Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
প্রতারকের কাছ থেকে ৬৯ লাখ টাকার উপহার নিয়ে বিপাকে জ্যাকুলিন   

বিনোদন

টিবিএস ডেস্ক
06 December, 2021, 04:00 pm
Last modified: 06 December, 2021, 04:08 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা ও টাকা দাবি: সাভার থেকে প্রতারক গ্রেপ্তার
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

প্রতারকের কাছ থেকে ৬৯ লাখ টাকার উপহার নিয়ে বিপাকে জ্যাকুলিন   

গতকাল রোববার একটি অনুষ্ঠান উপলক্ষে দেশের বাইরে যাওয়ার জন্য মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন জ্যাকুলিন। কিন্তু সুকেশের মামলাকে কেন্দ্র করে অভিনেত্রীর ভারতের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইডি।
টিবিএস ডেস্ক
06 December, 2021, 04:00 pm
Last modified: 06 December, 2021, 04:08 pm
ছবি: সংগৃহীত

২০০ কোটি রূপি অর্থ প্রতারণা মামলায় ভারতীয় নাগরিক সুকেশ চন্দ্রশেখর, তার স্ত্রী অভিনেত্রী লীনা মারিয়া পাল এবং আরও ছয়জনের নামে নামে ৭০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট অব ইন্ডিয়া (ইডি)।

কিন্তু চমকে দেওয়া ব্যাপার হলো, প্রতারক সুকেশের সাথে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেত্রীর! এদের মধ্যে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির নামও রয়েছে।

চার্জশিট অনুযায়ী প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় সুকেশ নিজেই জানিয়েছেন তিনি জ্যাকুলিন ফার্নান্দেজকে ৫২ লাখ রুপি মূল্যের একটি ঘোড়া এবং ৯ লাখ রুপি মূল্যের একটি পার্সিয়ান বিড়াল উপহার দিয়েছেন, খবর হিন্দুস্তান টাইমসের। বাংলাদেশি মুদ্রায় এসব উপহারের দাম ৬৯ লাখ টাকারও কিছু বেশি।

গতকাল রোববার একটি অনুষ্ঠান উপলক্ষে দেশের বাইরে যাওয়ার জন্য মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন জ্যাকুলিন। কিন্তু সুকেশের মামলাকে কেন্দ্র করে অভিনেত্রীর ভারতের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইডি। 

এদিকে প্রতারক সুকেশের সঙ্গে জ্যাকুলিনের চুম্বনরত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যা উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলেছে। এ থেকে সুকেশের সাথে শ্রীলঙ্কান অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক স্পষ্ট বোঝা গেলেও, জ্যাকুলিন তা অস্বীকার করেছেন।

বলিউড সেনসেশন নোরা ফাতেহিকেও তিনি দামি গাড়ি উপহার দিয়েছেন বলে জানিয়েছেন অভিযুক্ত প্রতারক সুকেশ। ইতোমধ্যে জ্যাকুলিন এবং নোরা ফাতেহি, দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ইডি।

ছবি: সংগৃহীত

এর আগে অভিনেত্রী নোরা ফাতেহি এক বিবৃতিতে দাবি করেন, তিনি কোনোরকম অর্থ প্রতারণা চক্রের সাথে জড়িত নন। বিবৃতিতে বলা হয়, "এই প্রতারণা মামলাকে জড়িয়ে নোরা ফাতেহির নাম এসেছে এবং একজন সাক্ষী হিসেবে তিনি তদন্তকারী অফিসারদের সব রকম সহায়তা করছেন। আমরা স্পষ্ট জানাতে চাই যে তিনি কোনো অর্থ জালিয়াতির সাথে যুক্ত নন এবং অভিযুক্ত প্রতারকের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। ইডি তাকে এই তদন্তে সাহায্য করার জন্যই তলব করেছে।"

গত আগস্টে দিল্লী পুলিশের ইকোনমিক অফেন্স উইং সুকেস চন্দ্রশেখরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে। তার বিরুদ্ধে অভিযোগ, দেশের ভেতরে তার নামে একাধিক মামলার তদন্ত চলাকালীনই তিনি প্রমোটার রণবক্সি, শিবিন্দর সিং এবং মালবিন্দর সিংয়ের স্ত্রীর সাথে প্রতারণা করে ২০০ কোটি রূপি হাতিয়ে নিয়েছেন। পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে অভিযোগ দাখিল করে ইডি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সুকেশ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দাবি করে এসব নারীকে তাদের স্বামীদের মামলার ব্যাপারে সাহায্য করার প্রতিশ্রুতি দেন এবং অর্থ আত্মসাৎ করেন। তাছাড়া চেন্নাই এবং বেঙ্গালুরুর বেশকিছু মানুষও সুকেশের প্রতারণার খপ্পরে পড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

বলিউড / জ্যাকুলিন ফার্নান্দেজ / নোরা ফাতেহি / প্রতারক / সুকেশ চন্দ্রশেখর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা ও টাকা দাবি: সাভার থেকে প্রতারক গ্রেপ্তার
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net