Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
হিরোর বয়স ৫০ আর হিরোইন ১৯ বছরের! বলিউডের দ্বিচারিতা নিয়ে সরব দিয়া মির্জা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
17 December, 2020, 04:10 pm
Last modified: 17 December, 2020, 04:17 pm

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

হিরোর বয়স ৫০ আর হিরোইন ১৯ বছরের! বলিউডের দ্বিচারিতা নিয়ে সরব দিয়া মির্জা

‘ইন্ডাস্ট্রি নিঃসন্দেহে পুরুষতান্ত্রিক। বয়স্ক পুরুষরাও চায় তাদের বিপরীতে তরুণীদের কাস্ট করা হোক, যাতে তাদের সময়সীমা বেড়ে যায়।’
হিন্দুস্তান টাইমস
17 December, 2020, 04:10 pm
Last modified: 17 December, 2020, 04:17 pm
দিয়া মির্জা

মেয়ের বয়সী নায়িকার সঙ্গে পর্দায় বলিউড হিরোদের রোম্যান্স কোনো নতুন কথা নয়। মাত্র ২১ বছরের সাই মাঞ্জেরকেরকে 'দাবাং থ্রি' ছবিতে ৫৪ বছর বয়সী সালমান খানের নায়িকা হিসাবে দেখেছে দর্শক। 'প্রেম রতন ধন পায়ো' ছবিতে বন্ধু অনিল কাপুর কন্যা সোনমের সঙ্গে সালমানের রোম্যান্সও অনেকেরই আজব লেগেছিল।

শাহরুখ খানকেও দু-দশকের কম বয়সী আনুশকা, দীপিকাদের সঙ্গে প্রেমলীলা করতে দেখেছে দর্শক। অক্ষয় কুমারের ক্ষেত্রেও ছবিটা খুব বেশি আলাদা নয়। সইফকন্যা সারা আলি খানের নায়ক হিসাবেও শিগগিরই দেখা যাবে আক্কিকে ('আতরঙ্গি রে')।

দিয়া মির্জা সম্প্রতি মন্তব্য করলেন, বয়স্ক পুরুষরা নিজেদের বয়সের চেয়ে অনেক কম বয়সীদের ভূমিকায় অভিনয় করে, সেটা দুর্ভাগ্যজনক। 

দিয়া এক সাক্ষাৎকারে বলেন- এটা উদ্ভট যে একজন মাঝ-বয়স্ক অভিনেতা একজন তরুণী অভিনেত্রীর নায়ক নির্বাচিত হচ্ছেন। এটা ঘটে থাকে কারণ আজও বলিউড পুরুষ প্রধান ইন্ডাস্ট্রি। 

ইটি টাইমসকে দিয়া জানান, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে বেশি বয়সী মহিলাদের জন্য খুব বেশি চরিত্র লেখা হয় না। এটা আরও বেশি দুর্ভাগ্যের ব্যাপার যে বয়স্ক পুরুষরা অল্প বয়সীদের চরিত্রে অভিনয় করছেন। সৌন্দর্যকে সবসময় যৌবনের সমানুপাতিক হিসাবেই ধরা হয় এখানে। সেই কারণেই বোধহয় কম বয়সীদের কাস্ট করবার একটা প্রবণতা দেখা যায়।' 

দিয়া আরও এক ধাপ এগিয়ে বলেন, 'ভাবুন তো নীনা গুপ্তাজির মতো একজন অভিনেত্রীকেও এটা চিৎকার করে বলতে হয়, আমি অভিনেত্রী। কাজটা আমি ভালোবাসি, দয়া করে আমাকে কাস্ট করুন। ভালো ব্যাপার হলো, কিছু ফিল্মমেকার আছেন যারা বয়সের কথা চিন্তা না করে ওনাকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করেন। তবে মাঝবয়সী প্রচুর অভিনেত্রী রয়েছেন যারা স্ট্রাগল করছেন, যাদের হাতে চরিত্র নেই কাজ করবার মতো, গল্প নেই- কারণ সেটা লেখা হয় না।'

দিয়া মির্জা

দিয়া মির্জার কথায়, 'ইন্ডাস্ট্রি নিঃসন্দেহে পুরুষতান্ত্রিক। বয়স্ক পুরুষরাও চায় তাদের বিপরীতে তরুণীদের কাস্ট করা হোক, যাতে তাদের সময়সীমা বেড়ে যায়। এটা ভীষণরকম অদ্ভুত বিষয় যে পঞ্চাশোর্ধ্ব এক নায়কের হিরোইনের বয়স হবে ১৯ বছর!'

উল্লেখ্য, মিস ইন্ডিয়া এশিয়া প্যাসেফিকের তাজ মাথায় পরে দু-দশক আগে লাইমলাইটে উঠে এসেছিলেন বর্তমানে ৩৮ বছর বয়সী নায়িকা দিয়া মির্জা। তাকে শেষ দেখা গিয়েছে 'থাপ্পড়' ছবিতে। দৈর্ঘ্য স্বল্প হলেও স্বাধীনচেতা সিঙ্গেল মাদারের চরিত্রে ছবিতে নজর কাড়েন দিয়া।

Related Topics

টপ নিউজ

দিয়া মির্জা / বলিউড / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net