Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
সন্তানকে অস্বীকার করলেন নওয়াজউদ্দিন, ডিএনএ পরীক্ষার আবেদন স্ত্রী আলিয়ার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
12 February, 2023, 11:05 am
Last modified: 12 February, 2023, 11:11 am

Related News

  • ভালো রাজনীতিক হতে হলে কি ভালো বাবা হওয়া যায় না? 
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • সন্তানের বন্ধু নিয়ে বিরক্ত? বিশেষজ্ঞদের ৩ পরামর্শ
  • বিশ্বজুড়ে ছেলেশিশুর চেয়ে মেয়েশিশু পছন্দ করা মা-বাবার সংখ্যা বাড়ছে
  • সিএমএইচ মর্গে পড়ে আছে ৬ অজ্ঞাতনামা মরদেহ, ডিএনএ শনাক্তে স্বজনদের খুঁজছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সন্তানকে অস্বীকার করলেন নওয়াজউদ্দিন, ডিএনএ পরীক্ষার আবেদন স্ত্রী আলিয়ার

এর আগে নওয়াজউদ্দিনের মা অভিযোগ করেছিলেন, আলিয়ার দ্বিতীয় সন্তান মোটেই নওয়াজের নিজের ছেলে নয়। অবস্থা বেগতিক দেখে ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়েছেন এই তারকার স্ত্রী।
হিন্দুস্তান টাইমস
12 February, 2023, 11:05 am
Last modified: 12 February, 2023, 11:11 am
স্ত্রী আলিয়ার সাথে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি: সংগৃহীত

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য কলহ চরমে। এবার আদালতের দ্বারস্থ হয়ে দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবি জানালেন স্ত্রী আলিয়া সিদ্দিকি। তার অভিযোগ, তাদের ছেলেকে পিতৃপরিচয় দিতে রাজি নন নওয়াজ, তাকে নিজের সন্তান বলে গ্রহণ করছেন না অভিনেতা। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন স্ত্রী আলিয়া।

এর আগে নওয়াজউদ্দিন সিদ্দিকির মা অভিযোগ করেছিলেন, আলিয়ার দ্বিতীয় সন্তান মোটেই নওয়াজের নিজের ছেলে নয় (বায়োলজিক্যাল সন্তান)। অবস্থা বেগতিক দেখে ডিএনএ পরীক্ষার আবেদন জানালেন এই তারকার স্ত্রী। আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি এর আগেও হাইকোর্টে ডিএনএ টেস্টের আবেদন করেছিলেন, পরে অবশ্য তা প্রত্যাহার করে নেন। এবার পারিবারিক আদালতে আপিল করলেন আলিয়া।

গত কয়েক মাস ধরেই নওয়াজের পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে আলিয়ার। এর মাঝেই সন্তানের অভিভাবকত্ব অস্বীকার করেছেন নওয়াজ। দু-দিন আগেই আলিয়া জানিয়েছেন, ফের একবার ডিভোর্সের আবেদন করবার কথা ভাবছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আলিয়া লেখেন, "আমার জীবনের আঠারোটা বছর এমন একটা পুরুষের পেছনে আমি নষ্ট করেছি, যার চোখে আমার কোনো মূল্য নেই।" ২০০৪ সালে নওয়াজের সঙ্গে প্রথম পরিচয় আলিয়ার। মুম্বাইয়ের একটা নগরে এক কামরার বাড়িতে থাকতেন নওয়াজ-আলিয়া এবং অভিনেতার ভাই শামসুদ্দিন।

আলিয়া আরও জানান, "২০১০ সালে আমরা বিয়ে করি। পরের বছর আমি সন্তানের জন্ম দিই। সন্তানের জন্মদান সংক্রান্ত খরচের জন্য আমার মায়ের দেওয়া ফ্ল্যাট আমি বিক্রি করে দিই। অবশিষ্ট টাকা দিয়ে আমি নওয়াজকে একটা গাড়িও কিনে দিয়েছিলাম… এতোগুলো বছর পর ওই মানুষটা অমানুষে পরিণত হয়েছে। যদিও কোনোদিনই সে ভালোমানুষ ছিল না।"

এদিকে নওয়াজউদ্দিনের দাবি, প্রথম সন্তানের জন্মের পর আলিয়াকে তিনি ডিভোর্স দিয়েছিলেন। পরবর্তীতে আলিয়া আবারও নওয়াজের সঙ্গে সম্পর্কে জড়ান এবং তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

আলিয়া লিখেছেন, "ওর দাবি অনুযায়ী আমি যখন তার স্ত্রী ছিলাম, তখনও তিনি আমায় স্ত্রী হিসাবে মান্যতা দেননি। এই অভিযোগগুলো খুব খারাপ এবং অসম্মানজনক। আমার এই মেসেজের একটাই কারণ, যে মানুষটা এত নিচে নেমে গিয়েছে, তার আসল রং আমি দেখাতে চাই। প্রতারক যেকোনো ধর্মের মানুষই হতে পারেন। যার বেড়ে ওঠার সময় সঠিক শিক্ষা দেওয়া হয়েছে, তিনি কখনো  এভাবে প্রতারণা করবেন না। তাই সবাইকে অনুরোধ, ধর্ম দিয়ে মানুষকে বিচার করবেন না।"

২০১৭ সালে আলিয়া-নওয়াজের সম্পর্কে চিড় ধরে বলে জানা যায়। তারপর থেকেই আলাদা থাকেন দুজনে। এরপর ২০২০ সালের মে মাসে নওয়াজের নামে ডিভোর্স মামলা করে বসেন আলিয়া। তবে পরের বছরই সুর পালটে সেই মামলা প্রত্যাহার করেন। জানান, আবারও সংসার করতে আগ্রহী তিনি। গত বছরের শেষের দিকে আবারও দুজনের ঝগড়ার খবর সামনে আসে।  তার বিরুদ্ধে নওয়াজের পাল্টা অভিযোগ, এখনও প্রথম স্বামীর বিবাহিতা স্ত্রী হিসেবে আছেন আলিয়া।

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকি / সন্তান / অস্বীকৃতি / ডিএনএ পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ভালো রাজনীতিক হতে হলে কি ভালো বাবা হওয়া যায় না? 
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • সন্তানের বন্ধু নিয়ে বিরক্ত? বিশেষজ্ঞদের ৩ পরামর্শ
  • বিশ্বজুড়ে ছেলেশিশুর চেয়ে মেয়েশিশু পছন্দ করা মা-বাবার সংখ্যা বাড়ছে
  • সিএমএইচ মর্গে পড়ে আছে ৬ অজ্ঞাতনামা মরদেহ, ডিএনএ শনাক্তে স্বজনদের খুঁজছে স্বাস্থ্য মন্ত্রণালয়

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net