Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

খ্যাতির ‘ফালতু পার্শ্বপ্রতিক্রিয়া’য় জনি ডেপ-কন্যা লিলি-রোজ, বাবার সঙ্গে অভিনয়ে নারাজ

'না, মানে না।... তবে বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করার আগ্রহ অবশ্যই আমার রয়েছে।'
খ্যাতির ‘ফালতু পার্শ্বপ্রতিক্রিয়া’য় জনি ডেপ-কন্যা লিলি-রোজ, বাবার সঙ্গে অভিনয়ে নারাজ

বিনোদন

টিবিএস ডেস্ক
06 April, 2021, 05:10 pm
Last modified: 06 April, 2021, 05:21 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

প্রখ্যাত হলিউড তারকা জনি ডেপের কন্যা এবং ২১ বছর বয়সী ফরাসি-আমেরিকান অভিনেত্রী লিলি-রোজ ডেপ জানিয়েছেন, নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বেশ খুশি এবং নিজেকে 'ভাগ্যবতী' মনে করেন।

বাবার সঙ্গে লিলি-রোজ। ছবি: ইনস্টাগ্রাম

তবে খ্যাতির কারণে 'মন চায়'- এমন অনেক কিছুই করতে পারেন না বলে খানিকটা বিরক্তও।

এ মাসেই মুক্তির অপেক্ষায় থাকা সাই-ফাই/থ্রিলার ধারার সিনেমা 'ভোয়েজারস'-এর সহ-অভিনেতা টাই সেরিডানকে পাশে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে লিলি-রোজ বলেন, 'আমরা যা করতে পছন্দ করি, তার ওপর খ্যাতির একটি ফালতু পার্শ্বপ্রতিক্রিয়া পড়ে। আমরা আমাদের কাজ (অভিনয়) সত্যিই খুব ভালোবাসি- এমন কথা বলার পাশাপাশি বলতে চাই, এটাই সত্য।'

লিলি-রোজ আরও জানান, স্পটলাইটের নিচে বেড়ে ওঠার কারণে সবসময়ই নিখুঁত হওয়ার চাপ ছিল তার ওপর। এ সময়ে নিজের সত্তা প্রকাশের গুরুত্ব উপলব্ধি করেন তিনি এবং কৈশোরে করা ভুলগুলো কাটিয়ে ওঠেন।

তিনি বলেন, 'কারও পক্ষেই সবসময় নিখুঁত হওয়া সম্ভব নয়। কেউই নিখুঁত নয়। আমার ধারণা, এটাই জীবনের বৈশিষ্ট্য। তবে আত্মসচেতনতা জাগিয়ে তোলা গুরুত্বপূর্ণ বলে মনে করি।'

'ইয়োগা হোজার্স' চলচ্চিত্রে জনি ডেপ [মাঝে] ও লিলি-রোজ ডেপ [ডানে]

২০১৬ সালে কমেডি/হরর ধারার চলচ্চিত্র 'ইয়োগা হোজারস'-এ জনি ডেপের সঙ্গে অভিনয় করলেও আর কখনোই বাবার সঙ্গে অভিনয় করতে নারাজ লিলি-রোজ।

লিলি-রোজ ডেপ। ছবি: সংগৃহীত

'এন্টারটেইনমেন্ট টুনাইট'কে তিনি বলেন, 'না, মানে না। বাবার সঙ্গে অভিনয় করাকে আমি সবার ওপরে গুরুত্ব দিতে চাই না। তারচেয়ে বরং সুনির্দিষ্ট কিছু চরিত্রে অভিনয়ে আগ্রহী। তবে বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করার আগ্রহ অবশ্যই আমার রয়েছে।'

  • সূত্র: ব্যাং শোবিজ

Related Topics

টপ নিউজ

লিলি-রোজ ডেপ / জনি ডেপ / হলিউড / স্টার কিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab