Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
‘শাহরুখের স্ত্রী’ ডাকটা পছন্দই নয় গৌরীর  

বিনোদন

টিবিএস ডেস্ক
11 July, 2022, 01:55 pm
Last modified: 11 July, 2022, 01:59 pm

Related News

  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

‘শাহরুখের স্ত্রী’ ডাকটা পছন্দই নয় গৌরীর  

এ পর্যন্ত অনেক তারকার অন্দরমহল সাজিয়েছেন তিনি। করণ জোহরের বাচ্চাদের জন্য নার্সারি থেকে শুরু করে রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্দেজের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন গৌরী।
টিবিএস ডেস্ক
11 July, 2022, 01:55 pm
Last modified: 11 July, 2022, 01:59 pm

গৌরী খানকে কে না চেনে! তার নাম উঠলেই সাধারণত কারো মনে প্রথমেই যে পরিচয়টি আসে তা হলো, তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী। কিন্তু একজন স্বাধীনচেতা নারী হিসেবে 'তারকা-পত্নী' পরিচয়টা একেবারেই পছন্দ নয় গৌরীর। তিনি চান নিজের পরিচয়ে পরিচিত হতে।

একটি নিজস্ব পরিচয় কিন্তু রয়েছেও গৌরীর। একজন সফল ব্যবসায়ী তিনি। ভারতের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের একজন গৌরী।

স্বনামে পরিচিত হতে চাওয়ার এই প্রসঙ্গ উঠে এসেছিল করণ জোহরের নেয়া গৌরী খানের এক সাক্ষাৎকারে। "তারকা স্ত্রী হতে কেমন লাগে?"

করণের এমন এক প্রশ্নের উত্তরে গৌরী বলেছিলেন, "স্টার ওয়াইফ শব্দটা শুনলেই মেজাজ খারাপ হয় আমার। খুবই অদ্ভুত লাগে কথাটা শুনতে। কোনো তারকার স্ত্রী হিসেবে না দেখে মানুষ আমাকে একজন সাধারণ মানুষ, একজন আজকের দিনের নারী হিসেবে দেখতে পারে। আমি অন্য কারো সঙ্গে নিজের নাম জড়াতে চাই না, আবার আমি কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষীও না। সকালে ঘুম থেকে ওঠো, জিমে যাও, স্বাস্থ্যবান থাকো, কাজ করো, সৃষ্টিশীল হও, আর সন্তানদের কাছে বাড়িতে ফিরে এসো- এই হলো আমার জীবন।"

গৌরীর মতে, ক্যারিয়ার শুরু করতে দেরি হওয়ায় এখনো হয়তো বিশ্বখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার হয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু তার বিশ্বাস কোনো কিছুর জন্যই সময় শেষ হয়ে যায় না।

"আমি যখন কোনো জায়গার ডিজাইন করি তখন সেটা যেন তাদের দেখা সবচেয়ে সুন্দর বাড়ি বা অফিস হয়ে উঠে সে চেষ্টাই করি। আমি আমার লক্ষ্যে অবিচল। রোজ সেই লক্ষ্য পূরণ হচ্ছে। নিজের সাজানো সব কিছু স্পর্শ করে নিজেকে একজন সফল নারী হিসেবে গর্ববোধ করি আমি," যোগ করেন তিনি।

গৌরী ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-র প্রাক্তন ছাত্রী। এ পর্যন্ত অনেক তারকার অন্দরমহল সাজানোর দায়িত্ব নিয়েছেন তিনি। করণ জোহরের বাচ্চাদের জন্য নার্সারি থেকে শুরু করে রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্দেজের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন গৌরী। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির বিলাসবহুল অট্টালিকা অ্যান্টিলিয়ার জন্য একটি পার্টিরুমও সাজিয়েছিলেন তিনি।  

কয়েক বছর আগে 'ফরচুন ইন্ডিয়া'স মোস্ট পাওয়ারফুল উওম্যান' তালিকায় জায়গা করে নিয়েছিলেন গৌরী।

শাহরুখ খানের সঙ্গে গৌরীর তিন দশকের দাম্পত্য জীবন। তিন সন্তানকে নিয়ে তদের সাজানো সংসার। তবে কর্মক্ষেত্রে দু'জন ভিন্ন মানুষ; তাই ভিন্ন পরিচয়ে নিজের প্রাপ্য সম্মানটুকু বুঝে নিতে সচেতন গৌরী।  

  • সূত্র- হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা 
     

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / গৌরী খান / শাখরুখ-গৌরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net