Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
‘অনার কিলিং’: বিয়ে না করায় বাবা-মায়ের হাতে ইরানি চলচ্চিত্রকার খুন

বিনোদন

টিবিএস ডেস্ক
21 May, 2021, 02:50 pm
Last modified: 21 May, 2021, 02:55 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার
  • আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • বাব আল-মান্দেব পরিদর্শন করলেন ইরানের বিশেষজ্ঞরা, সুড়ঙ্গ তৈরি ও রাডার স্থাপনে সহায়তা করছেন হুথিদের
  • সংঘাত বন্ধে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল তেহরান, অপেক্ষা ট্রাম্পের জবাবের

‘অনার কিলিং’: বিয়ে না করায় বাবা-মায়ের হাতে ইরানি চলচ্চিত্রকার খুন

২০২০ সালে ইরানে একটি শিশু সুরক্ষা আইন পাস হওয়া সত্ত্বেও অনার কিলিং ও পারিবারিক সহিংসতা বন্ধ হয়নি।
টিবিএস ডেস্ক
21 May, 2021, 02:50 pm
Last modified: 21 May, 2021, 02:55 pm
বাবাক খররামদিন। ছবি: সংগৃহীত

ইরানি এক চলচ্চিত্রকারের খণ্ডিত মৃতদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, নিজ বাবা-মা তাকে হত্যার পর মৃতদেহ খণ্ড-বিখণ্ড করে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিলেন।

বাবাক খররামদিন নামের ওই পরিচালক যুক্তরাজ্যের লন্ডনে কাজ করতেন। অবিবাহিত জীবনযাপন করা নিয়ে বাবার সঙ্গে তর্কের রেশ ধরে তথাকথিত 'অনার কিংলিং' বা পারিবারিক মর্যাদা রক্ষার দোহাইয়ে খুনের শিকার হন তিনি।

ইরানের তেহরান ক্রিমিনাল কোর্টের প্রধান, মোহাম্মদ শাহরিয়ারি জানান, বাবাকের বাবা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন- তিনিই নিজ সন্তানকে হত্যা করে মৃতদেহ টুকরো-টুকরো করেছেন এবং তা ময়লার স্তূপে ফেলে দিয়ে এসেছেন।

তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান শহরে ওই পরিবারের বসবাস। তাদের বাসার কাছেই ময়লার ব্যাগ ও একটি সুটকেসে গত শনিবার বাবাকের মৃতদেহের বিভিন্ন টুকরো পাওয়া যায়। ইরানি পুলিশ জানিয়েছে, তাদের বাসাতেই ওই হত্যার এভিডেন্স পেয়েছে তারা। এ সময় বাবাকের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়।

৪৭ বছর বয়সী বাবাক খররামদিন ২০০৯ সালে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে সিনেমার ওপর একটি মাস্টার্স ডিগ্রি-সহ গ্রাজুয়েশন করেন। এক বছর লন্ডনে পাড়ি জমান তিনি।

মধ্যপ্রাচ্য বিশ্লেষক এবং ইরান ইন্টারন্যাশনাল টিভির সম্পাদক জ্যাসন ব্রডস্কি দ্য ডেইলি মেইলকে বলেন, 'ইরানে পারিবারিক সহিংসতার যে সুদীর্ঘ প্যাটার্ন আমরা দেখে আসছি, আমার ধারণা, বাবার খররামদিনের ভয়ঙ্কর মৃত্যু সেটির স্রেফ একটি সাম্প্রতিকতম উদাহরণ।'

'সমকামিতার দায়ে পরিবারের হাতে খুন হওয়া আলি ফাজেলি মনফারেদের মর্মান্তিক মৃত্যুসংবাদের রেশ ধরেই আমরা বাবাকের মৃত্যুর কথা জানলাম। গত বছর অনার কিলিংয়ের নামে বাবার হাতে শিরচ্ছেদের মাধ্যমে খুন হওয়া ১৪ বছর বয়সী কিশোরী রোমিনা আশরাফির ঘটনাও মনে আছে আমাদের,' বলেন তিনি।

২০২০ সালে ইরানে একটি শিশু সুরক্ষা আইন পাস হওয়া সত্ত্বেও অনার কিলিং ও পারিবারিক সহিংসতা বন্ধ হয়নি।

'ইরানের এই বিষয়ের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়া উচিত,' বলেন ব্রডস্কি।

  • সূত্র: আরব নিউজ

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

অনার কিলিং / ইরান / চলচ্চিত্রকার / বাবাক খররামদিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার
  • আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • বাব আল-মান্দেব পরিদর্শন করলেন ইরানের বিশেষজ্ঞরা, সুড়ঙ্গ তৈরি ও রাডার স্থাপনে সহায়তা করছেন হুথিদের
  • সংঘাত বন্ধে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল তেহরান, অপেক্ষা ট্রাম্পের জবাবের

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net