Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
কয়েকশ বলিউড গান সরিয়ে ফেলেছে স্পটিফাই!  

বিনোদন

টিবিএস ডেস্ক
21 March, 2023, 03:15 pm
Last modified: 21 March, 2023, 03:16 pm

Related News

  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’
  • অস্কার-মনোনীত ছবির অভিনেতা, জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার, এখন সংসার চালান অটো চালিয়ে
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?

কয়েকশ বলিউড গান সরিয়ে ফেলেছে স্পটিফাই!  

সরিয়ে ফেলা গানগুলোর মধ্যে রয়েছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘মালহারি’ থেকে শুরু করে ‘বার বার দেখো’ সিনেমার রক গান ‘কালা চাশমা’।
টিবিএস ডেস্ক
21 March, 2023, 03:15 pm
Last modified: 21 March, 2023, 03:16 pm
ছবি- সংগৃহীত

বিশ্বব্যাপী জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে সরিয়ে ফেলা হয়েছে বলিউডের কয়েকশ ব্লকবাস্টার গান! পুরাতন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গানগুলোর কপিরাইটের মালিকানাধীন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে না পারায় প্ল্যাটফর্মটিতে গানগুলো খুঁজে পাচ্ছেন না দর্শকেরা। খবর বিবিসির।    

সরিয়ে ফেলা গানগুলোর মধ্যে রয়েছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'বাজিরাও মাস্তানি' সিনেমার 'মালহারি' থেকে শুরু করে 'বার বার দেখো' সিনেমার রক গান 'কালা চাশমা'। প্ল্যাটফর্মটিতে এই গানগুলোর ছিল ব্যাপক জনপ্রিয়তা; শোনা হয়েছে লাখ লাখ বার।

বলিউডের গান বহু মানুষের প্লে-লিস্টের নিত্যসঙ্গী। তাই আচমকা এসব গান নিজেদের প্লে-লিস্টে খুঁজে না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্পটিফাইয়ের বহু ব্যবহারকারী। 

ভিশমা রায় নামের এক বলিউড ভক্ত যাতায়াতের সময় স্পটিফাইয়ে বলিউডের হিট গান শুনে সময় কাটান। সম্প্রতি হুট করে পছন্দের গানগুলো খুঁজে না পেয়ে অসন্তোষের সুরে তিনি বিবিসিকে বলেন, "আমি খুবই মনঃক্ষুণ্ণ হয়েছি। আমার বেশ পছন্দের একটা গান 'কালাঙ্ক' সরিয়ে ফেলা হয়েছে। এখন যখন রোমান্টিক গান শুনতে মন চাইবে তখন আমি ঠিক জানি না কী শুনবো!"

সিনেমা হলে ব্লকবাস্টার না হলেও সিনেমার গান যদি ভালো হয়, তবে তা দর্শকের মনে বছরের পর বছর জায়গা করে নেয়। বলিউডের সিনেমার ক্ষেত্রে এ কথা আরও বেশি প্রযোজ্য। 

ভিশমা রায় জানান, 'রাম লিলা' সিনেমার তার খুবই প্রিয় 'নাগাড়া সাং ঢোল' গানটিও স্পটিফাই থেকে সরিয়ে ফেলা হয়েছে। 

অন্যদিকে প্ল্যাটফর্মটির আরেক ব্যবহারকারী জিনাত জানিয়েছেন, তিনি এ ঘটনার প্রতিবাদস্বরূপ নিজের স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন বাতিল করে দিয়েছেন। এছাড়াও টুইটার ও রেডিটের মতো সোশ্যাল প্ল্যাটফর্মেও ব্যবহারকারীরা এ সিদ্ধান্তের বিপক্ষে তীব্র সমালোচনা করছেন।  

তবে স্পটিফাই কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মটি বিশ্বের সকল গান ও পডকাস্ট সবসময় নিজেদের ওয়েবসাইটে রাখতে পারে না। কেননা নেটফ্লিক্সসহ অন্য যেকোনো স্ট্রিমিং সার্ভিসের মতো এই প্ল্যাটফর্মটিও কন্টেন্ট ব্যবহারের জন্য স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করে। 

আর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে অনেক সময় তা আর নবায়ন করা হয় না। সেক্ষেত্রে কপিরাইটের নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্ম থেকে কন্টেন্টটি সরিয়ে দেওয়া হয়। বলিউডের গানগুলোর ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে।  

তবে সরিয়ে ফেলা গানগুলো সম্পর্কে স্পটিফাইয়ের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই গানগুলোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান 'জি মিউজিক' এর সাথে একটি সমঝোতায় পৌঁছানো যাবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে।

Related Topics

টপ নিউজ

বলিউড / গান / স্পটিফাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’
  • অস্কার-মনোনীত ছবির অভিনেতা, জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার, এখন সংসার চালান অটো চালিয়ে
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net