Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
গানের আসরে খুঁজে পেলেন পুরনো বন্ধুকে

বিনোদন

টিবিএস রিপোর্ট
16 October, 2022, 02:45 pm
Last modified: 16 October, 2022, 09:09 pm

Related News

  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • মৌলভীবাজারে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
  • সন্তানের বন্ধু নিয়ে বিরক্ত? বিশেষজ্ঞদের ৩ পরামর্শ
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

গানের আসরে খুঁজে পেলেন পুরনো বন্ধুকে

সবাইকে অবাক করে দর্শক সারির মাঝখান থেকে উঠে দাঁড়ান শাহজাহান ফারুক। সে সময় সুমন গান বন্ধ করে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এবং বলেন, 'আমাকে বন্ধুর কাছে নিয়ে চলো।'
টিবিএস রিপোর্ট
16 October, 2022, 02:45 pm
Last modified: 16 October, 2022, 09:09 pm
ফাইল ছবি/সংগৃহীত

জীবনের মধ্যগগনে ভারতের পশ্চিমবঙ্গে যখন জরুরি অবস্থা জারি হয়, তখন গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে কবীর সুমন চলে যান জামার্নিতে। সেখানে গিয়ে জার্মান বেতারের বাংলা বিভাগে চাকরি নেন। শুরু করেন সাংবাদিকতা।

যেখানে গেছেন সেখানেই বন্ধুবৎসল সুমন অসংখ্য বন্ধু তৈরী করেছেন। জার্মান বেতারেও তার ব্যতিক্রম হয়নি। বিদেশী বন্ধুদের পাশাপাশি বাংলাদেশের অনেক বন্ধু ছিল তার। তাদেরই একজন শাহজাহান ফারুক। সেই বন্ধুর দেখা পেলেন এবার ঢাকায় এসে।

পিপহোল নামের একটি সংস্থা কবীর সুমনকে নিয়ে তিন দিনের একটি সংগীত আসরের আয়োজন করেছে। যার প্রথমটি অনুষ্ঠিত হয় গতকাল ১৫ অক্টোবর। রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনে এদিন শ্রোতাদের উপচেপড়া ভিড় ছিল। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর অনুষ্ঠানটি শুরু হয়। অন্যান্য গানের সঙ্গে কবীর সুমন  'হাল ছেড়ো না বন্ধু' কিংবা  'বন্ধু কি খবর বল' গান দুটিও গেয়ে শোনান। প্রতিটি গানের আগে ও পরে তিনি শ্রোতাদের সঙ্গে আলাপ করতে পছন্দ করেন। এভাবেই 'কাঙালপনা' গানটি গাওয়ার সময় কবীর সুমন স্মৃতিচারণ করে পুরনো বন্ধুদের সম্পর্কে বলতে থাকেন।

এমন সময় সাংবাদিক শাহজাহান ফারুকের নাম উচ্চারণ করেন। যিনি ঢাকাতেই বসবাস করছেন। সবাইকে অবাক করে দর্শক সারির মাঝখান থেকে উঠে দাঁড়ান শাহজাহান ফারুক। সে সময় সুমন গান বন্ধ করে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এবং বলেন, 'আমাকে বন্ধুর কাছে নিয়ে চলো।'

এদিকে তিনি উঠে দাঁড়ানোর মধ্যেই শাহজাহান ফারুক মঞ্চে চলে যান। সেই মুহূর্তটি ছিল একেবারেই অন্যরকম। উপস্থিত শ্রোতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন। শিল্পী তার বন্ধুকে আলিঙ্গন করেন। হাত ধরে থাকেন। বিষয়টি যে পরিকল্পিত নয়, এটাও সুমন দিব্যি কেটে বলেন। তারপর আবারও গানে মনোযোগী হন। এর অল্প সময় পরেই কালকের গানের আসরের সমাপ্তি হয়।

Related Topics

টপ নিউজ

কবীর সুমন / কনসার্ট / বন্ধু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • মৌলভীবাজারে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
  • সন্তানের বন্ধু নিয়ে বিরক্ত? বিশেষজ্ঞদের ৩ পরামর্শ
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net