Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
স্মরণ: কমরেড সরজিত সেন

বাংলাদেশ

নেসার আহমেদ
20 April, 2022, 05:55 pm
Last modified: 20 April, 2022, 07:03 pm

Related News

  • বামপন্থী শীর্ষ নেতাদের সমর্থন, তবুও কঠিন পরীক্ষার মুখে নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানি
  • ডাকসু নির্বাচন: বামদের একাংশের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ঘোষণা

স্মরণ: কমরেড সরজিত সেন

বিবর্তন আর মেরুকরণের ধারায় বদলেছে সংগঠনের নাম, কিন্তু অটল থেকেছেন একই আদর্শে। আর তা হলো শোষণ ও বৈষম্যমুক্ত, ন্যায় ও সাম্যের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা।
নেসার আহমেদ
20 April, 2022, 05:55 pm
Last modified: 20 April, 2022, 07:03 pm
কমরেড সরজিত সেন

রাজনৈতিক পরিবারে জন্ম সরজিত সেনের, রাজনৈতিক আবহের মধ্যেই বেড়ে ওঠা। ফলে পড়াশোনা আর রাজনীতি চলতে থাকে সমান্তরালে। ষাটের দশক। সময়টা তখন উত্তাল। স্বাধিকার আন্দোলন তুঙ্গে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক কাতারে রাস্তায় নেমেছে সব শ্রেণি ও পেশার মানুষ। সবচেয়ে অগ্রণী ভূমিকায় রয়েছে ছাত্রসমাজ। সেই স্রোতে সামিল হলেন নোয়াখালীর মাইজদি থেকে সদ্য এন্ট্রান্স পাশ করা কিশোর সরজিত। সেই থেকে শুরু বামধারার রাজনীতির সঙ্গে তাঁর পথচলা।

৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ। সদ্য-স্বাধীন দেশে পড়াশোনার ছিন্ন সূত্র আবার জোড়া লাগল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে সম্মানসহ স্নাতকোত্তর সরজিত কখনো নিজেকে দূরে রাখেননি রাজনীতির অঙ্গন থেকে। বাম রাজনীতির যে দীক্ষা নিয়েছিলেন কৈশোরে, তাকে আঁকড়ে থেকেছেন আজীবন। বিবর্তন আর মেরুকরণের ধারায় বদলেছে সংগঠনের নাম, কিন্তু অটল থেকেছেন একই আদর্শে। শোষণ ও বৈষম্যমুক্ত, ন্যায় ও সাম্যের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা। ছাত্র ইউনিয়ন, জাতীয় ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র মৈত্রী, কৃষক, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কস-লেনিন), ওয়ার্কার্স পার্টির আঙ্গিনা জুড়ে ছিল তাঁর অর্ধশতকের রাজনৈতিক পথপরিক্রমা।

সরজিত সেনের জন্ম ১৯৫২। বাবা অটল বিহারী সেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কর্মী হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। মাতা স্নেহলতা সেনও কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এসএসসি দীঘলি হাই স্কুল। এইচএসসি নোয়াখালী সরকারি কলেজ ১৯৭২। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।  

গণমানুষকে ভালবেসেছেন আজীবন, থাকতে চেয়েছেন তাদের মধ্যেই। পেশা হিসাবে বেছে নিয়েছিলেন শিক্ষকতা। নিজের এলাকা লক্ষীপুর জেলার দাসেরহাটের জনতা কলেজে অধ্যাপনা শেষে অবসর নিয়ে নিভৃতেই কাটিয়েছেন জীবনের সায়াহ্নকাল। সেই জীবনেরও ইতি টানলেন।       

আমাদের সুদীর্ঘ ৫০ বছরকালের ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধু কমরেড অধ্যাপক সরজিত সেন আজ (২০-৪-২০২২) ভোররাতে লক্ষীপুরে মৃত্যুবরণ করেছেন। আমাদের স্মৃতিতে অমলিন থাকবেন সদারসিক, নিঃস্বার্থ রাজনীতিক কর্মী, প্রজ্ঞাবান অথচ গণচরিত্রের সরজিত সেন।

লাল সালাম কমরেড।

 

Related Topics

টপ নিউজ

কমরেড / বাম রাজনীতি / কমরেড সরজিত সেন / ছাত্র ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • বামপন্থী শীর্ষ নেতাদের সমর্থন, তবুও কঠিন পরীক্ষার মুখে নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানি
  • ডাকসু নির্বাচন: বামদের একাংশের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ঘোষণা

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net