জিরানা কোম্পানি লিমিটেড, জেআর আর্কিটেক্টস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও সিকদার অ্যান্ড গ্যারেট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আবেদনটি করেন। আবেদনে বলা হয়, সাত সদস্যের সমন্বয়ে একটি তদন্ত দল সিকদার গ্রুপ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে।

সেখানে আরও বলা হয়, আসামিরা তাদের অস্থাবর ও স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছে। তারা যদি এ প্রক্রিয়ার মধ্যে সম্পত্তি হস্তান্তর করতে সক্ষম হয়, তবে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে। সরকারের পক্ষে সম্পত্তি বাজেয়াপ্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এসব সম্পত্তি জব্দ করা জরুরি।

Related Topics

টপ নিউজ

রন হক শিকদার / ন্যাশনাল ব্যাংক / ব্যাংক হিসাব জব্দ / সম্পদ জব্দ / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা
  • বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net