Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র ব্যবহারে ‘পাল্লার সীমাবদ্ধতা’ তুলে নিল যুক্তরাষ্ট্র ও ইউরোপ

আন্তর্জাতিক

আল জাজিরা
28 May, 2025, 08:25 pm
Last modified: 28 May, 2025, 09:31 pm

Related News

  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • ইরান যুদ্ধ পুতিনের জন্য ‘শাপে বর’, আবার কঠিন পরিস্থিতিতেও ফেলেছে তাকে
  • ইরানের ড্রোন হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তার প্রস্তাব জেলেনস্কির
  • যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক: জেলেনস্কি

ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র ব্যবহারে ‘পাল্লার সীমাবদ্ধতা’ তুলে নিল যুক্তরাষ্ট্র ও ইউরোপ

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স বলেন, ‘এর ফলে ইউক্রেন এখন আত্মরক্ষার অংশ হিসেবে রাশিয়ার সামরিক অবস্থানে হামলা চালাতে পারবে। কিছুদিন আগেও এটি সম্ভব ছিল না, এখন সম্ভব।’
আল জাজিরা
28 May, 2025, 08:25 pm
Last modified: 28 May, 2025, 09:31 pm
টাউরাস ক্রুজ ক্ষেপনাস্ত্র। ছবি: রয়টার্স

জার্মানির সদ্য নির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স ঘোষণা করেছেন, ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্র ব্যবহারে পশ্চিমা মিত্ররা আর 'পাল্লার সীমাবদ্ধতা' বজায় রাখছে না। এতে ইউক্রেন এখন রাশিয়ার অভ্যন্তরেও সামরিক অবস্থানে হামলা চালাতে পারবে।

সোমবার বার্লিনে একটি রাজনৈতিক অনুষ্ঠানে মেৎর্স বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র—এই চার দেশের সরবরাহকৃত অস্ত্রের ব্যবহারে আর কোনো দূরত্ব-সংক্রান্ত সীমাবদ্ধতা থাকছে না।

তিনি বলেন, 'এর ফলে ইউক্রেন এখন আত্মরক্ষার অংশ হিসেবে রাশিয়ার সামরিক অবস্থানে হামলা চালাতে পারবে। কিছুদিন আগেও এটি সম্ভব ছিল না, এখন সম্ভব।'

তবে তিনি স্পষ্ট করেননি, এই ঘোষণার মাধ্যমে তিনি ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের দেওয়া দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতির প্রসঙ্গেই ইঙ্গিত করছেন কি না। ওই সময় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহারে অনুমতি দেয়, যার সাহায্যে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়।

এর পরদিন, ইউক্রেন যুক্তরাজ্য নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও রাশিয়ার ভেতরে হামলা চালায় বলে দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্টর্ম শ্যাডো সর্বোচ্চ ২৫০ কিলোমিটার এবং এটিএসিএমএস সর্বোচ্চ ৩০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এদিকে মেৎর্স-এর ঘোষণার প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে অস্ত্র ব্যবহারে রেঞ্জ সীমাবদ্ধতা তুলে নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতের সম্ভাব্য শান্তি আলোচনার 'সম্পূর্ণ পরিপন্থী'।

মেৎর্স-এর এই ঘোষণার সময়টিও তাৎপর্যপূর্ণ। ইউক্রেনজুড়ে রুশ হামলা বৃদ্ধি পেয়েছে, এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে 'পাগল' বলে আখ্যা দিয়েছেন।

কেন গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহুদিন ধরেই পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন যেন তারা ইউক্রেনকে দেওয়া দীর্ঘ-পাল্লার অস্ত্র ব্যবহারে কোনো সীমা আরোপ না করেন। এর মাধ্যমে ইউক্রেন রাশিয়ার ভেতরের গোলাবারুদের গুদাম, বিমানঘাঁটি ও সামরিক সদর দপ্তরে আঘাত হানার সুযোগ পাবে বলে দাবি করে আসছেন তিনি।

তবে এতদিন পশ্চিমা মিত্ররা এ বিষয়ে সতর্ক ছিল, কারণ ইউক্রেনের এমন হামলা যুদ্ধকে আরও বিস্তৃত করে তুলতে পারে বলে তাদের আশঙ্কা ছিল।

জার্মানি ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয়। তবে দেশটি এখনো 'টর্নেডো'-র মতো শক্তিশালী টাউরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহে দ্বিধায় রয়েছে। এই ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে এবং ভূগর্ভস্থ বা শক্তিশালী প্রতিরক্ষায় আচ্ছাদিত লক্ষ্যে আঘাত হানার উপযোগী।

সোমবার মেৎর্স পরিষ্কার করেননি যে, তিনি কি এই ঘোষণার মাধ্যমে জার্মানির পক্ষ থেকে টাউরাস ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার কথাও বোঝাতে চাচ্ছেন কি না।

যুদ্ধ পরিস্থিতিতে যেমন প্রভাব ফেলবে

চ্যাথাম হাউজের রাশিয়া ও ইউরেশিয়া প্রোগ্রামের সহযোগী ফেলো টিমোথি অ্যাশ বলেন, মেৎর্স-এর ঘোষণাটি রাশিয়ার 'ধীর পদক্ষেপের' প্রতি একপ্রকার প্রতিক্রিয়া। তিনি বলেন, 'ইউরোপীয়রা আশা করছে, এতে রাশিয়ার ওপর আলোচনায় বসার চাপ বাড়বে।'

তিনি আরও বলেন, "এই সিদ্ধান্ত জার্মান নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। মার্জ আগের চ্যান্সেলর ওলাফ শলৎসের চেয়ে রাশিয়া নিয়ে অনেক বেশি আক্রমণাত্মক।"

অ্যাশ আরও বলেন, 'শান্তি আলোচনার প্রশ্নে দুই পক্ষ এখনো বহু দূরে। দু'পক্ষই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তবে এই সিদ্ধান্ত কিছুটা হলেও ইউক্রেনের পক্ষে পাল্লা ভারী করবে।'

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রোববার রাতে রাশিয়া যুদ্ধের তিন বছরের মধ্যে সর্ববৃহৎ বিমান হামলা চালিয়েছে। হামলায় ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যাতে অন্তত ১২ জন নিহত হয়।

Related Topics

টপ নিউজ

দূরপাল্লার মিসাইল / রাশিয়া ইউক্রেন যুদ্ধ / জার্মান চ্যান্সেলর / ফ্রিডরিখ মেৎর্স / পুতিন / জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • ইরান যুদ্ধ পুতিনের জন্য ‘শাপে বর’, আবার কঠিন পরিস্থিতিতেও ফেলেছে তাকে
  • ইরানের ড্রোন হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তার প্রস্তাব জেলেনস্কির
  • যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক: জেলেনস্কি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net