Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
তুমুল অ্যাকশনের আড়ালে ‘পাঠান’এর চিত্রনাট্যে থাকা ৩ ভুল!

বিনোদন

টিবিএস ডেস্ক
02 February, 2023, 01:45 pm
Last modified: 02 February, 2023, 02:00 pm

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

তুমুল অ্যাকশনের আড়ালে ‘পাঠান’এর চিত্রনাট্যে থাকা ৩ ভুল!

ভুলগুলোর জন্য ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দকে দায়ী করছেন অনেকে। অনেকেই ইতোমধ্যে এই সিনেমার এসব চিত্রনাট্য ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’ ইত্যাদি আখ্যা দিয়ে ফেলেছেন। 
টিবিএস ডেস্ক
02 February, 2023, 01:45 pm
Last modified: 02 February, 2023, 02:00 pm
ছবি- সংগৃহীত

'পাঠান' সিনেমার হাত ধরে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতীয় এ সুপারস্টারের রাজকীয় প্রত্যাবর্তনের পর ছবিটি নিয়ে চর্চা যেন থামছেই না। মুক্তির পর প্রথম ৭ দিনে বক্স অফিসে প্রায় ৬০০ কোটি রুপি আয় করে একাধিক নজির গড়ে ফেলেছে 'পাঠান'। 

তবে অ্যাকশন প্রধান এ সিনেমাটির চিত্রনাট্যে থেকে গিয়েছে বড়সড় অন্তত তিনটি ভুল। হলে বসে সিনেমা দেখার সময় সাধারণভাবে ভুলগুলো চোখ এড়িয়ে গেলেও, একটু ভাল করে লক্ষ্য করলেই সহজেই তা চোখে পড়ে। 'পাঠান'-এর চিত্রনাট্য এবং পরিকল্পনায় থাকা এ তিনটি ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নেটিজেনরাই। খবর আনন্দবাজার পত্রিকার।

'পাঠান' সিনেমার একটি দৃশ্যে দীপিকাকে আফগানিস্তানের গল্প শোনাতে যেয়ে 'পাঠান' চরিত্রে অভিনয় করা শাহরুখ জানান, ২০০২ সালে তিনি আফগানিস্তানে কর্মরত ছিলেন। সে সময় মোবাইলের জিপিএস লোকেশন ব্যবহার করে একটি আফগান গ্রামকে ভয়ানক ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচানোর গল্প বলতে দেখা যায় শাহরুখকে।

কিন্তু নেটিজেনরা ঠিকই এই ভুল ধরিয়ে দিয়েছেন। কেননা জিপিএস লোকেশন স্মার্টফোনে চালু হয় ২০০৮ সালে। তাই ২০০২ সালের আফগানিস্তানে স্মার্টফোন ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব ছিল না।

সিনেমার দ্বিতীয় ভুল একটি ট্রেনের মধ্যে অ্যাকশন দৃশ্যের সময়। ট্রেনে রাখা একটি বোমা ফেটে আস্ত কামরা উড়ে যায়। সেখানেই ছিলেন শাহরুখ। তিনি নিজেকে বাঁচান ওই ট্রেনেরই একটি ধাতব টুকরো দিয়ে।

ধাতব টুকরোটি কবচ হিসাবে ব্যবহার করে মাথা ঢেকেছিলেন শাহরুখ। দেখা যায়, বোমা ফেটে আস্ত কামরা উড়ে গেলেও ওই ট্রেনের ধাতব টুকরোতে আঁচ লাগেনি। আঁচ লাগেনি নায়কের শরীরেও। এই দৃশ্যের বাস্তবতা খুঁজে পাচ্ছেন না অনেকেই।

তৃতীয় ভুলটিও চোখে পড়ার মতো। সিনেমা হলে বসেও এই ভুল কারও কারও নজরে আসতে পারে। ভুলটি রয়েছে একটি হেলিকপ্টারের অ্যাকশন দৃশ্যে।

রাশিয়ার উচ্চ নিরাপত্তাযুক্ত দু'টি বহুতল থেকে গুরুত্বপূর্ণ একটি তালা এবং চাবি চুরি করার পরিকল্পনা করেন শাহরুখ এবং দীপিকা। বলা হয়েছিল, বহুতল ভবন দু'টি একে অপরের বিপরীত দিকে অবস্থিত। শাহরুখ এবং দীপিকা দু'জন আলাদা আলাদা ভাবে দু'টি বহুতলে গিয়ে পরিকল্পনামাফিক প্রয়োজনীয় বস্তু চুরি করেন। কিন্তু তার পরের দৃশ্যে ছিল মস্ত গলদ।

বিপরীতমুখী বহুতল থেকে হেলিকপ্টারে চড়ে মূল গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন শাহরুখ ও দীপিকা। সেই অনুযায়ী, বিপরীত দিক থেকে হেলিকপ্টারগুলোর একটি কেন্দ্রীয় অবস্থানে আসার কথা ছিল। কিন্তু দেখা যায়, শাহরুখ এবং দীপিকার হেলিকপ্টার চলেছে একই দিকে। কী ভাবে তা সম্ভব, বুঝে উঠতে পারেননি অনেকেই।

ভুলগুলোর জন্য 'পাঠান'-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দকে দায়ী করছেন অনেকে। অনেকেই ইতোমধ্যে এই সিনেমার এসব চিত্রনাট্য 'অবাস্তব' ও 'অযৌক্তিক' ইত্যাদি আখ্যা দিয়ে ফেলেছেন। 

তবে সাফল্যের নজিরে 'পাঠান' সিনেমার এই সমস্ত গলদ ঢাকা পড়ে গিয়েছে। বড় পর্দায় ৫৭ বছরের শাহরুখের ক্যারিশমা দেখতে গিয়ে ভুলত্রুটিকে তেমন গুরুত্ব দিতে নারাজ ভক্তরা।
 
 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / পাঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net