Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
আইফেল টাওয়ারের নির্মাণের সঙ্গে কি আসলেই এক ব্যর্থ প্রেম জড়িত ছিল? 

বিনোদন

টিবিএস ডেস্ক 
13 October, 2021, 06:10 pm
Last modified: 13 October, 2021, 07:12 pm

Related News

  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের
  • গাজার যুদ্ধ পরবর্তী রূপান্তর নিয়ে প্যারিস বৈঠকে যোগ দেবেন মার্কো রুবিও
  • 'রোমান্স স্ক্যাম': 'ফরাসি সুন্দরীকে' বিয়ে করতে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন ৭৬ বছরের ভুক্তভোগী 

আইফেল টাওয়ারের নির্মাণের সঙ্গে কি আসলেই এক ব্যর্থ প্রেম জড়িত ছিল? 

১৪ই অক্টোবর মুক্তি পেতে যাওয়া ‘আইফেল’ নামের এই সিনেমার মতে, প্রথম জীবনের প্রেমিকার কথা স্মরণ করেই আইফেল টাওয়ারের কাঠামোটি নির্মাণ করেছিলেন গুস্তাভ আইফেল। 
টিবিএস ডেস্ক 
13 October, 2021, 06:10 pm
Last modified: 13 October, 2021, 07:12 pm

বিশ্বব্যাপী প্যারিসকে যেমন 'ভালোবাসার শহর' হিসেবে দেখা হয়, তেমনি আইফেল টাওয়ারকে দেখা হয় ভালোবাসার প্রতীক হিসেবে। 

এবার নতুন এক ফরাসি সিনেমায় একটি রোমান্টিক তত্ত্ব তুলে ধরা হয়েছে। 'আইফেল' নামের এই সিনেমার মতে, প্রথম জীবনের প্রেমিকার কথা স্মরণ করেই আইফেল টাওয়ারের কাঠামোটি নির্মাণ করেছিলেন গুস্তাভ আইফেল। 

আগামীকাল, ১৪ই অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই চলচ্চিত্রে নির্মাতা গুস্তাভ আইফেলের জীবনের গল্প উঠে এসেছে। 

শুরুতে ১৮৮৯ সালের ইউনিভার্সাল এক্সিবিশনের প্রবেশদ্বার হিসেবে একটি অস্থায়ী কাঠামো তৈরির স্বার্থে এই টাওয়ার নির্মাণ করার কথা উঠেছিল। ৩২৪ মিটার উচ্চতার এই টাওয়ার নির্মাণের ব্যাপারে প্রথমে অনিচ্ছুক ছিলেন আইফেল।  

কিন্তু পরবর্তীতে আকস্মিকভাবে মত পরিবর্তন করে এই কাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেন এই প্রকৌশলী। 

সিনেমায় এই মত পরিবর্তনের কারণ হিসেবে দেখানো হয়েছে আদ্রিয়ান বুর্জ নামের এক নারীকে, যাকে প্রথম জীবনে ভালোবাসলেও বিয়ে করার অনুমতি পাননি গুস্তাভ আইফেল। 

এই সিনেমা অনুসারে, পরবর্তীতে একদিন আদ্রিয়ানের সঙ্গে দুর্ঘটনাক্রমে দেখা হয়ে যায় আইফেলের। সাবেক প্রেমিকার সঙ্গে সাক্ষাতের পরই আইফেল টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেন এই ফরাসি প্রকৌশলী, আদ্রিয়ানের নামের প্রথম অক্ষর 'A' অনুসারে আঁকেন টাওয়ারটির নকশা। 

স্ক্রিপ্ট থেকে পর্দায় আসতে এক দশকেরও বেশি সময় নেওয়া এই সিনেমাকে ঘিরে ফরাসি দর্শক ও সমালোচকদের প্রত্যাশা অনেক। সিনেমাটির প্রযোজক ভ্যানেসা ভ্যান জুইলেন তো একে 'ফ্রান্সের টাইটানিক' বলেই আখ্যা দিয়ে দিয়েছেন। 

জীবনী হিসেবে আইফেল অনেকাংশেই ঐতিহাসিকভাবে সঠিক, তবে এর সঙ্গে একটি কাল্পনিক প্রেমের গল্পও জুড়ে দেওয়া হয়েছে। 

গুস্তাভ আইফেলের সঙ্গে বুর্জের পরিচয় আসলেই ছিল। ফ্রান্সের বোর্দো শহরে পরিচিত হয়েছিলেন এই যুগল। তখন গুস্তাভের বয়স ছিল ২৭, বুর্জের ১৭। তখন সবেই পেশাদার জীবনে পা রেখেছেন গুস্তাভ। সে শহরেও গিয়েছিলেন একটি সেতু নির্মাণের কাজে। 

বুর্জের প্রেমে নাস্তানাবুদ হয়ে গুস্তাভ তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেন বুর্জের বাবা। নিজের কন্যার জন্য গুস্তাভকে যোগ্য মনে করেননি তিনি। 

আইফেলের লেখক ক্যারলিন বোনগ্রান বলেন, "তিনি এতে বেশ কষ্ট পেয়েছিলেন, ব্যাপক অপমানিত বোধও করেছিলেন। এরপর তার সব কাজেই এই ঘটনার প্রভাব ছিল। এমন না যে তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন, তিনি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন। বিশ্বকে দেখাতে চেয়েছিলেন তিনি কী করতে পারেন। 

"এরপর নিজের মা'কে লেখা এক চিঠিতে গুস্তাভ জানান, 'আমার জন্য এটাই শেষ। এখন আমাকে একজন ভালো মেয়ে খুঁজে দাও, যে চরিত্রবান ও নম্র স্বভাবের। তার প্রেমে পড়তে হবে না আমার। আমি শুধু বিয়ে করতে চাই।" 

সেই 'ভালো মেয়েটি' হচ্ছে মারগুয়েরিট গঁদালে। নিজ শহরের এই তরুণীকে বিয়ে করেন গুস্তাভ। ১৮৭৭ সালে মাত্র ৩২ বছর বয়সে মারা যান গঁদালে। 

৪২ বছর বয়সে বিপত্নীক হওয়া গুস্তাভ পরে আর বিয়ে করেননি। 

সিনেমার কল্পিত কাহিনী অনুসারে এ সময়ই আবার বুর্জের সঙ্গে সাক্ষাৎ হয় গুস্তাভের। নিজের এক বন্ধুর সঙ্গে বিবাহিত বুর্জের প্রেমে পড়ে যান আবার।   

বোনগ্রানের গল্প অনুসারে, বুর্জকে মুগ্ধ করতেই আইফেল টাওয়ারের কাজ হাতে নেন গুস্তাভ। 
তবে এই কাহিনীর যথাযথতা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলছেন ইতিহাসবিদরা। 

'লা ভ্রাই ভিয়ে ডি গুস্তাভ আইফেল' (গুস্তাভ আইফেলের প্রকৃত জীবন) -এর রচয়িতা ক্রিস্টিন কার্ডেল্যান্ট এই কাহিনীকে সরাসরি 'সত্য নয়' বলে আখ্যা দিয়েছেন।

তিনি জানান, টাওয়ারটির নকশা করেছিলেন আসলে আইফেলের সহকারীরা। তবে 'A' আকৃতিটি গুস্তাভকে আদ্রিয়ান ও তার প্রিয় চাচাতো বোন এলিসের কথা মনে করিয়ে দিতো বলে জানান তিনি।

ত্রুটি থাকা সত্ত্বেও সিনেমা বিশ্লেষকরা আইফেলের কাছ থেকে বড় কিছু আশা করছেন। আইফেল ফ্রান্সে রেকর্ড মাসিক আয় করবে, এ  পূর্বাভাসও দিয়েছেন অনেকে।

সূত্র: ডেইলি মেইল। 

Related Topics

টপ নিউজ

আইফেল টাওয়ার / প্যারিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের
  • গাজার যুদ্ধ পরবর্তী রূপান্তর নিয়ে প্যারিস বৈঠকে যোগ দেবেন মার্কো রুবিও
  • 'রোমান্স স্ক্যাম': 'ফরাসি সুন্দরীকে' বিয়ে করতে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন ৭৬ বছরের ভুক্তভোগী 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net