Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
শৈশবে ক্লাস ফাঁকি দিয়ে ফটোশ্যুট করতে যেতাম: কঙ্গনা রানাওয়াত 

বিনোদন

টিবিএস ডেস্ক
20 February, 2023, 04:15 pm
Last modified: 20 February, 2023, 04:18 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  

শৈশবে ক্লাস ফাঁকি দিয়ে ফটোশ্যুট করতে যেতাম: কঙ্গনা রানাওয়াত 

গতকাল (রবিবার) টুইটারে কঙ্গনার একটি ফ্যানপেজ থেকে অভিনেত্রীর শৈশবের একটি একটি ছবি পোস্ট করা হয়। স্কুল ড্রেসে তোলা এই ছবিটি মুহূর্তেই মাইক্রো-ব্লগিং সাইটটিতে ভাইরাল হয়ে যায়।
টিবিএস ডেস্ক
20 February, 2023, 04:15 pm
Last modified: 20 February, 2023, 04:18 pm
ছবি: কঙ্গনার টুইটার একাউন্ট থেকে সংগৃহীত

বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত নিজের অভিনয় গুণে বহু ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনেত্রী হিসেবে বিভিন্ন সময়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের সংগ্রামের কথাও জানিয়েছেন কঙ্গনা। এবার নিজের শৈশব নিয়ে স্মৃতিচারণ করলেন বলিউডের কুইন খ্যাত এ অভিনেত্রী। সম্প্রতি এক টুইটে কঙ্গনা জানান, শৈশবে ক্লাস ফাঁকি দিয়ে ফটোশ্যুট করতে যেতেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

গতকাল (রবিবার) টুইটারে কঙ্গনার একটি ফ্যানপেজ থেকে অভিনেত্রীর শৈশবের একটি একটি ছবি পোস্ট করা হয়। স্কুল ড্রেসে তোলা এই ছবিটি মুহূর্তেই মাইক্রো-ব্লগিং সাইটটিতে ভাইরাল হয়ে যায়। এক পর্যায়ে কঙ্গনা নিজেও ফ্যানপেজে পোস্টকৃত ঐ ছবিটি শেয়ার করেন।

ছবিটি শেয়ার করে শৈশবের স্মৃতি স্মরণ করে ক্যাপশনে কঙ্গনা বলেন, "আমি ক্লাস ফাঁকি দিয়ে ফটোশ্যুট করতে যেতাম। গ্রামের পাশেই শর্মা আংকেলের একটি স্টুডিও ছিল। আংকেল আমাকে সবসময় ছবি তুলতে অনুপ্রেরণা দিতেন। তিনি নিজের স্টুডিওর দেয়ালে বড় বড় করে আমার ছবিগুলো টানিয়ে রাখতেন। স্টুডিওর কাছ দিয়ে যখন কেউ যেতেন, তখন তারা এ ছবিগুলো নিয়ে আলাপ করতেন।"

I bunked classes to do photo shoots, there is a small studio in the village called Sharma uncle studio, Sharma uncle really appreciated and encouraged me to click pictures, he made big prints and plastered on his studio walls, everyone who passed his studio spoke about it .. https://t.co/w4m6QZVMFb— Kangana Ranaut (@KanganaTeam) February 19, 2023

স্কুলড্রেসে তোলা ছবিটি নিয়ে আলোচনার দিনই ভিন্ন আরেকটি টুইটে কঙ্গনা শৈশব ও বর্তমানের আরও চারটি ছবি পোস্ট করেন। টুইটের ক্যাপশনে এ অভিনেত্রী বলেন, "সবগুলো ছবিই শর্মা আংকেল তুলে দিয়েছেন। তিনি আমাকে নিয়ে খুবই গর্বিত।"

ছবিগুলোর মধ্যে একটি সম্প্রতি অভিনেত্রীর ভাইয়ের বিয়েতে তোলা। সাদা শাড়িতে ভারতীয় নারীর বেশে থাকা এ ছবিটিও তুলেছেন কঙ্গনার শৈশবের প্রিয় ফটোগ্রাফার সেই শর্মা আংকেল।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কঙ্গনার সর্বশেষ সিনেমা 'ধাকাড়' বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। তবে বর্তমানে কঙ্গনার নিজের প্রযোজিত ও পরিচালিত সিনেমা 'ইমারজেন্সি' নিয়ে মুক্তির আগেই বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

'ইমারজেন্সি' সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক আলোচিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার সিনেমাটিতে রাজনৈতিক সেই জটিল সময়টিই তুলে ধরা হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

কঙ্গনা রানাওয়াত / শৈশব / ফটোশ্যুট / ভাইরাল / ছবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net