Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট

বিনোদন

টিবিএস ডেস্ক
02 August, 2025, 03:15 pm
Last modified: 02 August, 2025, 03:15 pm

Related News

  • পরবর্তী জেমস বন্ড নিয়ে ভক্তদের (০০)৭ প্রশ্নের উত্তর
  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • পিকি ব্লাইন্ডার্স স্টাইলে ‘অনৈসলামিক’ পোশাক পরায় ৪ তরুণকে আটক করে ‘পুনর্বাসনে’ পাঠাল তালেবান সরকার
  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!

নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট

সিনেমাটি পরিচালনা করবেন 'ডুন' খ্যাত পরিচালক ডেনিস ভিলেনুভ।
টিবিএস ডেস্ক
02 August, 2025, 03:15 pm
Last modified: 02 August, 2025, 03:15 pm
জনপ্রিয় সিরিজ 'পিকি ব্লাইন্ডার্স'-এর নির্মাতা স্টিভেন নাইট। ছবি: রয়টার্স

পরবর্তী জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় সিরিজ 'পিকি ব্লাইন্ডার্স'-এর নির্মাতা স্টিভেন নাইট। বিষয়টি নিশ্চিত করেছে অ্যামাজন এমজিএম স্টুডিও। খবর বিবিসি'র।

সিনেমাটি পরিচালনা করবেন 'ডুন' খ্যাত পরিচালক ডেনিস ভিলেনুভ। এটি এখনো নির্মাণের প্রক্রিয়ায় রয়েছে। দীর্ঘদিন বন্ড সিরিজের দায়িত্বে থাকা বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসন চলতি বছরের ফেব্রুয়ারিতে সরে দাঁড়ানোর পর থেকেই এমজিএম স্টুডিও সিনেমাটি তদারকি করছে।

স্টিভেন নাইট বিবিসি রেডিও ৫-এ বলেন, 'জেমস বন্ড সিনেমা লেখা ছিল আমার স্বপ্নের তালিকায়। এখন সেটা করতে পারছি—দারুণ লাগছে। কাজ শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।'

তিনি আরও বলেন, 'আমি বহু বছর ধরে বন্ড সিরিজের ভক্ত। আশা করছি সেটা আমার ভেতরেই আছে এবং আমি এমন কিছু তৈরি করতে পারব—যা একসঙ্গে পরিচিত হলেও নতুন, আরও ভালো, শক্তিশালী এবং সাহসী হবে।'

তবে কে পরবর্তী বন্ড হচ্ছেন, সে বিষয়ে কিছু জানাননি নাইট।

সিনেমাটি পরিচালনা করবেন 'ডুন' খ্যাত পরিচালক ডেনিস ভিলেনুভ। ছবি: রয়টার্স

ড্যানিয়েল ক্রেইগ ২০২১ সালে পাঁচটি বন্ড সিনেমায় অভিনয় করার পর এ চরিত্রে আর অভিনয় না করার ঘোষণা দেন। এরপর থেকেই নতুন '০০৭' কে হবেন, তা নিয়ে নানা গুজব চলছে।

ব্রিটিশ অভিনেতা অ্যারন টেইলর-জনসন ও জেমস নর্টনের নাম শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। আইরিশ অভিনেতা পল মেসকালকেও সম্ভাব্য তালিকায় রাখা হচ্ছে।

এ বিষয়ে স্টিভেন নাইটকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'খুবই ভালো প্রশ্ন, কিন্তু আমি এর উত্তর দিতে পারি না।' তিনি বলেননি তিনি আদৌ জানেন কি না, না কি গোপন রাখতে বলা হয়েছে, নাকি এখনো কেউ চূড়ান্ত হয়নি।

স্টিভেন নাইট সবচেয়ে বেশি পরিচিত 'পিকি ব্লাইন্ডার্স' সিরিজের জন্য, যেটি প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়ের বার্মিংহ্যাম শহরকে ঘিরে তৈরি হয়। এই সিরিজে অভিনয় করেছেন কিলিয়ান মারফি। এটি ছয়টি সিজন চলার পর এখন নেটফ্লিক্স-এর জন্য সিনেমা হিসেবে তৈরি হচ্ছে।

২০০৪ সালে নাইট 'ডার্টি প্রিটি থিংস' সিনেমার জন্য অস্কার মনোয়ন পান। তিনি ২০২৪ সালে বিবিসির 'দিস টাউন' নামের একটি সিরিজও তৈরি করেছেন, যা ৭০ ও ৮০ দশকের কোভেন্ট্রি শহরকে কেন্দ্র করে। এটি রয়্যাল টেলিভিশন সোসাইটি অ্যাওয়ার্ড পেয়েছে।

নাইট ২০২১ সালের 'স্পেন্সার' সিনেমাও লিখেছেন, যেখানে প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এই সিনেমার জন্যও তিনি (নাইট) অস্কার নমিনেশন পান।

সর্বশেষ বন্ড সিনেমা 'নো টাইম টু ডাই' মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এটি লিখেছিলেন নীল পারভিস, রবার্ট ওয়েড, কেরি জোজি ফুকুনাগা ও ফিবি ওয়ালার-ব্রিজ।

ব্রিটিশ অভিনেতা অ্যারন টেইলর-জনসন পরবর্তী জেমস বন্ড হতে পারেন। ছবি: ফোর্বস

নতুন বন্ড সিনেমার জন্য কীভাবে তাকে বেছে নেওয়া হলো, সে প্রসঙ্গে স্টিভেন নাইট বলেন, 'আমাকে প্রযোজক অ্যামি প্যাসকেলের সঙ্গে একটি মিটিংয়ে ডাকা হয়েছিল। শুরুতে জানতামই না, বিষয়টা কী। পরে বুঝতে পারি বন্ড সিনেমা নিয়ে কথা হচ্ছে, আর আমি খুবই উত্তেজিত ও আশাবাদী হয়ে উঠি।'

তিনি আরও বলেন, 'এরপর কিছু মিটিং হয়, কিছু আইডিয়া নিয়ে আলোচনা হয়, তারপর একসময় জানিয়ে দেওয়া হয়—তুমি পাচ্ছো কাজটা।'

'আমি কিছুদিন আগেই জেনেছিলাম, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে গত রাতে। দারুণ লাগছে,' বলেন নাইট।

তিনি স্বীকার করেন, কাজটা অনেক চাপের। তবে বলেন, 'নিজের কাজটা ভালোভাবে করতে হয়, এটাই আসল বিষয়।'

এই বন্ড সিনেমা প্রযোজনা করছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান।

যুক্তরাষ্ট্রের বিনোদনভিত্তিক ম্যাগাজিন 'ভ্যারাইটি' জানিয়েছে, সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পেতে পারে।

Related Topics

টপ নিউজ

জেমস বন্ড / পিকি ব্লাইন্ডার্স / স্টিভেন নাইট / ডেনিস ভিলেনুভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • পরবর্তী জেমস বন্ড নিয়ে ভক্তদের (০০)৭ প্রশ্নের উত্তর
  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • পিকি ব্লাইন্ডার্স স্টাইলে ‘অনৈসলামিক’ পোশাক পরায় ৪ তরুণকে আটক করে ‘পুনর্বাসনে’ পাঠাল তালেবান সরকার
  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net