Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
স্বপ্নে নিজেকে দেখতাম জ্বলন্ত কবরের মধ্যে: অভিনয় ছাড়ার কারণ জানালেন সানা খান

বিনোদন

হিন্দুস্তান টাইমস
25 July, 2022, 04:45 pm
Last modified: 25 July, 2022, 09:22 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

স্বপ্নে নিজেকে দেখতাম জ্বলন্ত কবরের মধ্যে: অভিনয় ছাড়ার কারণ জানালেন সানা খান

'আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনো বিশেষ বার্তা।' এরপরেই তিনি গ্ল্যামার জগত ছেড়ে নিজেকে বিলিয়ে দেন ধর্মের পথে।
হিন্দুস্তান টাইমস
25 July, 2022, 04:45 pm
Last modified: 25 July, 2022, 09:22 pm
সানা খান। ছবি: সংগৃহীত

অভিনয় জগত থেকে চিরবিদায় নিয়েছেন সানা খান। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথ বেছে নিয়েছেন এই প্রাক্তন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেছেন সানা। সেখানে তিনি প্রকাশ করেছেন, কেন অর্থ, যশ-খ্যাতি ছেড়ে দিয়ে শোবিজ ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়েছেন তিনি।

ভিডিওতে সানা বলেছেন, অতীতে খ্যাতি, অর্থ-প্রতিপত্তি সবই ছিল তার। কোনোকিছুর কমতি ছিল না সেই জীবনে, তিনি যা চেয়েছেন সবকিছুই করতে পেরেছেন। তবে সবকিছু থাকার পরেও কিছু একটার অভাব বোধ করতেন তিনি; তার তা হলো 'শান্তি'। কোনোকিছুতেই যেন সানার হৃদয়ে শান্তি মিলছিল না সেসময়।

অভিনেত্রীর ভাষ্যে, সময়টা ২০১৯ সালের রমজান মাস। সেসময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে ওই সময়টা ডিপ্রেশনে ভুগছিলেন তিনি।

সানা 'মুত্তাবিফি হুজ্জাজ' দক্ষিণ এশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, 'আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনো বিশেষ বার্তা।' এরপরেই তিনি গ্ল্যামার জগত ছেড়ে নিজেকে বিলিয়ে দেন ধর্মের পথে।

২০২০ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে। তাই অভিনয় জীবন থেকে সরে আসছেন।

এরপর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসের সঙ্গে নিকাহ সারেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে আনাস সাইয়েদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সালমান খানের এককালের সহ-অভিনেত্রী। বিয়ের পরেই নিজের নামে বদল এনে রাখেন সাইয়েদ সানা খান। এবছর তিনি জীবনের প্রথম হজ পালন করেছেন স্বামীর সঙ্গে।

তামিল, তেলেগু, কন্নড়া ও মালয়ালাম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সানা খান। ২০১২ সালে রিয়ালিটি শো 'বিগ বস'-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। সালমান খানের 'জয় হো', 'ওয়াজা তুম হো', 'স্পেশ্যাল অপস' ছবিতেও কাজ করেছেন তিনি। আপাতত স্বামীকে নিয়ে সুখেই করছেন এই প্রাক্তন বলিউড অভিনেত্রী।

Related Topics

টপ নিউজ

সানা খান / অভিনয় ত্যাগ / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net