Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
এবার জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করবেন রাম চরণ?

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
31 July, 2022, 03:30 pm
Last modified: 31 July, 2022, 03:51 pm

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 

এবার জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করবেন রাম চরণ?

সম্প্রতি 'আরআরআর' চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে হলিউড তারকা-নির্মাতাদের প্রসংসা কুড়িয়েছেন রাম চরণ। মার্ভেলের 'লুক কেজ'- এর স্রষ্টা চিও হোদারি কোকার মনে করেন, বন্ডের ভূমিকায় বেশ ভালো অভিনয় করবেন রাম চরণ।
হিন্দুস্তান টাইমস  
31 July, 2022, 03:30 pm
Last modified: 31 July, 2022, 03:51 pm
রাম চরণ (বামে), জেমস বন্ড রূপে ড্যানিয়েল ক্রেইগ (ডানে)। ছবি: সংগৃহীত

সম্প্রতি এস এস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে হলিউড তারকাদের প্রসংসা কুড়িয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণ। ব্যাপক ব্যবসায়িক সাফল্য লাভ করা এই পিরিয়ড সিনেমায় মুক্তিকামী যোদ্ধার ভূমিকায় রাম চরণের অভিনয় এতটাই মনোমুগ্ধকর ছিল যে, মার্ভেল স্রষ্টাদের একজন মনে করেন, রাম চরণই হতে পারেন আগামীর জেমস বন্ড।

ড্যানিয়েল ক্রেইগ আর জেমস বন্ড চরিত্রে অভিনয় করবেন না জানিয়ে দেওয়ার পর থেকেই চলছে জল্পনা-কল্পনা, কে হবেন পরবর্তী জেমস বন্ড? ক্রেইগ অভিনীত শেষ বন্ড সিনেমা ছিল 'নো টাইম টু ডাই'। এদিকে মার্ভেলের লুক কেজ- এর স্রষ্টা চিও হোদারি কোকার মনে করেন, বন্ডের ভূমিকায় বেশ ভালো অভিনয় করবেন দক্ষিণী তারকা রাম চরণ।

বুধবার টুইটারে চিও টুইটারে পরবর্তী জেমস বন্ড হিসেবে তার ফেভারিটদের নাম প্রকাশ করেন। সেই তালিকায় ছিল রাম চরণের পাশাপাশি আরো ছিল ইদ্রিস এলবা, সোপ দিরিসু, ম্যাথিউ গুডে ও ডেমসন ইদরিসের মতো তারকাদের নাম। কয়েক ঘণ্টার মধ্যে চিওর এই টুইটে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানায়, মূলত রাম চরণের ভক্তরাই ছিলেন বেশি। পরে আরেকটি টুইট করে এই অভিনেতাদের বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন চিও।

পরবর্তী পোস্টে চিও লেখেন, "ওহ, এত দ্রুত ওই পোস্টটা ছড়িয়ে পড়েছে! সবাই আসলে অভিনেতা ইদরিসকে চেনেন সবভাবেই, গ্যাংস অব লন্ডন দেখে আমার সোপ এর কথা মাথায় এসেছে, দ্য অফার-এ ম্যাথিউ ছিল, স্নোফ-এ ডেমসন এবং আরআরআর- এ রাম চরণ। তাদের মধ্যে বন্ডের ভূমিকায় অভিনয়ের যোগ্যতা আছে।"

এদিকে চিওর টুইট শেয়ার করে উল্লাসে ভাসছেন রাম চরণের ভক্তরা। তারা অভিনেতাকে 'টলিউডের রাজা' হিসেবে আখ্যা দিয়ে তার ছবি এবং আরআরআর সিনেমা থেকে ভিডিও শেয়ার দিতে শুরু করেন। কেউ কেউ আবার রাম চরণকে জেমস বন্ড রূপেও সাজিয়ে পোস্টারও বানিয়ে ফেলেছেন!

শুধু চিও ই নন, 'গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি'র নির্মাতা জেমস গান এবং ডক্টর স্ট্রেঞ্জ নির্মাতা স্কট ডেরিকসনও আরআরআর সিনেমার প্রশংসা করেন। এমসিইউ'র একাধিক অভিনেতা এবং মার্ভেল ও ডিসি কমিক বইয়ের লেখকেরাও আরআরআর সিনেমার প্রশংসায় মেতেছেন। পরিচালক জো দান্তের মতে, এই ছবিতে 'ব্রিটিশ ঔপনিবেশের ভয়াবহ শোষণের চিত্র' উঠে এসেছে।

আরআরআর চলচ্চিত্রে আল্লুরি সিতারাম রাজু'র চরিত্রে দেখা গেছে রাম চরণকে। অন্যদিকে বিপ্লবী কোমারাম ভীমের চরিত্রে ছিলেন এনটি আর জুনিয়র। এই ছবিতে ক্যামিও হিসেবে অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও দেখা গেছে। 

Related Topics

টপ নিউজ

জেমস বন্ড / রাম চরণ / আরআরআর / দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net